Loading...

Loading...
বইসমূহ
৭৩ হাদিসসমূহ
। ইবরাহীম ইবনু উমার ইবনু সাফীনা (রাঃ) হতে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত আছে, সাফীনা (রাঃ) বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুবারার গোশত খেয়েছি। যঈফ, ইরওয়া (২৫০০) আবূ ঈসা বলেছেন, এ হাদীসটি গারীব। আমরা শুধু উল্লেখিত সনদসূত্রেই উক্ত হাদীস জেনেছি। ইবনু আবূ ফুদাইক (রাহঃ) ইবরাহীম (বুরাইদ ইবনু উমার ইবনু সাফীনাহ বলেও কথিত) ইবনু উমার ইবনু সাফনার সূত্রে হাদীস বর্ণনা করেছেন।
حدثنا الفضل بن سهل الاعرج البغدادي، حدثنا ابراهيم بن عبد الرحمن بن مهدي، عن ابراهيم بن عمر بن سفينة، عن ابيه، عن جده، قال اكلت مع رسول الله صلى الله عليه وسلم لحم حبارى . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من هذا الوجه . وابراهيم بن عمر بن سفينة روى عنه ابن ابي فديك ويقال بريه بن عمر بن سفينة
। উম্মু সালামা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি (ছাগলের) পাজরের ভুনা গোশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। তিনি তা হতে খেলেন, তারপর নামাযে দাড়িয়ে গেলেন কিন্তু (আবার) ওযু করেননি। সহীহ, মুখতাসার শামা-ইল (১৩৮) আবদুল্লাহ ইবনুল হারিস, মুগীরা ও আবূ রাফি (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ এবং এই সনদসূত্রে গারীব বলেছেন।
حدثنا الحسن بن محمد الزعفراني، حدثنا حجاج بن محمد، قال قال ابن جريج اخبرني محمد بن يوسف، ان عطاء بن يسار، اخبره ان ام سلمة اخبرته انها، قربت الى رسول الله صلى الله عليه وسلم جنبا مشويا فاكل منه ثم قام الى الصلاة وما توضا . قال وفي الباب عن عبد الله بن الحارث والمغيرة وابي رافع . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب من هذا الوجه
। আবূ জুহাইফা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি হেলান দিয়ে কখনো খাবার খাই না। সহীহ, ইবনু মা-জাহ (৩২৬২), বুখারী এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন। আমরা এ হাদীস, প্রসঙ্গে শুধু আলী ইবনুল আকমারের সূত্রে জেনেছি। এ হাদীসটি আলী ইবনুল আকমারের সুত্রে যাকারিয়্যা ইবনু আবু যাইদা, সুফিয়ান ইবনু সাঈদ সাওরী প্রমুখ আলী ইবনুল আকসার হতে বর্ণনা করেছেন। এ হাদীসটি আলী ইবনুল আকমারের সূত্রে শুবা-সুফিয়ান সাওরী হতে বর্ণনা করেছেন। আলী, আবদুল্লাহ ইবনু আমর ও আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে।
حدثنا قتيبة، حدثنا شريك، عن علي بن الاقمر، عن ابي جحيفة، قال قال رسول الله صلى الله عليه وسلم " اما انا فلا اكل متكيا " . قال وفي الباب عن علي وعبد الله بن عمرو وعبد الله بن عباس . قال ابو عيسى هذا حديث حسن صحيح لا نعرفه الا من حديث علي بن الاقمر . وروى زكريا بن ابي زايدة وسفيان الثوري وغير واحد عن علي بن الاقمر هذا الحديث وروى شعبة عن سفيان الثوري هذا الحديث عن علي بن الاقمر
। আইশা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ও মধু পছন্দ করতেন। সহীহ, ইবনু মা-জাহ (৩৩২৩), নাসাঈ এ হাদীসটি হাসান সহীহ গারীব। আলী ইবনু মুসহির-হিশাম ইবনু উরওয়ার সূত্রে এ হাদীসটি বর্ণিত আছে। এ হাদীসে আরো অনেক বক্তব্য রয়েছে।
حدثنا سلمة بن شبيب، ومحمود بن غيلان، واحمد بن ابراهيم الدورقي، قالوا حدثنا ابو اسامة، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، قالت كان النبي صلى الله عليه وسلم يحب الحلواء والعسل . هذا حديث حسن صحيح غريب . وقد رواه علي بن مسهر عن هشام بن عروة وفي الحديث كلام اكثر من هذا
। আলকামা ইবনু আবদুল্লাহ আল-মুযানী (রহঃ) হতে তার পিতার সূত্রে বর্ণিত আছে, তিনি (আবদুল্লাহ) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ গোশত কিনলে (রান্নার সময়) সে যেন তাতে বেশী ঝোল রাখে। কারো ভাগে গোশত না পড়লেও সে যেন অন্তত ঝোল খেতে পায়। এটাও গোশতের অন্তর্ভুক্ত। যঈফ, যঈফা (২৩৪১) এ অনুচ্ছেদে আবূ যার (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেছেন, এ হাদীসটি গারীব। আমরা শুধু উল্লেখিত সনদসূত্রে মুহাম্মাদ ইবনু ফাযাআর হাদীস হিসেবে এটি জেনেছি। তিনি ছিলেন স্বপ্নের ব্যাখ্যাকার। সুলাইমান ইবনু হারব মুহাম্মাদ ইবনু ফাযাআর সমালোচনা করেছেন। আলকামা ইবনু আবদুল্লাহ হলেন বাকর ইবনু আবদুল্লাহ আল-মুযানীর ভাই।
حدثنا محمد بن عمر بن علي المقدمي، حدثنا مسلم بن ابراهيم، حدثنا محمد بن فضاء، حدثني ابي، عن علقمة بن عبد الله المزني، عن ابيه، قال قال النبي صلى الله عليه وسلم " اذا اشترى احدكم لحما فليكثر مرقته فان لم يجد لحما اصاب مرقة وهو احد اللحمين " . وفي الباب عن ابي ذر . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من هذا الوجه من حديث محمد بن فضاء . ومحمد بن فضاء هو المعبر وقد تكلم فيه سليمان بن حرب وعلقمة بن عبد الله هو اخو بكر بن عبد الله المزني
। আবূ যার (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ন্যায়সংগত ও কল্যাণকর কাজের কোন বিষয়কেই যেন তোমাদের কেউ তুচ্ছ মনে না করে। সে (ভাল করার মতো) কিছু না পেলে অন্তত তার ভাইয়ের সাথে যেন হাসিমুখে মিলিত হয়। তুমি গোশত কিনে তা অথবা অন্য কিছু রান্না করার সময় তাতে ঝোলের পরিমাণ বেশি রাখবে এবং তোমার প্রতিবেশীকেও তা হতে এক আজলা দিবে। সহীহ, মুসলিম (৮/৩৭), পৃথকভাবে,সহীহা (১৩৬৮),তালীকুর রাগীব (৩/২৬৪) এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন। এ হাদীসটি শুবা বর্ণনা করেছেন আবূ ইমরান আল-জাওনী হতে।
حدثنا الحسين بن علي بن الاسود البغدادي، حدثنا عمرو بن محمد العنقزي، حدثنا اسراييل، عن صالح بن رستم ابي عامر الخزاز، عن ابي عمران الجوني، عن عبد الله بن الصامت، عن ابي ذر، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا يحقرن احدكم شييا من المعروف وان لم يجد فليلق اخاه بوجه طليق وان اشتريت لحما او طبخت قدرا فاكثر مرقته واغرف لجارك منه " . قال ابو عيسى هذا حديث حسن صحيح وقد رواه شعبة عن ابي عمران الجوني
। আবূ মূসা (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পুরুষদের মধ্যে অনেক কামিল ব্যক্তি এসেছে। কিন্তু ইমরান-কন্যা মারইয়াম (আঃ) এবং ফিরআউনের স্ত্রী আসিয়া (রাঃ)-এর মতো আর কোন কামিল লোক মহিলাদের মধ্যে আসেনি। অন্য সব খাবারের চাইতে সারীদের যেমন বেশি মর্যাদা (অগ্রাধিকার) রয়েছে, তেমনি মহিলাদের উপর আইশা (রাঃ)-এরও একইরকম মর্যাদা রয়েছে। সহীহ, ইবনু মা-জাহ (৩২৮০), নাসা-ঈ আইশা ও আনাস (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন।
حدثنا محمد بن المثنى، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن عمرو بن مرة، عن مرة الهمداني، عن ابي موسى، عن النبي صلى الله عليه وسلم قال " كمل من الرجال كثير ولم يكمل من النساء الا مريم ابنة عمران واسية امراة فرعون وفضل عايشة على النساء كفضل الثريد على ساير الطعام " . قال وفي الباب عن عايشة وانس . قال ابو عيسى هذا حديث حسن صحيح
আবদুল্লাহ ইবনুল হারিস (রহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমার পিতা (হারিস) আমাকে বিয়ে করিয়ে দেন। এ উপলক্ষে তিনি কিছু লোককে দাওয়াত করেন। তাদের মধ্যে সাফওয়ান ইবনু উমাইয়া (রাঃ)-ও ছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গোশত দাত দিয়ে ছিড়ে ছিড়ে বা কেটে কেটে খাও। কেননা তা খুবই সুস্বাদু ও তৃপ্তিদায়ক। যঈফ, যঈফা (২১৯৩) আবূ ঈসা বলেন, এ অনুচ্ছেদে আইশা ও আবূ হুরাইরা (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। উল্লেখিত হাদীসটি আমরা শুধুমাত্র আবদুল কারীমের সূত্রেই জেনেছি। একদল বিশেষজ্ঞ আলিম আবদুল কারমের স্মরণশক্তির সমালোচনা করেছেন। আইউব সাখতিয়ানী তাদের অন্যতম।
حدثنا احمد بن منيع، حدثنا سفيان بن عيينة، عن عبد الكريم ابي امية، عن عبد الله بن الحارث، قال زوجني ابي فدعا اناسا فيهم صفوان بن امية فقال ان رسول الله صلى الله عليه وسلم قال " انهسوا اللحم نهسا فانه اهنا وامرا " . قال وفي الباب عن عايشة وابي هريرة . قال ابو عيسى وهذا حديث حسن لا نعرفه الا من حديث عبد الكريم . وقد تكلم بعض اهل العلم في عبد الكريم المعلم منهم ايوب السختياني من قبل حفظه
। জাফর ইবনু আমর ইবনু উমাইয়া আয-যামরী (রহঃ) হতে তার বাবার সূত্রে বর্ণিত আছে, তিনি (আমর ইবনু উমাইয়া) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছুরি দিয়ে একটি ছাগলের কাঁধের (রান্না করা) গোশত কাটতে এবং তা খেতে দেখেছেন। তারপর তিনি নামায আদায়ের জন্য চলে গেলেন কিন্তু (নতুন করে) ওযু করেননি। সহীহ, ইবনু মা-জাহ (৪৯০), নাসা-ঈ এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন। মুগীরা ইবনু শুবা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে।
حدثنا محمود بن غيلان، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن جعفر بن عمرو بن امية الضمري، عن ابيه، انه راى النبي صلى الله عليه وسلم احتز من كتف شاة فاكل منها ثم مضى الى الصلاة ولم يتوضا . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وفي الباب عن المغيرة بن شعبة
। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোশত আনা হল এবং তাকে বাহুর গোশত পরিবেশন করা হল। তিনি বাহুর গোশতই বেশি পছন্দ করতেন। তিনি তা দাঁত দিয়ে ছিড়ে ছিড়ে চিবিয়ে খেলেন। সহীহ, ইবনু মা-জাহ (৩৩০৭), বুখারী ও মুসলিম ইবনু মাসউদ, আইশা, আবদুল্লাহ ইবনু জাফর ও আবূ উবাইদা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আৰূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। আবূ হাইয়্যানের নাম ইয়াহইয়া, পিতা সাঈদ ইবনু হাইয়্যান আত-তামীমী। আবূ যারআর নাম হারিম।
حدثنا واصل بن عبد الاعلى، حدثنا محمد بن فضيل، عن ابي حيان التيمي، عن ابي زرعة بن عمرو بن جرير، عن ابي هريرة، قال اتي النبي صلى الله عليه وسلم بلحم فرفع اليه الذراع وكانت تعجبه فنهس منها . قال وفي الباب عن ابن مسعود وعايشة وعبد الله بن جعفر وابي عبيدة . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وابو حيان اسمه يحيى بن سعيد بن حيان وابو زرعة بن عمرو بن جرير اسمه هرم
। আইশা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বাহুর গোশত অন্য সব অংশের গোশতের চেয়ে বেশী প্রিয় ছিল তা নয়, বরং প্রকৃত ব্যাপার এই যে, অনেক দিন পরপর তিনি গোশত খাওয়ার সুযোগ পেতেন। এজন্যই তাকে বাহুর গোশত পরিবেশন করা হত। কেননা বাহুর গোশত তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং গলে যায়। মুনকার, মুখতাসার শামায়িল (১৪৪) আবূ ঈসা বলেন, এ হাদীসটি গারীব। আমরা শুধুমাত্র উল্লেখিত (সনদ) সূত্রেই এ হাদীস জেনেছি।
حدثنا الحسن بن محمد الزعفراني، حدثنا يحيى بن عباد ابو عباد، حدثنا فليح بن سليمان، عن عبد الوهاب بن يحيى، من ولد عباد بن عبد الله بن الزبير عن عبد الله بن الزبير، عن عايشة، قالت ما كان الذراع احب اللحم الى رسول الله صلى الله عليه وسلم ولكن كان لا يجد اللحم الا غبا فكان يعجل اليه لانه اعجلها نضجا . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من هذا الوجه
। জাবির (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সিরকা (টক ও বাজযুক্ত পানীয়) কতই না উত্তম তরকারী! সহীহ, ইবনু মাজহ (৩৩১৬, ৩৩১৭), মুসলিম আইশা ও উম্মু হানী (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে।
حدثنا الحسن بن عرفة، حدثنا مبارك بن سعيد، هو اخو سفيان بن سعيد الثوري عن سفيان، عن ابي الزبير، عن جابر، عن النبي صلى الله عليه وسلم قال " نعم الادام الخل " . قال وفي الباب عن عايشة وام هاني
। আইশা (রাঃ) হতে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সিরকা কতই না উত্তম তরকারী! সহীহ, ইবনু মা-জাহ (৩৩১৬, ৩৩১৭), মুসলিম ইয়াহইয়া ইবনু হাসসান হতে, তিনি সুলাইমান ইবনু বিলাল হতে উল্লেখিত সনদে অনুরূপ। তবে তাতে নি'মাল ইদামু অথবা আলউদমু এভাবে উল্লেখ আছে। সহীহ দেখুন পূর্বের হাদীস এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ এবং উল্লেখিত সনদসূত্রে গারীব বলেছেন। আমরা এটিকে হিশাম ইবনু উরওয়ার রিওয়ায়াত হিসাবে শুধু সুলাইমান ইবনু বিলালের সুত্রেই জেনেছি।
حدثنا محمد بن سهل بن عسكر البغدادي، حدثنا يحيى بن حسان، حدثنا سليمان بن بلال، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، ان رسول الله صلى الله عليه وسلم قال " نعم الادام الخل " . حدثنا عبد الله بن عبد الرحمن، اخبرنا يحيى بن حسان، عن سليمان بن بلال، بهذا الاسناد نحوه الا انه قال " نعم الادام او الادم الخل " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب من هذا الوجه لا نعرفه من حديث هشام بن عروة الا من حديث سليمان بن بلال
। আবূ তালিবের কন্যা উম্মু হানী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসে বললেনঃ তোমাদের (খাওয়ার মতো) কিছু আছে কি? আমি বললাম, কয়টি শুকনা রুটির টুকরা এবং সিরকা ব্যতীত আর কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ (আমাকে) তা-ই দাও। যে ঘরে সিরকা রয়েছে সে ঘর তরকারিশূন্য নয়। হাসান, “সহীহাহ" (২২২০) এ হাদীসটিকে আবূ ঈসা হাসান এবং উল্লেখিত সনদসূত্রে গারীব বলেছেন। আমরা এই হাদীসটি উম্মু হানী (রাঃ)-এর রিওয়ায়াত হিসাবে শুধু উল্লেখিত সনদসূত্রেই জেনেছি। আবূ হামযা আস-সুমালীর নাম সাবিত, পিতা আবূ সাফিয়্যা। আলী (রাঃ) শহীদ হওয়ার কিছুকাল পরে উম্মু হানী (রাঃ) মৃত্যুবরণ করেন। আমি (তিরমিয়ী) মুহাম্মাদ (বুখারী)-কে এ হাদীস প্রসঙ্গে প্রশ্ন করলাম, তিনি বললেন, উম্মু হানী হতে শাবীর শ্রুতি সম্পর্কে আমার জানা নেই। আমি আবার বললাম, আবূ হামযাহ সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি বললেন আহমাদ ইবনু হাম্বল তার সমালোচনা করেছেন। তবে আমার মতে সে হাদীসের যোগ্য।
حدثنا ابو كريب، محمد بن العلاء حدثنا ابو بكر بن عياش، عن ابي حمزة الثمالي، عن الشعبي، عن ام هاني بنت ابي طالب، قالت دخل على رسول الله صلى الله عليه وسلم فقال " هل عندكم شيء " . فقلت لا الا كسر يابسة وخل . فقال النبي صلى الله عليه وسلم " قربيه فما اقفر بيت من ادم فيه خل " . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه لا نعرفه من حديث ام هاني الا من هذا الوجه . وابو حمزة الثمالي اسمه ثابت بن ابي صفية وام هاني ماتت بعد علي بن ابي طالب بزمان . وسالت محمدا عن هذا الحديث فقال لا اعرف للشعبي سماعا من ام هاني . فقلت ابو حمزة كيف هو عندك فقال احمد بن حنبل تكلم فيه وهو عندي مقارب الحديث
। জাবির (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সিরকা কতই না উত্তম তরকারি! সহীহ, ইবনু মা-জাহ (৩৩১৭) মুবারাক ইবনু সাঈদ (রাহঃ) হতে বর্ণিত হাদীসের চেয়ে এই হাদীসটি অধিক সহীহ।
حدثنا عبدة بن عبد الله الخزاعي البصري، قال حدثنا معاوية بن هشام، عن سفيان، عن محارب بن دثار، عن جابر، عن النبي صلى الله عليه وسلم قال " نعم الادام الخل " . هذا اصح من حديث مبارك بن سعيد
। আইশা (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজ তাজা খেজুরের সাথে একত্রে খেতেন। সহীহ, সহীহাহ (৫৭), মুখতাসার শামা-ইল (১৭০) আনাস (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটিকে আবূ ঈসা হাসান গারীব বলেছেন। এ হাদীসটি কয়েকজন বর্ণনাকারী হিশাম ইবনু উরওয়া হতে তার বাবার সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মুরসাল হিসেবে বর্ণনা করেছেন। তাতে আইশা (রাঃ)-এর উল্লেখ নেই। ইয়াযীদ ইবনু রুমান এই হাদীসটি উরওয়ার সূত্রে আইশা (রাঃ) হতে বর্ণনা করেছেন।
حدثنا عبدة بن عبد الله الخزاعي، حدثنا معاوية بن هشام، عن سفيان، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، ان النبي صلى الله عليه وسلم كان ياكل البطيخ بالرطب . قال وفي الباب عن انس . قال ابو عيسى هذا حديث حسن غريب . ورواه بعضهم عن هشام بن عروة عن ابيه عن النبي صلى الله عليه وسلم مرسل ولم يذكر فيه عن عايشة وقد روى يزيد بن رومان عن عروة عن عايشة هذا الحديث
। আবদুল্লাহ ইবনু জাফর (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শসা খেজুরের সাথে একত্রে খেতেন। সহীহ, ইবনু মা-জাহ (৩৩২৫) এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ গারীব বলেছেন। আমরা এ হাদীসটি শুধু ইবরাহীম ইবনু সাদের সূত্রে জেনেছি।
حدثنا اسماعيل بن موسى الفزاري، حدثنا ابراهيم بن سعد، عن ابيه، عن عبد الله بن جعفر، قال كان النبي صلى الله عليه وسلم ياكل القثاء بالرطب . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب لا نعرفه الا من حديث ابراهيم بن سعد
। আনাস (রাঃ) হতে বর্ণিত আছে, উরাইনা হতে কয়েকজন লোক মাদীনায় আসল। এ অঞ্চলের আবহাওয়া তাদের স্বাস্থ্যের অনুকূল না হওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাদকার উটের এলাকায় পাঠিয়ে দেন এবং বলেনঃ তোমরা এর দুধ ও প্রস্রাব পান কর। সহীহ, ইবনু মা-জাহ (২৫৭৮), বুখারী ও মুসলিম এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ এবং উপরোক্ত সূত্রে গারীব বলেছেন। এ হাদীসটি আনাস (রাঃ) হতে একাধিক সূত্রে বর্ণিত হয়েছে। আনাস (রাঃ)-এর সূত্রে আবূ কিলাবা (রাঃ) তা বর্ণনা করেছেন। কাতাদা হতে আনাস (রাঃ)-এর সূত্রে সাঈদ ইবনু আবী আরুবা (রাহঃ) তা বর্ণনা করেছেন।
حدثنا الحسن بن محمد الزعفراني، حدثنا عفان، حدثنا حماد بن سلمة، اخبرنا حميد، وثابت، وقتادة، عن انس، ان ناسا، من عرينة قدموا المدينة فاجتووها فبعثهم النبي صلى الله عليه وسلم في ابل الصدقة وقال " اشربوا من ابوالها والبانها " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب من هذا الوجه . وقد روي هذا الحديث من غير وجه عن انس رواه ابو قلابة عن انس ورواه سعيد بن ابي عروبة عن قتادة عن انس
। সালমান (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমি তাওরাত কিতাবে পড়েছি, খাওয়ার পর ওযু করার মধ্যেই খাওয়ার বারকাত আছে। আমি ব্যাপারটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বললাম এবং আমি তাওরাত কিতাবে যা পড়েছি তাও তাকে জানালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ খাওয়া-দাওয়ার আগে ও পরে ওযু করার মধ্যেই বারকাত আছে। যঈফ, যঈফা (১৬৮), মুখতাসার, শামায়িল (১৫৯) আবূ ঈসা বলেছেন, এ অনুচ্ছেদে আনাস ও আবূ হুরাইরা (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। তিনি আরও বলেছেনঃ আমরা শুধু কাইস ইবনুর রাবীর সূত্রেই এ হাদীসটি জেনেছি। কাইস হাদীস শাস্ত্রে দুর্বল। আবূ হাশিম আর-রুম্মানীর নাম ইয়াহইয়া, পিতা দীনার।
حدثنا يحيى بن موسى، حدثنا عبد الله بن نمير، حدثنا قيس بن الربيع، ح قال وحدثنا قتيبة، حدثنا عبد الكريم الجرجاني، عن قيس بن الربيع المعنى، واحد، عن ابي هاشم يعني الرماني، عن زاذان، عن سلمان، قال قرات في التوراة ان بركة الطعام الوضوء بعده فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فاخبرته بما قرات في التوراة فقال رسول الله صلى الله عليه وسلم " بركة الطعام الوضوء قبله والوضوء بعده " . قال وفي الباب عن انس وابي هريرة . قال ابو عيسى لا نعرف هذا الحديث الا من حديث قيس بن الربيع . وقيس بن الربيع يضعف في الحديث وابو هاشم الرماني اسمه يحيى بن دينار
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা হতে বেরিয়ে এলেন। তার সামনে খাবার আনা হল। লোকেরা বলল, আমরা কি আপনার জন্যে ওযুর পানি আনবো? তিনি বললেনঃ আমাকে নামাযে দাড়ানোর জন্য ওযুর নির্দেশ দেওয়া হয়েছে। সহীহ, মুখতাসার শামা-ইল (১৫৮), মুসলিম এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন। এ হাদীসটি আমর ইবনু দীনারও ইবনু আব্বাস (রাঃ) হতে সাঈদ ইবনু হুওয়াইরিসের সূত্রে বর্ণনা করেছেন। আলী ইবনুল মাদীনী বলেন, ইয়াহইয়া ইবনু সাঈদ বলেছেন, খাওয়া আরম্ভের আগে হাত ধোয়াকে সুফিয়ান সাওরী মাকরূহ মনে করতেন। থালার নিচে রুটি রাখাকেও তিনি মাকরূহ মনে করতেন।
حدثنا احمد بن منيع، حدثنا اسماعيل بن ابراهيم، عن ايوب، عن ابن ابي مليكة، عن ابن عباس، ان رسول الله صلى الله عليه وسلم خرج من الخلاء فقرب اليه طعام فقالوا الا ناتيك بوضوء قال " انما امرت بالوضوء اذا قمت الى الصلاة " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد رواه عمرو بن دينار عن سعيد بن الحويرث عن ابن عباس . وقال علي بن المديني قال يحيى بن سعيد كان سفيان الثوري يكره غسل اليد قبل الطعام وكان يكره ان يوضع الرغيف تحت القصعة