Loading...

Loading...
বইসমূহ
২৬ হাদিসসমূহ
। আনাস ইবনু মালিক (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় অনারব বাদশাহদের নিকট চিঠি প্রেরণ করতে চাইলে তাঁকে বলা হলো যে, তারা তো সিল মোহরবিহীন কোনো চিঠি পড়ে না। সুতরাং তিনি রূপা দিয়ে একটি আংটি বানান, এবং তাতে ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ অংকিত করান।[1] সহীহ।
حدثنا عبد الرحيم بن مطرف الرواسي، حدثنا عيسى، عن سعيد، عن قتادة، عن انس بن مالك، قال اراد رسول الله صلى الله عليه وسلم ان يكتب الى بعض الاعاجم فقيل له انهم لا يقرءون كتابا الا بخاتم فاتخذ خاتما من فضة ونقش فيه " محمد رسول الله
। আনাস (রাঃ) সূত্রে ঈসা ইবনু ইউনুসের বর্ণিত উপরের হাদীসের অনুরূপ বর্ণিত। এতে আরো রয়েছেঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রূপার আংটি তাঁর মৃত্যুর পূর্ব পর্যন্ত তাঁর হাতেই ছিলো। অতঃপর সেটি আবূ বাকর (রাঃ)-এর মৃত্যুর পূর্ব পর্যন্ত তাঁর হাতে, এরপর উমার (রাঃ)-এর মৃত্যু পর্যন্ত তাঁর হাতে ছিলো, অতঃপর উসমান (রাঃ)-এর হাতে এলে তিনি কূপের নিকট অবস্থানকালে হঠাৎ তাঁর হাত থেকে সেটি কূপে পড়ে যায়। পরে তার নির্দেশে কূপের সমস্ত পানি নিষ্কাষন করা হয় কিন্তু সেটি আর পাওয়া যায়নি।[1] সনদ সহীহ।
حدثنا وهب بن بقية، عن خالد، عن سعيد، عن قتادة، عن انس، بمعنى حديث عيسى بن يونس زاد فكان في يده حتى قبض وفي يد ابي بكر حتى قبض وفي يد عمر حتى قبض وفي يد عثمان فبينما هو عند بير اذ سقط في البير فامر بها فنزحت فلم يقدر عليه
। আনাস (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একটি রূপার আংটি ছিলো এবং এর পাথর ছিলো আবিসিনীয়।[1] সহীহ।
حدثنا قتيبة بن سعيد، واحمد بن صالح، قالا حدثنا ابن وهب، اخبرني يونس بن يزيد، عن ابن شهاب، قال حدثني انس، قال كان خاتم النبي صلى الله عليه وسلم من ورق فصه حبشي
। আনাস ইবনু মালিক (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আংটি ও তাঁর পাথর পুরাটাই ছিলো রূপার।[1] সহীহ।
حدثنا احمد بن يونس، حدثنا زهير، حدثنا حميد الطويل، عن انس بن مالك، قال كان خاتم النبي صلى الله عليه وسلم من فضة كله فصه منه
। ইবনু উমার (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আংটি বানিয়েছিলেন স্বর্ণের এবং এর উপরিভাগ ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ অংকন করিয়েছিলেন। ফলে লোকেরাও স্বর্ণের আংটি বানালো। তিনি তা দেখে স্বর্ণের আংটি বর্জন করে বললেনঃ আমি এটি আর কখনই পরবো না। অতঃপর তিনি রূপা দিয়ে একটি আংটি বানালেন এবং তাতে ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ অংকিত করালেন। তাঁর মৃত্যুর পর আবূ বাকর (রাঃ) তা ব্যবহার করেন। তার মৃত্যুর পর উমার (রাঃ) তা ব্যবহার করেন এবং তার পরে উসমান (রাঃ) তা ব্যবহার শুরু করেন। একদিন তার হাত থেকে সেটি ‘আরীস’ নামক কূপে পড়ে যায়। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, ‘উসমান (রাঃ)-এর হাত থেকে আংটিটি পড়ে যাওয়ার পূর্ব পর্যন্ত লোকেরা তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়নি।[1] সহীহ।
حدثنا نصير بن الفرج، حدثنا ابو اسامة، عن عبيد الله، عن نافع، عن ابن عمر، قال اتخذ رسول الله صلى الله عليه وسلم خاتما من ذهب وجعل فصه مما يلي بطن كفه ونقش فيه " محمد رسول الله " . فاتخذ الناس خواتم الذهب فلما راهم قد اتخذوها رمى به وقال " لا البسه ابدا " . ثم اتخذ خاتما من فضة نقش فيه " محمد رسول الله " . ثم لبس الخاتم بعده ابو بكر ثم لبسه بعد ابي بكر عمر ثم لبسه بعده عثمان حتى وقع في بير اريس . قال ابو داود ولم يختلف الناس على عثمان حتى سقط الخاتم من يده
। ইবনু উমার (রাঃ) এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সূত্রে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপা দিয়ে একটি আংটি বানালেন এবং তাতে ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ অংকিত করে বলেন, কেউ যেন তার আংটিতে এ বাক্য অংকিত না করে। অতঃপর বর্ণনাকারী অবশিষ্ট হাদীস বর্ণনা করেন।[1] সহীহ।
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا سفيان بن عيينة، عن ايوب بن موسى، عن نافع، عن ابن عمر، في هذا الخبر عن النبي صلى الله عليه وسلم فنقش فيه " محمد رسول الله " . وقال " لا ينقش احد على نقش خاتمي هذا " . ثم ساق الحديث
। ইবনু উমার (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সূত্রে এ সম্পর্কে বর্ণনা করেন, তারা আংটিটি অনুসন্ধান করে পেলেন না। অতঃপর উসমান (রাঃ) আরেকটি আংটি বানান এবং তাতে ‘মুহাম্মাদু রাসূলুল্লাহ’ বাক্য অংকিত করেন। বর্ণনাকারী বলেন, তিনি সেটি আংটি হিসেবে ব্যবহার করতেন অথবা সিল মোহর হিসেবে সরকারী কাজে ব্যবহার করতেন।[1] সনদ দুর্বল মাতান মুনকার।
حدثنا محمد بن يحيى بن فارس، حدثنا ابو عاصم، عن المغيرة بن زياد، عن نافع، عن ابن عمر، بهذا الخبر عن النبي صلى الله عليه وسلم قال فالتمسوه فلم يجدوه فاتخذ عثمان خاتما ونقش فيه " محمد رسول الله " . قال فكان يختم به او يتختم به
। আনাস ইবনু মালিক (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাতে একটি রূপার আংটি দেখতে পেলেন। লোকজনও আংটি বানিয়ে ব্যবহার শুরু করে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ছুঁড়ে ফেলে দিলেন, ফলে তারা তা ছুঁড়ে ফেলে দেয়।[1] সহীহ।
حدثنا محمد بن سليمان، لوين عن ابراهيم بن سعد، عن ابن شهاب، عن انس بن مالك، انه راى في يد النبي صلى الله عليه وسلم خاتما من ورق يوما واحدا فصنع الناس فلبسوا وطرح النبي صلى الله عليه وسلم فطرح الناس . قال ابو داود رواه عن الزهري زياد بن سعد وشعيب وابن مسافر كلهم قال من ورق
। আব্দুর রাহমান ইবনু হারমালাহ (রহঃ) সূত্রে বর্ণিত। ইবনু মাসঊদ (রাঃ) বলতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশটি বিষয় অপছন্দ করতেনঃ (১) পীত রঙ ব্যবহার, (২) বার্ধক্য পরিবর্তন, (৩) পরিধেয় বস্ত্র হেঁচড়ানো, (৪) (পুরুষের) স্বর্ণের আংটি ব্যবহার, (৫) স্বামী ছাড়া অন্য পুরুষের নিকট নারীদের সৌন্দর্য প্রকাশ করা, (৬) দাবা বা অনুরূপ খেলার গুটি চালনা করা, (৭) ‘মুআব্বিযাত’ অর্থাৎ সূরা ‘নাস’ ও ‘ফালাক’ ছাড়া অন্য কিছু দিয়ে ঝাঁড়ফুক করা, (৮) তাবিজ লটকানো, (৯) লজ্জাস্থানের বাইরে বীর্যপাত করা, (১০) দুধ দানকারিনী স্ত্রীর সঙ্গে সহবাস করা, তবে তা হারাম নয়। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, এ হাদীস কেবল বাসরাহর বর্ণনাকারীরা বর্ণনা করেছেন।[1] মুনকার।
حدثنا مسدد، حدثنا المعتمر، قال سمعت الركين بن الربيع، يحدث عن القاسم بن حسان، عن عبد الرحمن بن حرملة، ان ابن مسعود، كان يقول كان نبي الله صلى الله عليه وسلم يكره عشر خلال الصفرة - يعني الخلوق - وتغيير الشيب وجر الازار والتختم بالذهب والتبرج بالزينة لغير محلها والضرب بالكعاب والرقى الا بالمعوذات وعقد التمايم وعزل الماء لغير او غير محله او عن محله وفساد الصبي غير محرمه . قال ابو داود انفرد باسناد هذا الحديث اهل البصرة والله اعلم
। আব্দুল্লাহ ইবনু বুরাইদাহ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। একদা এক ব্যক্তি পিতলের আংটি পরিহিত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এলে তিনি তাকে বলেনঃ আমি তোমার কাছ থেকে মূর্তির গন্ধ পাচ্ছি কেন? এ কথা শুনে লোকটি আংটি ছুঁড়ে ফেলে দিলো। অতঃপর সে একটি লোহার আংটি পরে এলে তিনি বলেনঃ আমি তোমার নিকট জাহান্নামীদের অলংকার দেখছি কেন? লোকটি এটিও ছুঁড়ে ফেলে দিলো। লোকটি বললো, হে আল্লাহর রাসূল! তাহলে কিসের আংটি ব্যবহার করবো? তিনি বলেনঃ রূপার আংটি ব্যবহার করো, তবে তা যেন এক মিসকাল এর অধিক না হয়।[1] দুর্বল।
حدثنا الحسن بن علي، ومحمد بن عبد العزيز بن ابي رزمة، - المعنى - ان زيد بن حباب، اخبرهم عن عبد الله بن مسلم السلمي المروزي ابي طيبة، عن عبد الله بن بريدة، عن ابيه، ان رجلا، جاء الى النبي صلى الله عليه وسلم وعليه خاتم من شبه فقال له " ما لي اجد منك ريح الاصنام " . فطرحه ثم جاء وعليه خاتم من حديد فقال " ما لي ارى عليك حلية اهل النار " . فطرحه فقال يا رسول الله من اى شىء اتخذه قال " اتخذه من ورق ولا تتمه مثقالا " . ولم يقل محمد عبد الله بن مسلم . ولم يقل الحسن السلمي المروزي
। ইয়াস ইবনুল হারিস ইবনু মুআইকিব (রহঃ) তার নানার সূত্রে বর্ণনা করেন যে, লোহার একটি আংটি রূপা দিয়ে মোড়ানো ছিলো। তিনি বলেন, সেটা কখনো আমার নিকট থাকতো না। বর্ণনাকারী বলেন, মুআইকিব (রাঃ) ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আংটির জিম্মাদার।[1] দুর্বল।
حدثنا ابن المثنى، وزياد بن يحيى، والحسن بن علي، قالوا حدثنا سهل بن حماد ابو عتاب، حدثنا ابو مكين، نوح بن ربيعة حدثني اياس بن الحارث بن المعيقيب، وجده، من قبل امه ابو ذباب عن جده، قال كان خاتم النبي صلى الله عليه وسلم من حديد ملوي عليه فضة . قال فربما كان في يده قال وكان المعيقيب على خاتم النبي صلى الله عليه وسلم
। আবূ বুরদাহ (রহঃ) থেকে আলী (রাঃ)-এর সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনঃ দু‘আ করার সময় তুমি বলবেঃ (অর্থ) ‘‘হে আল্লাহ! আমাকে হিদায়াত দিন এবং এ পথে দৃঢ় রাখুন, আর হিদায়াতের মাধ্যমে আমাকে স্মরণে রাখুন, সোজা পথে পরিচালিত করুন, তীরের মতো সোজা পথে চালিয়ে স্মরণে রাখুন।’’ তিনি (আলী) বলেন, তিনি আমাকে এই আঙ্গুলের বা এই আঙ্গুলের অর্থাৎ শাহাদাত ও মধ্যমা আঙ্গুলে আংটি পরতে নিষেধ করেন এবং কাসসী ও মীসারা (দু’ প্রকার রেশমী বস্ত্র) পরিধান করতে নিষেধ করেন। আবূ বুরদাহ (রহঃ) বলেন, আমরা আলী (রাঃ)-কে বললাম, কাসসী কি? তিনি বলেন, সিরিয়া অথবা মিসর থেকে আমাদের এখানে আমদানীকৃত কাপড়, যাতে কমলা লেবুর মতো ডোরাকাটা থাকতো। আর মিসারা হলো স্ত্রীদের দ্বারা তাদের স্বামীদের জন্য উৎপাদিত জিনিস।[1] সহীহ।
حدثنا مسدد، حدثنا بشر بن المفضل، حدثنا عاصم بن كليب، عن ابي بردة، عن علي، - رضى الله عنه - قال قال لي رسول الله صلى الله عليه وسلم " قل اللهم اهدني وسددني واذكر بالهداية هداية الطريق واذكر بالسداد تسديدك السهم " . قال ونهاني ان اضع الخاتم في هذه او في هذه للسبابة والوسطى - شك عاصم - ونهاني عن القسية والميثرة . قال ابو بردة فقلنا لعلي ما القسية قال ثياب تاتينا من الشام او من مصر مضلعة فيها امثال الاترج قال والميثرة شىء كانت تصنعه النساء لبعولتهن
। আলী (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডান হাতে আংটি পরতেন।[1] সহীহ।
حدثنا احمد بن صالح، حدثنا ابن وهب، اخبرني سليمان بن بلال، عن شريك بن ابي نمر، عن ابراهيم بن عبد الله بن حنين، عن ابيه، عن علي، - رضى الله تعالى عنه - عن النبي صلى الله عليه وسلم . قال شريك واخبرني ابو سلمة بن عبد الرحمن ان النبي صلى الله عليه وسلم كان يتختم في يمينه
। ইবনু উমার (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাম হাতে আংটি পরতেন, আংটির পাথর তাঁর হাতের তালুর দিকে থাকতো। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, ইবনু ইসহাক ও উসামা ইবনু যায়িদ নাফি (রহঃ)-এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ডান হাতের কথা বলেছেন।[1] শায।
حدثنا نصر بن علي، حدثني ابي، حدثنا عبد العزيز بن ابي رواد، عن نافع، عن ابن عمر، ان النبي صلى الله عليه وسلم كان يتختم في يساره وكان فصه في باطن كفه . قال ابو داود قال ابن اسحاق واسامة - يعني ابن زيد - عن نافع باسناده في يمينه
। নাফি (রহঃ) সূত্রে বর্ণিত। ইবনু উমার (রাঃ) তার বাম হাতে আংটি পরতেন।[1] সহীহ।
حدثنا هناد، عن عبدة، عن عبيد الله، عن نافع، ان ابن عمر، كان يلبس خاتمه في يده اليسرى
। মুহাম্মাদ ইবনু ইসহাক (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আস-সালদ ইবনু আব্দুল্লাহ ইবনু নাওফাল ইবনু আব্দুল মুত্তালিবকে তার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে আংটি পরিধান করতে দেখে তাকে প্রশ্ন করলাম, এটা কি? তিনি বললেন, আমি ইবনু আব্বাস (রাঃ)-কে এভাবে আংটি পরতে দেখেছি। তিনি আংটির পাথর হাতের পিঠের দিকে রাখতেন। তিনি বলেন, ইবনু আব্বাস (রাঃ) অবশ্যই উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আংটি পরতেন এভাবে।[1] হাসান সহীহ।
حدثنا عبد الله بن سعيد، حدثنا يونس بن بكير، عن محمد بن اسحاق، قال رايت على الصلت بن عبد الله بن نوفل بن عبد المطلب خاتما في خنصره اليمنى فقلت ما هذا قال رايت ابن عباس يلبس خاتمه هكذا وجعل فصه على ظهرها . قال ولا يخال ابن عباس الا قد كان يذكر ان رسول الله صلى الله عليه وسلم كان يلبس خاتمه كذلك
। আলী ইবনু সাহল ইবনু যুবায়র (রহঃ) বলেন, একদা তাদের এক মুক্তদাসী যুবায়র (রাঃ)-এর কন্যাকে নিয়ে উমার ইবনুল খাত্তাব (রাঃ)-এর নিকট এলো। তার (কন্যার) পায়ে নুপুর ছিলো। উমার (রাঃ) তা কেটে ফেলে দিয়ে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ প্রতিটি ঘণ্টা ধ্বনির সাথে একটি শয়তান থাকে।[1] দুর্বল।
حدثنا علي بن سهل، وابراهيم بن الحسن، قالا حدثنا حجاج، عن ابن جريج، اخبرني عمر بن حفص، ان عامر بن عبد الله، - قال علي بن سهل ابن الزبير - اخبره ان مولاة لهم ذهبت بابنة الزبير الى عمر بن الخطاب وفي رجلها اجراس فقطعها عمر ثم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ان مع كل جرس شيطانا
। আব্দুর রাহমান ইবনু হাইয়ান আল-আনসারী (রাঃ) এর মুক্তদাসী বুনানাহ আয়িশাহ (রাঃ) সূত্রে বর্ণনা করেন যে, একদা তিনি আয়িশাহ (রাঃ)-এর নিকট উপস্থিত ছিলেন। তখন একটি ছোট্ট বালিকাকে নিয়ে আসা হলো। বালিকার পায়ে নুপুরের আওয়াজ শুনে তিনি বলেন, এর পা থেকে নুপুর না খুলে তাকে আমার কাছে আনবে না। তিনি আরো বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যে ঘরে ঘণ্টা থাকে সে ঘরে ফিরিশতা প্রবেশ করে না।[1] হাসান।
حدثنا محمد بن عبد الرحيم، حدثنا روح، حدثنا ابن جريج، عن بنانة، مولاة عبد الرحمن بن حسان الانصاري عن عايشة، قالت بينما هي عندها اذ دخل عليها بجارية وعليها جلاجل يصوتن فقالت لا تدخلنها على الا ان تقطعوا جلاجلها وقالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " لا تدخل الملايكة بيتا فيه جرس
। আব্দুর রাহমান ইবনু তারাফাহ (রাঃ) সূত্রে বর্ণিত। ‘কুলাব’ যুদ্ধের দিন তার দাদা আর-ফাজাহ ইবনু আস'আদের নাক কেটে গেলে তিনি রূপার নাক বানিয়ে নিলেন। তা দুর্গন্ধযুক্ত হওয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশে তিনি স্বর্ণের নাক তৈরী করে নেন।[1] হাসান।
حدثنا موسى بن اسماعيل، ومحمد بن عبد الله الخزاعي، - المعنى - قالا حدثنا ابو الاشهب، عن عبد الرحمن بن طرفة، ان جده، عرفجة بن اسعد قطع انفه يوم الكلاب فاتخذ انفا من ورق فانتن عليه فامره النبي صلى الله عليه وسلم فاتخذ انفا من ذهب
। আব্দুর রাহমান ইবনু তারাফা (রহঃ) আরফাজাহ ইবনু আস‘আদ সূত্রে পূর্বোক্ত হাদীসের সমার্থক হাদীস বর্ণনা করেন।[1] হাসান।
حدثنا الحسن بن علي، حدثنا يزيد بن هارون، وابو عاصم قالا حدثنا ابو الاشهب، عن عبد الرحمن بن طرفة، عن عرفجة بن اسعد، بمعناه . قال يزيد قلت لابي الاشهب ادرك عبد الرحمن بن طرفة جده عرفجة قال نعم