Loading...

Loading...
বইসমূহ
৬৬ হাদিসসমূহ
। ওয়াসিল ইবনু আব্দুল আলা (রহঃ) ... আবূ হুরায়রা ও হুযায়ফা (রাঃ) থেকে বর্ণিত। তারা বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা’আলা জুমু'আর দিন সম্পর্কে আমাদের পূর্ববর্তীদের ভ্রষ্টতায় রেখেছিলেন, সুতরাং তা ইহুদীদের জন্য ছিল শনিবার এবং নাসারাদের জন্য রবিবার। তারপর আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করলেন এবং জুমু'আর দিন সম্পর্কে সঠিক পথ দেখালেন। অতএব, আল্লাহ তা'আলা আমাদের জন্য জুমু'আর দিন শুক্রবার, ইহুদিদের জন্য শনিবার এবং নাসারাদের জন্য রবিবার নির্ধারণ করলেন। অনুরূপভাবে তারা কিয়ামতের দিনেও আমাদের অনুসারী হবে। আমরা দুনিয়ায় অবস্থানের পরিপ্রেক্ষিতে হব তাদের পচাৎবর্তী এবং কিয়ামতের পরিপ্রেক্ষিতে হব তাদের অগ্রবর্তী, যা সৃষ্টির পূর্বেই তাদের জন্য নির্ধারিত হয়ে আছে।
اخبرنا سعيد بن عبد الرحمن المخزومي، قال حدثنا سفيان، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، وابن، طاوس عن ابيه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " نحن الاخرون السابقون بيد انهم اوتوا الكتاب من قبلنا واوتيناه من بعدهم وهذا اليوم الذي كتب الله عز وجل عليهم فاختلفوا فيه فهدانا الله عز وجل له - يعني يوم الجمعة - فالناس لنا فيه تبع اليهود غدا والنصارى بعد غد
। ইয়াকুব ইবনু ইবরাহীম (রহঃ) ... আবূল জা'দ যামরী (রাঃ) সুত্রে, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি তিনটি জুমু'আ তার প্রতি অবহেলা প্রদর্শন পূর্বক ছেড়ে দেয়, আল্লাহ তা’আলা তার অন্তরে মোহর মেরে দেন।
। মুহাম্মাদ ইবনু মা'মার (রহঃ) ... ইবনু আব্বাস এবং ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের ধাপের উপর উপবিষ্ট অবস্থায় বলেছেন, হয় মানুষ জুমু'আ ছেড়ে দেওয়া থেকে বিরত থাকবে, না হয় আল্লাহ তা’আলা তাদের অন্তরে মোহর মেরে দিবেন এবং তারা গাফিলদের পর্যায়ভুক্ত হয়ে যাবে।
اخبرنا محمد بن معمر، قال حدثنا حبان، قال حدثنا ابان، قال حدثنا يحيى بن ابي كثير، عن الحضرمي بن لاحق، عن زيد، عن ابي سلام، عن الحكم بن ميناء، انه سمع ابن عباس، وابن، عمر يحدثان ان رسول الله صلى الله عليه وسلم قال وهو على اعواد منبره " لينتهين اقوام عن ودعهم الجمعات او ليختمن الله على قلوبهم وليكونن من الغافلين
। মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিনী হাফসা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমু'আর জন্য মধ্যাহ্নের পর যাত্রা করা প্রত্যেক সাবালক ব্যক্তির উপর ওয়াজিব।
اخبرني محمود بن غيلان، قال حدثنا الوليد بن مسلم، قال حدثني المفضل بن فضالة، عن عياش بن عباس، عن بكير بن الاشج، عن نافع، عن ابن عمر، عن حفصة، زوج النبي صلى الله عليه وسلم ان النبي صلى الله عليه وسلم قال " رواح الجمعة واجب على كل محتلم
। আহমদ ইবনু সুলায়মান (রহঃ) ... সামুরা ইবনু জুন্দুব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনা কারণে জুমু'আ ছেড়ে দেয় সে যেন একটা দ্বীনার সাদাকা করে দেয়-আর যদি তা না পায় তাহলে যেন অর্ধ দ্বীনার সাদাকা করে দেয়া।
। সুওয়ায়দ ইবনু নাসর (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দিনসমূহে সূর্য উদিত হয় তন্মধ্যে সর্বোত্তম দিন হল জুমু'আর দিন। সে দিন আদম (আলাইহিস সালাম)-কে সৃষ্টি করা হয়েছিল এবং সে দিনই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং সে দিনই তাঁকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল।
اخبرنا سويد بن نصر، قال انبانا عبد الله، عن يونس، عن الزهري، قال حدثنا عبد الرحمن الاعرج، انه سمع ابا هريرة، يقول قال رسول الله صلى الله عليه وسلم " خير يوم طلعت فيه الشمس يوم الجمعة فيه خلق ادم عليه السلام وفيه ادخل الجنة وفيه اخرج منها
। ইসহাক ইবনু মানসূর (রহঃ) ... আওস ইবনু আওস (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের সকল দিনের মধ্যে পরমোৎকৃষ্ট দিন হল জুমু'আর দিন, সে দিন আদম (আলাইহিস সালাম) কে সৃষ্টি করা হয়েছিল, সে দিনই তাঁর ওফাত হয়, সে দিনই দ্বিতীয় বার শিঙ্গায় ফুঁ দেওয়া হবে এবং সে দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। অতএব, তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পড়। কেননা, তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। তারা বললেন, ইয়া রাসুলাল্লাহ! কিভাবে আমাদের দরুদ আপনার কাছে পেশ করা হবে। যেহেতু আপনি (এক সময়) ওফাত পেয়ে যাবেন অর্থাৎ তারা বললেন, আপনার দেহ মাটির সাথে মিশে যাবে। তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ তা’আলা যমীনের জন্য নবীগণের দেহ গ্রাস করা হারাম করে দিয়েছেন।
اخبرنا اسحاق بن منصور، قال حدثنا حسين الجعفي، عن عبد الرحمن بن يزيد بن جابر، عن ابي الاشعث الصنعاني، عن اوس بن اوس، عن النبي صلى الله عليه وسلم قال " ان من افضل ايامكم يوم الجمعة فيه خلق ادم عليه السلام وفيه قبض وفيه النفخة وفيه الصعقة فاكثروا على من الصلاة فان صلاتكم معروضة على " . قالوا يا رسول الله وكيف تعرض صلاتنا عليك وقد ارمت اى يقولون قد بليت . قال " ان الله عز وجل قد حرم على الارض ان تاكل اجساد الانبياء عليهم السلام
। মুহাম্মাদ ইবনু সালামা (রহঃ) ... আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বালেগ ব্যক্তির উপর শুক্রবার গোসল করা জরুরী এবং মিসওয়াক করা ও সুগন্ধি লাগানো তার জন্য যা সম্ভব হয়। (রাবী) বুকায়র (রহঃ) আব্দুর রহমান (রহঃ)-এর কথা উল্লেখ করেননি এবং সুগন্ধির ব্যাপারে বলেছেন, যদিও তা মেয়ে লোকের ব্যবহার্য সুগন্ধি থেকে হয়।
اخبرنا محمد بن سلمة، قال حدثنا ابن وهب، عن عمرو بن الحارث، ان سعيد بن ابي هلال، وبكير بن الاشج، حدثاه عن ابي بكر بن المنكدر، عن عمرو بن سليم، عن عبد الرحمن بن ابي سعيد، عن ابيه، ان رسول الله صلى الله عليه وسلم قال " الغسل يوم الجمعة واجب على كل محتلم والسواك ويمس من الطيب ما قدر عليه " . الا ان بكيرا لم يذكر عبد الرحمن وقال في الطيب " ولو من طيب المراة
। কুতায়বা (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ জুমু'আর দিন পায় তখন সে যেন গোসল করে নেয়।
اخبرنا قتيبة، عن مالك، عن نافع، عن ابن عمر، ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا جاء احدكم الجمعة فليغتسل
। কুতায়বা (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমু'আর দিনের গোসল প্রত্যেক বালিগ ব্যক্তির উপর জরুরী।
اخبرنا قتيبة، عن مالك، عن صفوان بن سليم، عن عطاء بن يسار، عن ابي سعيد الخدري، ان رسول الله صلى الله عليه وسلم قال " غسل يوم الجمعة واجب على كل محتلم
। হুমায়দ ইবনু মাসআদা (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিম ব্যক্তির উপর প্রত্যেক সাত দিনে একদিন গোসল করা জরুরী এবং সেই দিনটি হল জুমু'আর দিন।
اخبرنا حميد بن مسعدة، قال حدثنا بشر، قال حدثنا داود بن ابي هند، عن ابي الزبير، عن جابر، قال قال رسول الله صلى الله عليه وسلم " على كل رجل مسلم في كل سبعة ايام غسل يوم وهو يوم الجمعة
। মাহমূদ ইবনু খালিদ (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু আ'লা (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি কাসিম ইবনু লূদ ইবনু আবূ বকর (রাঃ) থেকে শুনেছেন যে, তারা জুমু'আর দিনের গোসল সম্পর্কে আয়িশা (রাঃ) এর কাছে আলোচনা করলে তিনি বললেন, তখন লোকজন গ্রামে বাস করত, অতএব তারা জুমু'আয় এমন অবস্থায় উপস্থিত হত যে, জীবিকা অর্জনের পেশায় ব্যস্ততার কারণে তাদের শরীরে ময়লা লেগে থাকত, যখন তাদের শরীরে হাওয়া লাগত, তাদের হাওয়া দুর্গন্ধযুক্ত হয়ে যেত, যাতে লোকজনের কষ্ট হত, ব্যাপারটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অবহিত করলে তিনি বললেন, তোমরা গোসল কর না কেন?
اخبرنا محمود بن خالد، عن الوليد، قال حدثنا عبد الله بن العلاء، انه سمع القاسم بن محمد بن ابي بكر، انهم ذكروا غسل يوم الجمعة عند عايشة فقالت انما كان الناس يسكنون العالية فيحضرون الجمعة وبهم وسخ فاذا اصابهم الروح سطعت ارواحهم فيتاذى بها الناس فذكر ذلك لرسول الله صلى الله عليه وسلم فقال " اولا يغتسلون
। আবূল আশআস (রহঃ) ... সামুরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমু'আর দিন উযূ (ওজু/অজু/অযু) করে তা তার জন্য যথেষ্ট এবং তা উত্তম কাজ আর যে ব্যক্তি গোসল করে তবে তা পরমোত্তম কাজ।
اخبرنا ابو الاشعث، عن يزيد بن زريع، قال حدثنا شعبة، عن قتادة، عن الحسن، عن سمرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " من توضا يوم الجمعة فبها ونعمت ومن اغتسل فالغسل افضل " . قال ابو عبد الرحمن الحسن عن سمرة كتابا ولم يسمع الحسن من سمرة الا حديث العقيقة والله تعالى اعلم
। আমর ইবনু মানসূর ও হারুন ইবনু মুহাম্মাদ ইবনু বাককার (রহঃ) ... আওস ইবনু আওস (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি মাথা এবং শরীর ধুয়ে উত্তম রূপে গোসল করে এবং জুমু'আর সময়ের প্রথম সময়েই মসজিদে যায় এবং খুতবা শুরু থেকেই শুনতে পায় ও ইমামের নিকটবর্তী হয়ে বসে এবং কোন অনর্থক কাজ না করে (কথা না বলে), তার জন্য প্রত্যেক পদক্ষেপে এক বছর আমল করার সওয়াব হবে অর্থাৎ এক বছর সিয়াম পালন করা এবং সালাত আদায় করার।
اخبرنا عمرو بن منصور، وهارون بن محمد بن بكار بن بلال، - واللفظ له - قالا حدثنا ابو مسهر، قال حدثنا سعيد بن عبد العزيز، عن يحيى بن الحارث، عن ابي الاشعث الصنعاني، عن اوس بن اوس، عن النبي صلى الله عليه وسلم قال " من غسل واغتسل وغدا وابتكر ودنا من الامام ولم يلغ كان له بكل خطوة عمل سنة صيامها وقيامها
। কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, উমর ইবনু খাত্তাব (রাঃ) এক জোড়া কাপড় দেখে বললেন, ইয়া রাসুলাল্লাহ! যদি আপনি এই জোড়াটা কিনে নিতেন এবং তা জুমু'আর দিনে পরিধান করতেন! এবং যখন কোন দল আপনার কাছে আসে তখনও! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জোড়া কাপড় তারাই পরিধান করবে যাদের জন্য আখিরাতে কোন অংশ নেই। তারপর একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অনুরূপ কাপড় হাদিয়া আসলে তিনি উমর (রাঃ)-কে সেখান থেকে এক জোড়া কাপড় দিয়ে দিলেন, তখন উমর (রাঃ) বললেন, ইয়া রাসুলাল্লাহ! আপনি এই কাপড় তো আমাকে দান করলেন অথচ আপনি উতারিদের কাপড় জোড়া সম্পর্কে যা যা বলার বলেছিলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে তা পরিধান করার জন্য দেইনি। তখন উমর (রাঃ) উক্ত কাপড় জোড়া তার মক্কার এক মুশরিক ভাইকে দিয়ে দিলেন।
اخبرنا قتيبة، عن مالك، عن نافع، عن عبد الله بن عمر، ان عمر بن الخطاب، راى حلة فقال يا رسول الله لو اشتريت هذه فلبستها يوم الجمعة وللوفد اذا قدموا عليك قال رسول الله صلى الله عليه وسلم " انما يلبس هذه من لا خلاق له في الاخرة " . ثم جاء رسول الله صلى الله عليه وسلم مثلها فاعطى عمر منها حلة فقال عمر يا رسول الله كسوتنيها وقد قلت في حلة عطارد ما قلت قال رسول الله صلى الله عليه وسلم " لم اكسكها لتلبسها " . فكساها عمر اخا له مشركا بمكة
। হারুন ইবনু আব্দুল্লাহ (রহঃ) ... আব্দুর রহমান ইবনু আবূ সাঈদ (রাঃ) সুত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, জুমু'আর দিনে গোসল প্রত্যেক বালিগ ব্যক্তির উপর জরুরী আর মিসওয়াক করা এবং যতটুকু সূগন্ধি ব্যবহার করা তার সামর্থে কুলায়।
اخبرني هارون بن عبد الله، قال حدثنا الحسن بن سوار، قال حدثنا الليث، قال حدثنا خالد، عن سعيد، عن ابي بكر بن المنكدر، ان عمرو بن سليم، اخبره عن عبد الرحمن بن ابي سعيد، عن ابيه، عن رسول الله صلى الله عليه وسلم قال " ان الغسل يوم الجمعة على كل محتلم والسواك وان يمس من الطيب ما يقدر عليه
। আমর ইবনু উসমান (রহঃ) ... রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আওস ইবনু আওস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমু'আর দিনে মাথা ও শরীর ধুয়ে উত্তমরূপে গোসল করে জুমু'আর সময়ের প্রথম সময়েই মসজিদে যায়, কোন বাহনে আরোহন না করে পায়ে হেঁটেই মসজিদে যায় এবং ইমামের নিকটবর্তী হয়ে বসে, নিরব হয়ে খুতবা শুনে ও কোন অনর্থক কাজ না করে, তার জন্য প্রত্যেক পদক্ষেপে এক বছর আমল করার সওয়াব হবে।
اخبرني عمرو بن عثمان بن سعيد بن كثير، قال حدثنا الوليد، عن عبد الرحمن بن يزيد بن جابر، انه سمع ابا الاشعث، حدثه انه، سمع اوس بن اوس، صاحب رسول الله صلى الله عليه وسلم يقول قال رسول الله صلى الله عليه وسلم " من اغتسل يوم الجمعة وغسل وغدا وابتكر ومشى ولم يركب ودنا من الامام وانصت ولم يلغ كان له بكل خطوة عمل سنة
। নাসর ইবনু আলী (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জুমু'আর দিন হয় ফেরেশতাগণ মসজিদের দরজা সমূহে বসে যান। এবং যারা জুমু'আর জন্য আসতে থাকেন তাদের নাম লিপিবদ্ধ করতে থাকেন। এরপর যখন ইমাম খুতবা দেওয়ার জন্য বের হয়ে আসেন ফেরেশতাগণ খাতা বন্ধ করে দেন। আবূ হুরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পশ্চিম দিগন্তে হেলে যাওয়ার পর জুমু'আর প্রথম আগমনকারী একটি উট সাদাকা কারার ন্যায়, তারপর আগমনকারী একটি গরু সাদাকাকারীর ন্যায়, তারপর আগমনকারী একটি বকরী সাদাকাকারীর ন্যায়, তারপর আগমনকারী একটি হাঁস সাদাকাকারীর ন্যায়, তারপর আগমনকারী একটি মুরগী সাদাকাকারীর ন্যায়, তারপর আগমনকারী একটি ডিম সাদাকাকারীর ন্যায় সওয়াব পাবে।
اخبرنا نصر بن علي بن نصر، عن عبد الاعلى، قال حدثنا معمر، عن الزهري، عن الاغر ابي عبد الله، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم قال " اذا كان يوم الجمعة قعدت الملايكة على ابواب المسجد فكتبوا من جاء الى الجمعة فاذا خرج الامام طوت الملايكة الصحف " . قال فقال رسول الله صلى الله عليه وسلم " المهجر الى الجمعة كالمهدي بدنة ثم كالمهدي بقرة ثم كالمهدي شاة ثم كالمهدي بطة ثم كالمهدي دجاجة ثم كالمهدي بيضة
। মুহাম্মাদ ইবনু মানসূর (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি অত্র হাদীসকে সনদ সুত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌছিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যখন জুমু'আর দিন হয় মসজিদের দরজা সমুহের প্রত্যেক দরজায় ফেরেশতাগণ বসে থাকেন। তারা মর্যাদা অনুযায়ী আগমনকারীদের নাম লিখে নেন। প্রথম আগমনকারীর নাম প্রথমে, যখন ইমাম খুতবা দেওয়ার জন্য বের হয়ে আসেন তখন তাঁদের খাতা বন্ধ করে দেওয়া হয় এবং তাঁরা খুতবা শুনতে থাকেন। অতএব, সূর্য পশ্চিম দিগন্তে হেলে যাওয়ার পর জুম’আয় প্রথম আগমনকারী একটি উট সাদাকাকারীর ন্যায়, তারপর আগমনকারী একটি গরু সাদাকাকারীর ন্যায়, তারপর আগমনকারী একটি ভেড়া সাদাকাকারীর ন্যায় সওয়াব পাবে। এমনকি তিনি মুরগি এবং ডিমের কথাও উল্লেখ করেছিলেন।
اخبرنا محمد بن منصور، قال حدثنا سفيان، حدثنا الزهري، عن سعيد، عن ابي هريرة، يبلغ به النبي صلى الله عليه وسلم " اذا كان يوم الجمعة كان على كل باب من ابواب المسجد ملايكة يكتبون الناس على منازلهم الاول فالاول فاذا خرج الامام طويت الصحف واستمعوا الخطبة فالمهجر الى الصلاة كالمهدي بدنة ثم الذي يليه كالمهدي بقرة ثم الذي يليه كالمهدي كبشا " . حتى ذكر الدجاجة والبيضة