Loading...

Loading...
বইসমূহ
২২ হাদিসসমূহ
। আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোনো ব্যক্তি গণকের নিকট গেলে (বর্ণনাকারী মূসা তার হাদীসে বলেন) এবং তার কথা বিশ্বাস করলে অথবা স্ত্রীর সাথে (মুসাদ্দাদের বর্ণনায় রয়েছে) ঋতুবতী স্ত্রীর সাথে সহবাস করলে অথবা স্ত্রীর সাথে পশ্চাৎ দ্বারে সহবাস করলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর যা অবতীর্ণ হয়েছে, সে তা থেকে দায়মুক্ত (অর্থাৎ ইসলামের গন্ডির বাইরে)।[1] সহীহ।
حدثنا موسى بن اسماعيل، حدثنا حماد، ح وحدثنا مسدد، حدثنا يحيى، عن حماد بن سلمة، عن حكيم الاثرم، عن ابي تميمة، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " من اتى كاهنا " . قال موسى في حديثه " فصدقه بما يقول " . ثم اتفقا " او اتى امراة " . قال مسدد " امراته حايضا او اتى امراة " . قال مسدد " امراته في دبرها فقد بري مما انزل الله على محمد
। ইবনু আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি জ্যোতিষীর জ্ঞান শিক্ষা করলো সে যাদু বিদ্যার একটা শাখা শিক্ষা করলো। তা যতো বৃদ্ধি পাবে যাদুবিদ্যাও ততো বাড়বে।[1] হাসান।
حدثنا ابو بكر بن ابي شيبة، ومسدد، - المعنى - قالا حدثنا يحيى، عن عبيد الله بن الاخنس، عن الوليد بن عبد الله، عن يوسف بن ماهك، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم " من اقتبس علما من النجوم اقتبس شعبة من السحر زاد ما زاد
। যায়িদ ইবনু খালিদ আল-জুহানী (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, হুদায়বিয়ার সময় এক রাতে সামান্য বৃষ্টি হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন। সালাত শেষ করে তিনি লোকদের দিকে ফিরে বললেনঃ তোমরা কি জানো, তোমাদের রব কি বলেছেন? তারা বললেন, আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জানেন। অতঃপর তিনি বলেনঃ আল্লাহ বলেছেন, আমার বান্দাদের কেউ আমার প্রতি বিশ্বাসী এবং কেউ অবিশ্বাসী হয়েছে। যে বলেছে, আল্লাহর দয়া ও রহমতে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়েছে, সে আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি অবিশ্বাসী। আর যে বলেছে, অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টি হয়েছে, সে আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী।[1] সহীহ।
حدثنا القعنبي، عن مالك، عن صالح بن كيسان، عن عبيد الله بن عبد الله، عن زيد بن خالد الجهني، انه قال صلى لنا رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح بالحديبية في اثر سماء كانت من الليل فلما انصرف اقبل على الناس فقال " هل تدرون ماذا قال ربكم " . قالوا الله ورسوله اعلم . قال " قال اصبح من عبادي مومن بي وكافر فاما من قال مطرنا بفضل الله وبرحمته فذلك مومن بي كافر بالكوكب واما من قال مطرنا بنوء كذا وكذا فذلك كافر بي مومن بالكوكب
। কাতান ইবনু কাবীসাহ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ পাখীর সাহায্যে ভাল-মন্দ নির্ণয় করা, কোনো কিছুকে অশুভ লক্ষণ ভাবা এবং মাটিতে রেখা টেনে শুভ-অশুভ নির্ণয় কুফরী। ‘আত-তারক; হচ্ছে কংকর নিক্ষেপ করে অশুভ লক্ষণ নির্ণয় করা। ‘আল-ইয়াফা’ হচ্ছে মাটিতে দাগ টেনে শুভ-অশুভ নির্ণয় করা।[1] দুর্বল।
حدثنا مسدد، حدثنا يحيى، حدثنا عوف، حدثنا حيان، - قال غير مسدد حيان بن العلاء - حدثنا قطن بن قبيصة، عن ابيه، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " العيافة والطيرة والطرق من الجبت " . الطرق الزجر والعيافة الخط
। আওফ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ‘আল-ইয়াফাহ’ হচ্ছে শুভ-অশুভ লক্ষণ নির্ণয়ের জন্য পাখী উড়ানো, এবং ‘আত-তারক’ হচ্ছে মাটিতে দাগ টেনে শুভ-অশুভ নির্ণয় করা।[1] সহীহ মাকতু।
حدثنا ابن بشار، قال قال محمد بن جعفر قال عوف العيافة زجر الطير والطرق الخط يخط في الارض
। মু‘আবিয়াহ ইবনুল হাকাম আস-সুলামী (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমাদের মাঝে কিছু লোক রেখা টেনে শুভ-অশুভ নির্ণয় করে থাকে। তিনি বলেনঃ নবীগণের মধ্যকার একজন নবী রেখা টানতেন। যার রেখা টানা তাঁর রেখার অনুরূপ হবে সে ঠিক আছে।[1] সহীহ।
حدثنا مسدد، حدثنا يحيى، عن الحجاج الصواف، حدثني يحيى بن ابي كثير، عن هلال بن ابي ميمونة، عن عطاء بن يسار، عن معاوية بن الحكم السلمي، قال قلت يا رسول الله ومنا رجال يخطون . قال " كان نبي من الانبياء يخط فمن وافق خطه فذاك
। আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোনো বস্তুকে কুলক্ষণ মনে করা শিরক, কোনো বন্তুকে কুলক্ষণ ভাবা শিরক। একথা তিনি তিনবার বললেন। আমাদের কারো মনে কিছু জাগা স্বাভাবিক, কিন্তু আল্লাহর উপর ভরসা করলে তিনি তা দূর করে দিবেন।[1] সহীহ।
حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، عن سلمة بن كهيل، عن عيسى بن عاصم، عن زر بن حبيش، عن عبد الله بن مسعود، عن رسول الله صلى الله عليه وسلم قال " الطيرة شرك الطيرة شرك " . ثلاثا " وما منا الا ولكن الله يذهبه بالتوكل
। আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সংক্রামক রোগ বলতে কিছু নেই। কুলক্ষণ বলতে কিছু নেই সফর মাসকেও অশুভ মনে করা যাবে না এবং পেঁচা সম্পর্কে যেসব কথা প্রচলিত রয়েছে তাও অবান্তর। তখন এক বেদুঈন বললো, হে আল্লাহর রাসূল! আমার উটের পাল অনেক সময় মরুভূমির চারণ ভূমিতে থাকে, মনে হয় যেন নাদুস-নুদুস জংলী হরিণ। অতঃপর সেখানে কোনো একটি চর্মরোগে আক্রান্ত উট এসে আমার সুস্থ উটগুলোর সাথে থেকে এদেরকেও চর্মরোগী বানিয়ে দেয়। তিনি বললেনঃ প্রথম উটটির রোগ সৃষ্টি করলো কে? মা‘মার (রহঃ) বলেন, যুহরী (রহঃ) বলেছেন, অতঃপর এক ব্যক্তি আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণনা করেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ রোগাক্রান্ত উটকে যেন সুস্থ উটের সাথে একত্রে পানি পানের জায়গায় না আনা হয়।’’ আবূ হুরাইরাহ (রাঃ)-এর এ হাদীস শুনে এক ব্যক্তি বললো, আপনি কি এ হাদীস বর্ণনা করেননি যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সংক্রামক ব্যাধি বলতে কিছু নেই, সফর মাসকে অশুভ মনে করবে না এবং পেঁচা সম্পর্কে যেসব কথা প্রচলিত আছে তা অবান্তর?’’ তখন আবূ হুরাইরাহ বলেন, না, আমি তোমাদের নিকট এরূপ হাদীস বলিনি। যুহরী বলেন, আবূ সালামাহ (রাঃ) বলেছেন, তিনি অবশ্যই এ হাদীস বর্ণনা করেছেন, তবে আমি আবূ হুরাইরাহকে এ হাদীস ছাড়া কখনো কোনো হাদীস ভুলে যেতে শুনিনি।[1] সহীহ।
حدثنا محمد بن المتوكل العسقلاني، والحسن بن علي، قالا حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن ابي سلمة، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا عدوى ولا طيرة ولا صفر ولا هامة " . فقال اعرابي ما بال الابل تكون في الرمل كانها الظباء فيخالطها البعير الاجرب فيجربها قال " فمن اعدى الاول " . قال معمر قال الزهري فحدثني رجل عن ابي هريرة انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول " لا يوردن ممرض على مصح " . قال فراجعه الرجل فقال اليس قد حدثتنا ان النبي صلى الله عليه وسلم قال " لا عدوى ولا صفر ولا هامة " . قال لم احدثكموه . قال الزهري قال ابو سلمة قد حدث به وما سمعت ابا هريرة نسي حديثا قط غيره
। আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই, পেঁচা সম্পর্কে যেসব কথা প্রচলিত তা সঠিক নয়, কোনো নক্ষত্রের নির্দিষ্ট তারিখে আকাশের কোনো স্থানে অবস্থান করলে বৃষ্টিপাত হয় এরূপ বিশ্বাসও ঠিক নয় এবং সফর মাসকে অশুভ মনে করবে না।[1] সহীহ।
حدثنا القعنبي، حدثنا عبد العزيز، - يعني ابن محمد - عن العلاء، عن ابيه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا عدوى ولا هامة ولا نوء ولا صفر
। আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ভূত-প্রেত নেই।[1] হাসান সহীহ।
حدثنا محمد بن عبد الرحيم بن البرقي، ان سعيد بن الحكم، حدثهم قال اخبرنا يحيى بن ايوب، حدثني ابن عجلان، حدثني القعقاع بن حكيم، وعبيد الله بن مقسم، وزيد بن اسلم، عن ابي صالح، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " لا غول
। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, ইমাম মালিক (রহঃ)-কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাণী ‘লা সাফারা’ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, তৎকালীন আরবের লোকেরা সফর মাসকে (যুদ্ধের জন্য) বৈধ ঘোষণা করতো। তারা উক্ত মাসকে এক বছর বৈধ এবং এক বছর নিষিদ্ধ গণ্য করতো। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোনো সফর নেই।[1] সহীহ মাকতু।
قال ابو داود قري على الحارث بن مسكين وانا شاهد، اخبركم اشهب، قال سيل مالك عن قوله " لا صفر " . قال ان اهل الجاهلية كانوا يحلون صفر يحلونه عاما ويحرمونه عاما فقال النبي صلى الله عليه وسلم " لا صفر
। বাকিয়্যাহ (রহঃ) বলেন, আমি মুহাম্মাদ ইবনু রাশিদ (রহঃ)-কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাণী অর্থাৎ পেঁচা সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, জাহিলী যুগে লোকেরা ধারণা করতো কাউকে মৃত্যুর পর দাফন করা হলে ঐ মৃত ব্যক্তি কবর থেকে পেঁচা হয়ে বেরিয়ে আসে। অতঃপর তাঁর বাণী অর্থাৎ সফর মাস সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, আমরা শুনেছি, জাহিলী যুগে লোকেরা সফর মাসে কোথাও যাত্রা করাকে কুলক্ষুণে মনে করতো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসকে অশুভ মনে করতে নিষেধ করেন। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যুগে কেউ যদি বলতো, সফর মাসে পেটে ব্যথা হয়। সবাই বলতো, এটা সংক্রামক। তাই তিনি বলেছেনঃ সফর মাস এরূপ নয় যেরূপ তোমরা ধারণা করে থাকো।[1] সহীহ মাকতু।
حدثنا محمد بن المصفى، حدثنا بقية، قال قلت لمحمد - يعني ابن راشد - قوله " هام " . قال كانت الجاهلية تقول ليس احد يموت فيدفن الا خرج من قبره هامة . قلت فقوله صفر . قال سمعت ان اهل الجاهلية يستشيمون بصفر فقال النبي صلى الله عليه وسلم " لا صفر " . قال محمد وقد سمعنا من يقول هو وجع ياخذ في البطن فكانوا يقولون هو يعدي فقال " لا صفر
। আনাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ছোঁয়াচে রোগ নেই, কোনো কিছুকে অশুভ মনে করাও ঠিক নয়। ফা‘ল আমার নিকট প্রিয়। ফা‘ল হলো অর্থবোধক উত্তম বাক্য।[1] সহীহ।
حدثنا مسلم بن ابراهيم، حدثنا هشام، عن قتادة، عن انس، ان النبي صلى الله عليه وسلم قال " لا عدوى ولا طيرة ويعجبني الفال الصالح والفال الصالح الكلمة الحسنة
। আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একটি শব্দ শুনতে পেলেন। যা তাঁর নিকট আকর্ষণীয় মনে হলো। তিনি বললেনঃ তোমার মুখ থেকে নিঃসৃত তোমার ফা‘ল গ্রহণ করলাম। [1] সহীহ।
حدثنا موسى بن اسماعيل، حدثنا وهيب، عن سهيل، عن رجل، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم سمع كلمة فاعجبته فقال " اخذنا فالك من فيك
। ‘আতা (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, লোকেরা বলতো, সফর মাস পেটের ব্যথার মাস। আমি বললাম, ‘হামা’ কি? তিনি বলেন, লোকেরা বলতো, হামা হলো দাফনকৃত লাশের চিৎকারকারী আত্মা। আসলে এটা মানুষের প্রেতাত্মা নয়, বরং একটি প্রাণী।[1] সহীহ মাকতু।
حدثنا يحيى بن خلف، حدثنا ابو عاصم، حدثنا ابن جريج، عن عطاء، قال يقول الناس الصفر وجع ياخذ في البطن . قلت فما الهامة قال يقول الناس الهامة التي تصرخ هامة الناس وليست بهامة الانسان انما هي دابة
। আহমাদ আল-কুরাশী (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট শুভ-অশুভ লক্ষণ সম্পর্কে আলোচনা করা হলে তিনি বললেনঃ হ্যাঁ, শুভ লক্ষণ হচ্ছে ফা‘ল। এমন অশুভ কিছু নেই যা মুসলিমকে কোনো কাজে বা কোথাও যাত্রা থেকে বিরত রাখতে পারে। তবে তোমাদের মাঝে কেউ যদি কোনো অসুবিধাজনক কিছু দেখতে পায়, তাহলে সে যেন বলে, ‘‘হে আল্লাহ! আপনিই তো কল্যাণদাতা এবং আপনিই তো অকল্যাণ দূরকারী। আপনি ছাড়া আমাদের কোনো উপায় নেই, শক্তিও নেই।’’[1] দুর্বল।
حدثنا احمد بن حنبل، وابو بكر بن ابي شيبة المعنى قالا حدثنا وكيع، عن سفيان، عن حبيب بن ابي ثابت، عن عروة بن عامر، - قال احمد القرشي - قال ذكرت الطيرة عند النبي صلى الله عليه وسلم فقال " احسنها الفال ولا ترد مسلما فاذا راى احدكم ما يكره فليقل اللهم لا ياتي بالحسنات الا انت ولا يدفع السييات الا انت ولا حول ولا قوة الا بك
। আব্দুল্লাহ ইবনু বুরাইদাহ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুকেই কুলক্ষণ মনে করতেন না। তিনি কোথাও কোনো কর্মচারীকে প্রেরণ করলে তার নাম জানতে চাইতেন। উক্ত নাম তাঁর পছন্দ হলে তিনি খুশি হতেন এবং তার মুখমন্ডল উজ্জ্বল দেখাতো। আর উক্ত নাম অপছন্দ হলে তাঁর চেহারা অসন্তোষের ছাপ ভেসে উঠতো। তিনি কোনো জনপদে প্রবেশ করলে তার নাম জিজ্ঞেস করতেন। সেই নাম তাঁর পছন্দ হলে তিনি খুশী হতেন এবং তাঁর চেহারা উজ্জ্বল দেখা যেতো। পক্ষান্তরে সেই নাম অপছন্দ হলে তাঁর চেহারায় অসন্তোষের ছাপ ভেসে উঠতো।[1] সহীহ।
حدثنا مسلم بن ابراهيم، حدثنا هشام، عن قتادة، عن عبد الله بن بريدة، عن ابيه، ان النبي صلى الله عليه وسلم كان لا يتطير من شىء وكان اذا بعث عاملا سال عن اسمه فاذا اعجبه اسمه فرح به وريي بشر ذلك في وجهه وان كره اسمه ريي كراهية ذلك في وجهه واذا دخل قرية سال عن اسمها فان اعجبه اسمها فرح بها وريي بشر ذلك في وجهه وان كره اسمها ريي كراهية ذلك في وجهه
। সা‘দ ইবনু মালিক (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ পেঁচা অশুভ নয়, ছোঁয়াচে রোগ নেই এবং কোনো জিনিস অশুভ হওয়া ভিত্তিহীন। যদি কোনো কিছুর মধ্যে অশুভ কিছু থাকতো, তাহলে ঘোড়া, নারী ও বাড়ী এই তিন জিনিসের মধ্যে থাকতো।[1] সহীহ।
حدثنا موسى بن اسماعيل، حدثنا ابان، حدثني يحيى، ان الحضرمي بن لاحق، حدثه عن سعيد بن المسيب، عن سعد بن مالك، ان رسول الله صلى الله عليه وسلم كان يقول " لا هامة ولا عدوى ولا طيرة وان تكن الطيرة في شىء ففي الفرس والمراة والدار
। আব্দুল্লাহ ইবনু উমার (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কুলক্ষণ যদি কিছুতে থাকতো তবে তা বাড়ি, নারী ও ঘোড়াতে থাকতো। শায। ইমাম মালিক (রহঃ)-কে ঘোড়া ও বাড়ির অশুভ হওয়া সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এমন অনেক বাড়ি আছে, যাতে কোনো পরিবার বসবাস করে ধ্বংস হয়ে যায়। তারপর আরেকটি পরিবার এসে বসবাস করে, তারাও ধ্বংস হয়ে যায়। আমার মতে এটা এই হাদীসের ব্যাখ্যা, তবে আল্লাহই অধিক জানেন। সহীহ মাকতু। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, উমার (রাঃ) বলেছেন, বন্ধ্যা নারীর চেয়ে ঘরের চাটাই বা মাদুরটি উত্তম।[1] যঈফ মাওকুফ।
حدثنا القعنبي، حدثنا مالك، عن ابن شهاب، عن حمزة، وسالم، ابنى عبد الله بن عمر عن عبد الله بن عمر، ان رسول الله صلى الله عليه وسلم قال " الشوم في الدار والمراة والفرس " . قال ابو داود قري على الحارث بن مسكين وانا شاهد اخبرك ابن القاسم قال سيل مالك عن الشوم في الفرس والدار قال كم من دار سكنها ناس فهلكوا ثم سكنها اخرون فهلكوا فهذا تفسيره فيما نرى والله اعلم . قال ابو داود قال عمر رضى الله عنه حصير في البيت خير من امراة لا تلد
। ফারওয়া ইবনু মুসাইক (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! ‘আরদ আবয়ান’ নামে আমাদের একটা জমি আছে, যাতে আমরা শস্য উৎপন্ন করে থাকি, কিন্তু তা খুবই অস্বাস্থ্যকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এ জমিটা ত্যাগ করো, কারণ রোগব্যাধির প্রাদুর্ভূত এলাকার ধ্বংস ডেকে আনে।[1] সনদ দুর্বল।
حدثنا مخلد بن خالد، وعباس العنبري، قالا حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن يحيى بن عبد الله بن بحير، قال اخبرني من، سمع فروة بن مسيك، قال قلت يا رسول الله ارض عندنا يقال لها ارض ابين هي ارض ريفنا وميرتنا وانها وبية او قال وباوها شديد . فقال النبي صلى الله عليه وسلم " دعها عنك فان من القرف التلف