Loading...

Loading...
বইসমূহ
১৫৩ হাদিসসমূহ
। ‘আয়িশাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে (তাঁর ইন্তেকালের পর) একটি ডোরাদার ইয়ামেনী চাঁদর দিয়ে ঢেকে দেয়া হয়। অতঃপর তা পাল্টিয়ে সাদা চাঁদরে ঢেকে দেয়া হয়।
حدثنا احمد بن حنبل، حدثنا الوليد بن مسلم، حدثنا الاوزاعي، حدثنا الزهري، عن القاسم بن محمد، عن عايشة، قالت ادرج رسول الله صلى الله عليه وسلم في ثوب حبرة ثم اخر عنه
। জাবির (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ তোমাদের কেউ মারা গেলে এবং তার পরিজন সচ্ছল হলে তারা যেন ডোরাদার ইয়ামেনী চাদরে কাফন দেন।
حدثنا الحسن بن الصباح البزار، حدثنا اسماعيل، - يعني ابن عبد الكريم - حدثني ابراهيم بن عقيل بن معقل، عن ابيه، عن وهب، - يعني ابن منبه - عن جابر، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " اذا توفي احدكم فوجد شييا فليكفن في ثوب حبرة
। ‘আয়িশাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে (তাঁর ইন্তেকালের পর) ইয়ামেনের তৈরী তিনটি সাদা কাপড়ে কাফন দেয়া হয়েছিল। কাফনে কোনো কামীস ও পাগড়ী ছিলো না।
حدثنا احمد بن حنبل، حدثنا يحيى بن سعيد، عن هشام، قال اخبرني ابي، اخبرتني عايشة، قالت كفن رسول الله صلى الله عليه وسلم في ثلاثة اثواب يمانية بيض ليس فيها قميص ولا عمامة
। হিশাম ইবনু উরওয়াহ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি (পিতা) ‘আয়িশাহ (রাঃ)-এর কাছ থেকে উপরের হাদীসের অনুরূপ বর্ণনা করেন। কিন্তু তাতে সুতীর কাপড় উল্লেখ আছে। কেউ ‘আয়িশাহ (রাঃ)-এর নিকট লোকজনের বক্তব্য তাঁর কাফনে দু’টি সাদা কাপড় ও একটি কারুকার্য খচিত ইয়ামেনী চাদর ছিলো উল্লেখ করলে তিনি বলেন, (কাফনের জন্য) ইয়ামেনী চাদরটি দেয়া হয়েছিল। কিন্তু সাহাবীগণ তা ফিরিয়ে দেন। তারা তাঁকে ঐ চাঁদরে কাফন দেননি।
حدثنا قتيبة بن سعيد، حدثنا حفص، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، مثله زاد من كرسف . قال فذكر لعايشة قولهم في ثوبين وبرد حبرة فقالت قد اتي بالبرد ولكنهم ردوه ولم يكفنوه فيه
। ইবনু আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তিনটি কাপড়ে কাফন দেয়া হয়। এগুলো ছিলো নাজরানের তৈরী। যার একটি ছিলো চাদর, একটি লুঙ্গি এবং অপরটি ছিলো মৃত্যুশয্যায় তাঁর পরিহিত পোশাক। উসমান ইবনু আবূ শাইবাহর বর্ণনায় রয়েছেঃ তাকে তিনটি কাপড়ে কাফন দেয়া হয়েছিল- যার দু’টি চাদর লাল বর্ণের এবং যে জামা পরিহিত অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
حدثنا احمد بن حنبل، وعثمان بن ابي شيبة، قالا حدثنا ابن ادريس، عن يزيد، - يعني ابن ابي زياد - عن مقسم، عن ابن عباس، قال كفن رسول الله صلى الله عليه وسلم في ثلاثة اثواب نجرانية الحلة ثوبان وقميصه الذي مات فيه . قال ابو داود قال عثمان في ثلاثة اثواب حلة حمراء وقميصه الذي مات فيه
। আলী ইবনু তালিব (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, তোমরা বেশি দামী কাফন ব্যবহার করবে না। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ তোমরা কাফনের জন্য বেশি দামী কাপড় ব্যবহার করো না। কেননা তা শিঘ্রই নষ্ট হয়ে যাবে।
حدثنا محمد بن عبيد المحاربي، حدثنا عمرو بن هاشم ابو مالك الجنبي، عن اسماعيل بن ابي خالد، عن عامر، عن علي بن ابي طالب، قال لا تغال لي في كفن فاني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " لا تغالوا في الكفن فانه يسلبه سلبا سريعا
। আবূ ওয়াইল (রাঃ) থেকে খাব্বাব (রাঃ)-এর সূত্রে বর্ণিত। তিনি বলেন, মুস‘আব ইবনু উমাইর (রাঃ) উহুদ যুদ্ধে শহীদ হন। তার কাফনের জন্য একটি কম্বল ছাড়া কিছুই ছিলো না। ‘আমরা তা দিয়ে তার মাথা ঢাকলে তার দু’ পা উন্মুক্ত হয়ে যেতো আবার তার দু’ পা ঢাকলে তার মাথা উন্মুক্ত হয়ে যেতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ কম্বল দিয়ে তার মাথা ঢেকে দাও এবং তার দু’ পায়ের উপর ইযখির ঘাস বিছিয়ে দাও।
حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، عن الاعمش، عن ابي وايل، عن خباب، قال ان مصعب بن عمير قتل يوم احد ولم يكن له الا نمرة كنا اذا غطينا بها راسه خرج رجلاه واذا غطينا رجليه خرج راسه فقال رسول الله صلى الله عليه وسلم " غطوا بها راسه واجعلوا على رجليه شييا من الاذخر
। উবাদাহ ইবনুস সামিত (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উত্তম কাফন হচ্ছে হুল্লা এবং কুরবানীর জন্য উত্তম পশু হচ্ছে শিংওয়ালা দুম্বা।
حدثنا احمد بن صالح، حدثني ابن وهب، حدثني هشام بن سعد، عن حاتم بن ابي نصر، عن عبادة بن نسى، عن ابيه، عن عبادة بن الصامت، عن رسول الله صلى الله عليه وسلم قال " خير الكفن الحلة وخير الاضحية الكبش الاقرن
। গাক্বীফ গোত্রের কাফিনের কন্যা লায়লাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কন্যা উম্মু কুলসুম (রাঃ) মারা গেলে যে মহিলা তাকে গোসল দেয় তার সাথে ‘আমিও ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে (কাফনের জন্য) প্রথমে তহবন্দ, তারপর কামীস, তারপর ওড়না, তারপর চাদর এবং অন্য একটি কাপড় দিলেন। যা দিয়ে লাশ পেচিয়ে দেয়া হলো। লায়লাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফনের কাপড়সহ দরজার পাশেই বসা ছিলেন। তিনি সেখান থেকে একটি একটি করে কাপড়গুলো আমাদেরকে প্রদান করেন।
حدثنا احمد بن حنبل، حدثنا يعقوب بن ابراهيم، حدثنا ابي، عن ابن اسحاق، حدثني نوح بن حكيم الثقفي، - وكان قاريا للقران - عن رجل، من بني عروة بن مسعود يقال له داود قد ولدته ام حبيبة بنت ابي سفيان زوج النبي صلى الله عليه وسلم عن ليلى بنت قانف الثقفية قالت كنت فيمن غسل ام كلثوم بنت رسول الله صلى الله عليه وسلم عند وفاتها فكان اول ما اعطانا رسول الله صلى الله عليه وسلم الحقاء ثم الدرع ثم الخمار ثم الملحفة ثم ادرجت بعد في الثوب الاخر قالت ورسول الله صلى الله عليه وسلم جالس عند الباب معه كفنها يناولناها ثوبا ثوبا
। আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের সুগন্ধির মধ্যে সর্বোত্তম হলো কস্তুরী।
حدثنا مسلم بن ابراهيم، حدثنا المستمر بن الريان، عن ابي نضرة، عن ابي سعيد الخدري، قال قال رسول الله صلى الله عليه وسلم " اطيب طيبكم المسك
। আল-হুসাইন ইবনু ওয়াহওয়াজ (রাঃ) সূত্রে বর্ণিত। তালহা ইবনুল বারাআ (রাঃ) অসুস্থ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে এসে বললেনঃ আমি দেখতে পাচ্ছি তালহার মৃত্যু আসন্ন। কাজেই তোমরা আমাকে তার খবর জানাবে এবং তার দাফন-কাফনের ব্যবস্থা দ্রুত করবে। কেননা কোনো মুসলিমের লাশ তার পরিবারের মধ্যে আটকে রাখা ঠিক নয়।
حدثنا عبد الرحيم بن مطرف الرواسي ابو سفيان، واحمد بن جناب، قالا حدثنا عيسى، - قال ابو داود هو ابن يونس - عن سعيد بن عثمان البلوي، عن عزرة، - وقال عبد الرحيم عروة بن سعيد الانصاري - عن ابيه، عن الحصين بن وحوح، ان طلحة بن البراء، مرض فاتاه النبي صلى الله عليه وسلم يعوده فقال " اني لا ارى طلحة الا قد حدث فيه الموت فاذنوني به وعجلوا فانه لا ينبغي لجيفة مسلم ان تحبس بين ظهرانى اهله
। ‘আব্দুল্লাহ ইবনুয যুবায়র (রাঃ) থেকে ‘আয়িশাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি যুবায়র (রাঃ)-কে হাদীস শুনিয়েছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার অবস্থায় গোসল করতেনঃ সহবাসের পর, জুমু‘আহর দিনে গোসল, শিঙ্গা লাগানোর পর এবং মৃতকে গোসল দেয়ার পর গোসল।
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا محمد بن بشر، حدثنا زكريا، حدثنا مصعب بن شيبة، عن طلق بن حبيب العنزي، عن عبد الله بن الزبير، عن عايشة، انها حدثته ان النبي صلى الله عليه وسلم كان يغتسل من اربع من الجنابة ويوم الجمعة ومن الحجامة وغسل الميت
। আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি মৃতকে গোসল দেয় সে যেন গোসল করে এবং যে ব্যক্তি লাশ বহন করে সে যেন উযু করে।
حدثنا احمد بن صالح، حدثنا ابن ابي فديك، حدثني ابن ابي ذيب، عن القاسم بن عباس، عن عمرو بن عمير، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " من غسل الميت فليغتسل ومن حمله فليتوضا
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সূত্রে উপরের অনুরূপ হাদীস বর্ণিত। আবূ দাঊদ (রহঃ) বলেন, মৃতকে গোসল দেয়ার পর গোসল করা সম্পর্কিত হাদীস রহিত হয়েছে। আমি আহমাদ ইবনু হাম্বলের নিকট শুনেছি, তাকে মৃতের গোসল দেয়ার পর গোসল করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তার জন্য উযু করাই যথেষ্ট। আবূ দাঊদ (রহঃ) বলেন, আবূ সালিহ এ হাদীসের সনদে তার ও আবূ হুরাইরাহর মাঝে ইসহাক্বের নাম ঢুকিয়েছেন। তিনি বলেন, মুস‘আবের হাদীসটি দুর্বল। তাতে এমন কিছু আছে, যার উপর আমল করা হয় না।
حدثنا حامد بن يحيى، عن سفيان، عن سهيل بن ابي صالح، عن ابيه، عن اسحاق، مولى زايدة عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم بمعناه . قال ابو داود هذا منسوخ سمعت احمد بن حنبل وسيل عن الغسل من غسل الميت فقال يجزيه الوضوء . قال ابو داود ادخل ابو صالح بينه وبين ابي هريرة في هذا الحديث - يعني اسحاق مولى زايدة - قال وحديث مصعب ضعيف فيه خصال ليس العمل عليه
। ‘আয়িশাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে উসমান ইবনু মাযউনের লাশে চুমু খেতে দেখেছি। আমি তাঁর চোখ দিয়ে অশ্রু ঝরতে দেখেছি।
حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، عن عاصم بن عبيد الله، عن القاسم، عن عايشة، قالت رايت رسول الله صلى الله عليه وسلم يقبل عثمان بن مظعون وهو ميت حتى رايت الدموع تسيل
। জাবির ইবনু ‘আব্দুল্লাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা রাতের বেলায় কবরস্থানে আলো দেখতে পেয়ে লোকেরা সেখানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কবরের মধ্যে দাঁড়ানো অবস্থায় দেখলো। তিনি বললেনঃ তোমাদের সাথীকে আমার কাছে দাও। এ লোকটি উচ্চস্বরে যিকির করতো।
حدثنا محمد بن حاتم بن بزيع، حدثنا ابو نعيم، عن محمد بن مسلم، عن عمرو بن دينار، اخبرني جابر بن عبد الله، - او سمعت جابر بن عبد الله، - قال راى ناس نارا في المقبرة فاتوها فاذا رسول الله صلى الله عليه وسلم في القبر واذا هو يقول " ناولوني صاحبكم " . فاذا هو الرجل الذي كان يرفع صوته بالذكر
। জাবির (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ‘আমরা উহুদের শহীদদের দাফনের জন্য অন্যত্র নিয়ে যাচ্ছিলাম। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ঘোষক এসে ঘোষণা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, শহীদদের লাশ যেন তাদের নিহত হওয়ার স্থানে দাফন করা হয়। সুতরাং ‘আমরা তাদের লাশ (পূর্বের স্থানে) ফিরিয়ে আনি।
حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، عن الاسود بن قيس، عن نبيح، عن جابر بن عبد الله، قال كنا حملنا القتلى يوم احد لندفنهم فجاء منادي النبي صلى الله عليه وسلم فقال ان رسول الله صلى الله عليه وسلم يامركم ان تدفنوا القتلى في مضاجعهم فرددناهم
। মালিক ইবনু হুবাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ মারা গেলে এবং মুসলিমদের তিন কাতার লোক তার জানাযা পড়লে (আল্লাহ তার জন্য জান্নাত) ওয়াজিব করে দেন। বর্ণনাকারী বলেন, এ কারণে মালিক (রাঃ) জানাযায় লোক সংখ্যা কম হলে তাদেরকে তিন কাতারে বিভক্ত করতেন, এ হাদীস মোতাবেক আমলের উদ্দেশ্যে।
حدثنا محمد بن عبيد، حدثنا حماد، عن محمد بن اسحاق، عن يزيد بن ابي حبيب، عن مرثد اليزني، عن مالك بن هبيرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " ما من مسلم يموت فيصلي عليه ثلاثة صفوف من المسلمين الا اوجب " . قال فكان مالك اذا استقل اهل الجنازة جزاهم ثلاثة صفوف للحديث
। উম্মু আতিয়্যাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমাদের মহিলাদেরকে জানাযায় অংশগ্রহণে নিষেধ করা হয়, তবে এ বিষয়ে আমাদের উপর কড়াকড়ি করা হয়নি।
حدثنا سليمان بن حرب، حدثنا حماد، عن ايوب، عن حفصة، عن ام عطية، قالت نهينا ان نتبع، الجنايز ولم يعزم علينا
। আবূ হুরাইরা (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন), যে ব্যক্তি লাশের অনুগমন করে এবং তার জানাযা আদায় করে তার জন্য এক ক্বীরাত সওয়াব রয়েছে। আর যে ব্যক্তি লাশের অনুগমন করে এবং দাফন শেষ করা পর্যন্ত শরীক থাকে তার জন্য রয়েছে দু’ ক্বীরাত সওয়াব। এ দু’ ক্বীরাতের ছোট ক্বীরাতটি উহুদ পাহাড়ের সমান অথবা উভয়ের একটি উহুদ পাহাড়ের সমান।
حدثنا مسدد، حدثنا سفيان، عن سمى، عن ابي صالح، عن ابي هريرة، يرويه قال من تبع جنازة فصلى عليها فله قيراط ومن تبعها حتى يفرغ منها فله قيراطان اصغرهما مثل احد او احدهما مثل احد