Loading...

Loading...
বইসমূহ
৫১ হাদিসসমূহ
। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, প্রশ্ন করা হল, হে আল্লাহর রাসূল! কোন কাজ জিহাদের সমতুল্য হতে পারে? তিনি বললেনঃ তোমরা তা করতে পারবে না। তারা দুই অথবা তিনবার একই প্রশ্ন করল। প্রতি বারই তিনি বললেন, তোমরা তা করতে পারবে না। তৃতীয় বারে তিনি বললেনঃ আল্লাহ্ তা'আলার রাস্তায় জিহাদকারী লোকের সাথে এমন লোকের তুলনা হতে পারে যে লোক অক্লান্তভাবে নামায-রোযায় ব্যস্ত থাকে যতক্ষণ না আল্লাহ্ তা'আলার পথের মুজাহিদ ফিরে না আসে। সহীহ, সহীহা (২৮৯৬), মুসলিম শিফাআ, আব্দুল্লাহ ইবনু হুবশী, আবূ মুসা, আবূ সাঈদ, উম্মু মালিক আল-বাহযিয়্যা ও আনাস ইবনু মালিক (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান সহীহ। এটা আবূ হুরাইরা (রাঃ) এর বরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে।
حدثنا قتيبة بن سعيد، حدثنا ابو عوانة، عن سهيل بن ابي صالح، عن ابيه، عن ابي هريرة، قال قيل يا رسول الله ما يعدل الجهاد قال " لا تستطيعونه " . فردوا عليه مرتين او ثلاثا كل ذلك يقول " لا تستطيعونه " . فقال في الثالثة " مثل المجاهد في سبيل الله مثل القايم الصايم الذي لا يفتر من صلاة ولا صيام حتى يرجع المجاهد في سبيل الله " . قال ابو عيسى وفي الباب عن الشفاء وعبد الله بن حبشي وابي موسى وابي سعيد وام مالك البهزية وانس بن مالك . وهذا حديث حسن صحيح وقد روي من غير وجه عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم
। আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অর্থাৎ আল্লাহ তা'আলা বলেনঃ আমার পথে জিহাদকারীর জন্য আমি নিজেই যামিন। আমি তার জীবনটা নিয়ে নিলে তবে তাকে জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দেই। আমি তাকে (যুদ্ধক্ষেত্র হতে) ফিরিয়ে আনলে তবে তাকে সাওয়াব বা গানীমাতসহ ফিরিয়ে আনি। সহীহ, তা’লীকুর রাগীব (২/১৭৮) এ হাদীসটিকে আবূ ঈসা উল্লেখিত সনদসূত্রে সহীহ গারীব বলেছেন।
حدثنا محمد بن عبد الله بن بزيع، حدثنا المعتمر بن سليمان، حدثني مرزوق ابو بكر، عن قتادة، عن انس بن مالك، قال قال رسول الله صلى الله عليه وسلم يعني " يقول الله عز وجل المجاهد في سبيل الله هو على ضامن ان قبضته اورثته الجنة وان رجعته رجعته باجر او غنيمة " . قال هو صحيح غريب من هذا الوجه
। ফাযালা ইবনু উবাইদ (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক মৃত ব্যক্তির সকল প্রকার কাজের উপর সীলমোহর করে দেওয়া হয় (কাজের পরিসমাপ্তি ঘটে)। কিন্তু আল্লাহ্ তা'আলার রাস্তায় পাহারাদানরত অবস্থায় যে লোক মৃত্যুবরণ করে কিয়ামত পর্যন্ত তার কর্মের সাওয়াব বাড়ানো হতে থাকে এবং তিনি কবরের সকল ফিতনা হতে নিরাপদে থাকেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ যে লোক নিজের প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করে সে-ই আসল মুজাহিদ। সহীহ, মিশকাত তাহকীক ছানী (৩৪) এবং (৩৮২৩), তা’লীকুর রাগীব (২/১৫০), সহীহা (৫৪৯), সহীহ আবূ দাউদ (১২৫৮) আবূ ঈসা বলেন, উকবা ইবনু আমির ও জাবির (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। ফাজালা (রাঃ) হতে বর্ণিত হাদিসটি হাসান সহীহ।
حدثنا احمد بن محمد، اخبرنا عبد الله بن المبارك، اخبرنا حيوة بن شريح، قال اخبرني ابو هاني الخولاني، ان عمرو بن مالك الجنبي، اخبره انه، سمع فضالة بن عبيد، يحدث عن رسول الله صلى الله عليه وسلم انه قال " كل ميت يختم على عمله الا الذي مات مرابطا في سبيل الله فانه ينمى له عمله الى يوم القيامة ويامن من فتنة القبر " . وسمعت رسول الله صلى الله عليه وسلم يقول " المجاهد من جاهد نفسه " . قال ابو عيسى وفي الباب عن عقبة بن عامر وجابر . وحديث فضالة بن عبيد حديث حسن صحيح
। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোক একদিন আল্লাহ্ তা'আলার পথে রোযা আদায় করে আল্লাহ তা'আলা তাকে জাহান্নাম হতে সত্তর বছরের (পথের) দূরত্বে রাখবেন। (উরওয়া ও সুলাইমানের) একজনের বর্ণনায় সত্তর বছর এবং অপরজনের বর্ণনায় চল্লিশ বছর উল্লেখ আছে। প্রথম শব্দে (অর্থাৎ সত্তর বছর) হাদীসটি সহীহ, তা’লীকুর রাগীব (২/৬২) এ হাদীসটিকে আবূ ঈসা উল্লেখিত সনদসূত্রে গারীব বলেছেন। আবূল আসওয়াদের নাম মুহাম্মাদ, বাবা আবদুর রাহমান, দাদা নাওফাল আল-আসাদী আল-মাদানী। আবূ সাঈদ, আনাস, উকবা ইবনু আমির ও আবূ উমামা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে।
حدثنا قتيبة، حدثنا ابن لهيعة، عن ابي الاسود، عن عروة بن الزبير، وسليمان بن يسار، انهما حدثاه عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " من صام يوما في سبيل الله زحزحه الله عن النار سبعين خريفا " . احدهما يقول سبعين والاخر يقول اربعين . قال ابو عيسى هذا حديث غريب من هذا الوجه . وابو الاسود اسمه محمد بن عبد الرحمن بن نوفل الاسدي المدني . قال ابو عيسى وفي الباب عن ابي سعيد وانس وعقبة بن عامر وابي امامة
। আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন মানুষ যদি একদিন আল্লাহ্ তা'আলার রাস্তায় রোযা আদায় করে তাহলে সেই দিনটি তার চেহারা হতে জাহান্নামকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে দেয়। সহীহ, ইবনু মা-জাহ (১৭১৭), নাসা-ঈ এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন।
حدثنا سعيد بن عبد الرحمن المخزومي، حدثنا عبد الله بن الوليد العدني، حدثنا سفيان الثوري، قال وحدثنا محمود بن غيلان، حدثنا عبيد الله بن موسى، عن سفيان، عن سهيل بن ابي صالح، عن النعمان بن ابي عياش الزرقي، عن ابي سعيد الخدري، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا يصوم عبد يوما في سبيل الله الا باعد ذلك اليوم النار عن وجهه سبعين خريفا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح
। আবূ উমামা আল-বাহিলী (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন লোক যদি একদিন আল্লাহ তা'আলা রাস্তায় রোযা আদায় করে তাহলে আল্লাহ তা’আলা তার ও জাহান্নামের মাঝখানে আকাশ ও যমীনের মাঝখানের দূরত্বের সমতুল্য একটি পরিখা সৃষ্টি করে দিবেন। হাসান সহীহ, সহীহা (৫৬৩) আবূ উমামার হাদীস হিসেবে এ হাদীসটি গারীব।
حدثنا زياد بن ايوب، حدثنا يزيد بن هارون، اخبرنا الوليد بن جميل، عن القاسم ابي عبد الرحمن، عن ابي امامة الباهلي، عن النبي صلى الله عليه وسلم قال " من صام يوما في سبيل الله جعل الله بينه وبين النار خندقا كما بين السماء والارض " . هذا حديث غريب من حديث ابي امامة
। খুরাইম ইবনু ফাতিক (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ্ তা'আলার রাস্তায় কিছু ব্যয় করে (এর বিনিময়ে) তার জন্য সাতশত গুণ সাওয়াব লেখা হয়। সহীহ, মিশকাত (৩৮২৬), তা’লীকুর রাগীব (২/১৫৬) আবূ ঈসা বলেন, আবূ হুরাইরা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান। আমরা এ হাদীস শুধুমাত্র আর-রুকাইন ইবনুর রাবীর সূত্রেই জেনেছি।
حدثنا ابو كريب، حدثنا الحسين بن علي الجعفي، عن زايدة، عن الركين بن الربيع، عن ابيه، عن يسير بن عميلة، عن خريم بن فاتك، قال قال رسول الله صلى الله عليه وسلم " من انفق نفقة في سبيل الله كتبت له بسبعماية ضعف " . قال ابو عيسى وفي الباب عن ابي هريرة . وهذا حديث حسن انما نعرفه من حديث الركين بن الربيع
। আদী ইবনু হাতিম তাঈ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, কোন রকমের দান-খাইরাত বেশি উত্তম? তিনি বললেনঃ আল্লাহ তা'আলার রাস্তায় সেবার উদ্দেশ্যে গোলাম দান করা, অথবা ছায়ার ব্যবস্থা করার জন্য তাবু দান করা বা আল্লাহর রাস্তায় জাওয়ান উষ্ট্রী দান করা। হাসান, তা’লীকুর রাগীব (২/১৫৮) আবূ ঈসা বলেন, এ হাদীসটি মুআবিয়া ইবনু আবূ সালিহের সূত্রে মুরসাল হিসেবে বর্ণিত হয়েছে। যাইদ তার কোন কোন সনদে গড়মিল করেছেন। যিয়াদ ইবনু আইয়ূব আমাদের নিকট বর্ণনা করেছেন যে, হাদীসটি “ওয়ালীদ ইবনু জামীল বর্ণনা করেছেন আবূ আব্দুর রাহমান আল কাসিম হতে, তিনি আবূ উমামা হতে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে।
حدثنا محمد بن رافع، حدثنا زيد بن حباب، حدثنا معاوية بن صالح، عن كثير بن الحارث، عن القاسم ابي عبد الرحمن، عن عدي بن حاتم الطايي، انه سال رسول الله صلى الله عليه وسلم اى الصدقة افضل قال " خدمة عبد في سبيل الله او ظل فسطاط او طروقة فحل في سبيل الله " . قال ابو عيسى وقد روي عن معاوية بن صالح هذا الحديث مرسلا وخولف زيد في بعض اسناده . قال وروى الوليد بن جميل هذا الحديث عن القاسم ابي عبد الرحمن عن ابي امامة عن النبي صلى الله عليه وسلم
। আবূ উমামা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উত্তম সাদকা হচ্ছে, আল্লাহ্ তা'আলার রাস্তায় ছায়া সৃষ্টির জন্যে তাবু দান করা, আল্লাহ তা'আলার রাস্তায় সেবার উদ্দেশ্যে গোলাম দান করা অথবা আল্লাহ তা'আলার রাস্তায় জাওয়ান উস্ত্রী দান করা। হাসান, দেখুন পূর্বের হাদীস এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ গারীব বলেছেন। আমার মতে এই বর্ণনাটি মুআবিয়া ইবনু সালিহের বর্ণনার চাইতে অনেক বেশি সহীহ।
حدثنا بذلك، زياد بن ايوب حدثنا يزيد بن هارون، اخبرنا الوليد بن جميل، عن القاسم ابي عبد الرحمن، عن ابي امامة، قال قال رسول الله صلى الله عليه وسلم " افضل الصدقات ظل فسطاط في سبيل الله ومنيحة خادم في سبيل الله او طروقة فحل في سبيل الله " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب وهو اصح عندي من حديث معاوية بن صالح
। যাইদ ইবনু খালিদ আল-জুহানী (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে মানুষ আল্লাহ্ তা'আলার রাস্তায় জিহাদকারী কোন যোদ্ধার যুদ্ধে যাওয়ার সকল সাজ-সরামের যোগাড় করল সে যেন নিজেই জিহাদ করল। আর যে মানুষ কোন সৈনিকের পরিবার-পরিজনের খোজখবর রাখলো সেও যেন জিহাদ করল। সহীহ, ইবনু মা-জাহ (২৭৫৯) এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন। এ হাদীসটি এ সূত্র ব্যতীত অন্য একটি সূত্রেও বর্ণিত হয়েছে।
حدثنا ابو زكريا، يحيى بن درست البصري حدثنا ابو اسماعيل، حدثنا يحيى بن ابي كثير، عن ابي سلمة، عن بسر بن سعيد، عن زيد بن خالد الجهني، عن رسول الله صلى الله عليه وسلم قال " من جهز غازيا في سبيل الله فقد غزا ومن خلف غازيا في اهله فقد غزا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح وقد روي من غير هذا الوجه
। যাইদ ইবনু খালিদ আল-জুহানী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে মানুষ আল্লাহ্ তা'আলার রাস্তায় জিহাদের জন্য কোন যোদ্ধার সাজ-সরঞ্জাম যোগাড় করে দিল অথবা তার পরিবার-পরিজনের খোঁজখবর রাখল, সে যেন নিজেই জিহাদ করল। পূর্বের হাদীসের সহায়তায় এ হাদীসটি সহীহ। এ হাদীসটিকে আবূ ঈসা হাসান বলেছেন।
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان بن عيينة، عن ابن ابي ليلى، عن عطاء، عن زيد بن خالد الجهني، قال قال رسول الله صلى الله عليه وسلم " من جهز غازيا في سبيل الله او خلفه في اهله فقد غزا " . قال ابو عيسى هذا حديث حسن
। মুহাম্মাদ ইবনু বাশশার ইয়াহইয়া ইবনু সাঈদ হতে, তিনি আব্দুল মালিক ইবনু আবী সুলাইমান হতে, তিনি আতা হতে, তিনি যাইদ ইবনু খালিদ আল জুহানি হতে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ বর্ণনা করেছেন।
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، حدثنا عبد الملك بن ابي سليمان، عن عطاء، عن زيد بن خالد الجهني، عن النبي صلى الله عليه وسلم نحوه
। যাইদ ইবনু খালিদ আল-জুহানী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোক আল্লাহ্ তা'আলার রাস্তায় কোন মুজাহিদের সাজ-সরঞ্জামের যোগাড় করে দিল সে যেন নিজেই জিহাদ করল। আর যে লোক কোন যোদ্ধার পরিবার-পরিজনের খোঁজখবর রাখলো সেও যেন জিহাদ করল। সহীহ, দেখুন এই হাদীসের পূর্বের হাদীস এ হাদীসটিকে আবূ ঈসা সহীহ বলেছেন।
حدثنا محمد بن بشار، حدثنا عبد الرحمن بن مهدي، حدثنا حرب بن شداد، عن يحيى بن ابي كثير، عن ابي سلمة، عن بسر بن سعيد، عن زيد بن خالد الجهني، قال قال رسول الله صلى الله عليه وسلم " من جهز غازيا في سبيل الله فقد غزا ومن خلف غازيا في اهله فقد غزا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح
। ইয়াযীদ ইবনু আবূ মারইয়াম (রাহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি পায়ে হেটে জুমুআর সালাত আদায় করতে যাচ্ছিলাম। এ সময় আবাইয়া ইবনু রিফাআ ইবনু রাফি (রাঃ) আমার সাথে মিলিত হন। তিনি (আমাকে) বললেন, তোমার জন্য সুখবর। আল্লাহ্ তা'আলার রাস্তায়ই তোমার এই পথ চলা। আবূ আবৃস (রাঃ)-কে আমি বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা'আলার রাস্তায় যে লোকের পা দুটি ধুলিমলিন হয় তা জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যায়। সহীহ, ইরওয়া (১১৮৩), বুখারী এ হাদীসটিকে আবূ ঈসা হাসান গারীব সহীহ বলেছেন। আবূ আব্স-এর নাম আবদুর রাহমান ইবনু জাবর। আবূ বাকর (রাঃ) ও আরো একজন সাহাবী হতে এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, ইয়াযীদ ইবনু আবূ মারইয়াম হচ্ছেন সিরিয়ার অধিবাসী। তার সূত্রে ওয়ালীদ ইবনু মুসলিম, ইয়াহইয়া ইবনু হামযা এবং আরো কয়েকজন সিরীয় মুহাদ্দিস হাদীস বর্ণনা করেছেন। অপরদিকে কূফার অধিবাসী বুরাইদ ইবনু আবূ মারইয়ামের পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অন্তর্ভুক্ত। তার নাম মালিক, পিতা রাবীআ। বুরাইদ ইবনু আবী মারইয়াম আনাস ইবনু মালিকের নিকট হাদিস শুনেছেন। আবূ ইসহাক আল হামদানী, আতা ইবনুস সাইব, ইউনুস ইবনু আবী ইসহাক ও শুবা প্রমুখ মুহাদ্দিসগণ বুরাইদ ইবনু আবী মারইয়াম হতে হাদীস বর্ণনা করেছেন।
حدثنا ابو عمار الحسين بن حريث، حدثنا الوليد بن مسلم، عن يزيد بن ابي مريم، قال لحقني عباية بن رفاعة بن رافع وانا ماش، الى الجمعة فقال ابشر فان خطاك هذه في سبيل الله سمعت ابا عبس يقول قال رسول الله صلى الله عليه وسلم " من اغبرت قدماه في سبيل الله فهما حرام على النار " . قال ابو عيسى هذا حديث حسن غريب صحيح . وابو عبس اسمه عبد الرحمن بن جبر . وفي الباب عن ابي بكر ورجل من اصحاب النبي صلى الله عليه وسلم . قال ابو عيسى يزيد بن ابي مريم هو رجل شامي روى عنه الوليد بن مسلم ويحيى بن حمزة وغير واحد من اهل الشام وبريد بن ابي مريم كوفي ابوه من اصحاب النبي صلى الله عليه وسلم واسمه مالك بن ربيعة وبريد بن ابي مريم سمع من انس بن مالك وروى عن بريد بن ابي مريم ابو اسحاق الهمداني وعطاء بن السايب ويونس بن ابي اسحاق وشعبة احاديث
। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা'আলার ভয়ে যে লোক ক্ৰন্দন করে তার জাহান্নামে যাওয়া এরূপ অসম্ভব যেমন অসম্ভব দোহন করা দুধ আবার পালানের মধ্যে ফিরে যাওয়া। আল্লাহ তা'আলার পথের ধুলা এবং জাহান্নামের ধুঁয়া কখনও একত্র হবে না (আল্লাহ্ তা'আলার পথের পথিক জাহান্নামে যাবে না)। সহীহ, মিশকাত (৩৮২৮), তা’লীকুর রাগীব (২/১৬৬) এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন। আবূ তালহা (রাঃ)-এর মুক্তদাস ছিলেন মুহাম্মাদ ইবনু আবদুর রাহমান (রাহঃ) এর মুক্তদাস ছিলেন মুহাম্মাদ ইবনু আব্দুর রাহমান (রাহঃ)। তিনি একজন মাদীনার অধিবাসী।
حدثنا هناد، حدثنا ابن المبارك، عن عبد الرحمن بن عبد الله المسعودي، عن محمد بن عبد الرحمن، عن عيسى بن طلحة، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع ولا يجتمع غبار في سبيل الله ودخان جهنم " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . ومحمد بن عبد الرحمن هو مولى ابي طلحة مدني
। সালিম ইবনু আবূল জাদ (রাহঃ) হতে বর্ণিত আছে, শুরাহবীল ইবনুস সিমত (রাহঃ) বলেন, হে কা’ব ইবনু মুররা! আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস শুনান এবং সতর্কতা অবলম্বন করুন। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ যে লোক মুসলিম অবস্থায় বুড়ো হল, তার জন্য কিয়ামতের দিন একটি বিশেষ আলোকবর্তিকা থাকবে। সহীহ, সহীহা (১২৪৪), মিশকাত তাহকীক ছানী (৪৪৫৯) আবূ ঈসা বলেন, ফাযালা ইবনু উবাইদ ও আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। কাব ইবনু মুররার হাদীসটি হাসান। কাব ইবনু মুররার হাদীসটি আমর ইবনু মুররা হতে আমাশ এরূপই বর্ণনা করেছেন। মানসূর-সালিম ইবনু আবিল জাদ হতেও এই হাদীসটি বর্ণিত হয়েছে। তবে সনদের মধ্যে অন্য একজন বর্ণনাকারীকে সালিম ও কাব-এর মাঝখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাকে কাব ইবনু মুররাও বলা হয় এবং মুররা ইবনু কাব আল-বাহযীও বলা হয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হিসাবেই মুররা ইবনু কাব আল-বাহষী (রাঃ) প্রসিদ্ধ ও স্বতন্ত্র ব্যক্তি। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনেকগুলো হাদীস বর্ণনা করেছেন।
حدثنا هناد، حدثنا ابو معاوية، عن الاعمش، عن عمرو بن مرة، عن سالم بن ابي الجعد، ان شرحبيل بن السمط، قال يا كعب بن مرة حدثنا عن رسول الله صلى الله عليه وسلم واحذر . قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من شاب شيبة في الاسلام كانت له نورا يوم القيامة " . قال ابو عيسى وفي الباب عن فضالة بن عبيد وعبد الله بن عمرو . وحديث كعب بن مرة حديث حسن . هكذا رواه الاعمش عن عمرو بن مرة وقد روي هذا الحديث عن منصور عن سالم بن ابي الجعد وادخل بينه وبين كعب بن مرة في الاسناد رجلا . ويقال كعب بن مرة ويقال مرة بن كعب البهزي والمعروف من اصحاب النبي صلى الله عليه وسلم مرة بن كعب البهزي وقد روى عن النبي صلى الله عليه وسلم احاديث
। আমর ইবনু আবাসা (রাঃ) হতে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা'আলার পথে যে লোক বুড়ো হয়েছে, তার জন্য কিয়ামতের দিন একটি আলোকবর্তিকা থাকবে। সহীহ, তা’লীকুর রাগীব (২/১৭১) এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ গারীব বলেছেন। হাইওয়া ইবনু শুরাইহু হচ্ছেন ইয়ামীদ আল-হিমসী-এর ছেলে।
حدثنا اسحاق بن منصور المروزي، اخبرنا حيوة بن شريح الحمصي، عن بقية، عن بحير بن سعد، عن خالد بن معدان، عن كثير بن مرة، عن عمرو بن عبسة، ان رسول الله صلى الله عليه وسلم قال " من شاب شيبة في سبيل الله كانت له نورا يوم القيامة " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب . وحيوة بن شريح ابن يزيد الحمصي
। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ বাধা রয়েছে। তিন প্রকার মানুষের জন্য ঘোড়া তিন ধরণের ফল বয়ে আনে। তা কোন মানুষের জন্য সাওয়াবের মাধ্যম, কোন মানুষের জন্য আবরণস্বরূপ এবং কোন মানুষের জন্য গুনাহের কারণ হয়ে থাকে। এটা সেই প্রকার মানুষের জন্য সাওয়াবের মাধ্যম হয় যে আল্লাহ্ তা'আলার রাস্তায় (জিহাদের উদ্দেশ্যে) তা লালন-পালন করে এবং এটাকে (সর্বদা) প্রস্তুত রাখে। এটা তার জন্য সাওয়াবের মাধ্যম হবে। সে এর পেটে যা কিছুই ঢালে আল্লাহ তা'আলা তার বিনিময়ে তার জন্য সাওয়াব লিখে দেন। সহীহ, মুসলিম এ হাদীসে আরও বিবরণ আছে। এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন। উপরোক্ত হাদীসের মত মালিক ইবনু আনাস-যাইদ ইবনু আসলাম হতে, তিনি আবূ সালিহ হতে, তিনি আবূ হুরাইরা (রাঃ) হতে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসূত্রে বর্ণনা করেছেন।
حدثنا قتيبة، حدثنا عبد العزيز بن محمد، عن سهيل بن ابي صالح، عن ابيه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " الخيل معقود في نواصيها الخير الى يوم القيامة الخيل لثلاثة هي لرجل اجر وهي لرجل ستر وهي على رجل وزر فاما الذي له اجر فالذي يتخذها في سبيل الله فيعدها له هي له اجر لا يغيب في بطونها شيء الا كتب الله له اجرا " . وفي الحديث قصة . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد روى مالك بن انس عن زيد بن اسلم عن ابي صالح عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم نحو هذا
। আবূ নাজীহ আস-সুলামী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ আল্লাহ্ তা'আলার রাস্তায় যে লোক তীর ছুড়লো তার জন্য রয়েছে একটি গোলাম মুক্ত করার অনুরূপ সাওয়াব। সহীহ, ইবনু মা-জাহ (২৮১২) এ হাদীসটিকে আবূ ঈসা সহীহ বলেছেন। আবূ নাজীহর নাম আমর, পিতা আবাসা আস-সুলামী। আবদুল্লাহ ইবনু ইয়াযীদ নামেও আবদুল্লাহ ইবনুল আযরাক (রাহঃ)-এর পরিচিত রয়েছে।
حدثنا محمد بن بشار، حدثنا معاذ بن هشام، عن ابيه، عن قتادة، عن سالم بن ابي الجعد، عن معدان بن ابي طلحة، عن ابي نجيح السلمي، رضى الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من رمى بسهم في سبيل الله فهو له عدل محرر " . قال ابو عيسى هذا حديث صحيح . وابو نجيح هو عمرو بن عبسة السلمي وعبد الله بن الازرق هو عبد الله بن زيد