Loading...

Loading...
বইসমূহ
১৫৩ হাদিসসমূহ
। ইবনু ‘উমার (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মৃত ব্যক্তিকে তার পরিবারের লোকজনের কান্নাকাটির কারণে শাস্তি দেয়া হয়। এ কথা ‘আয়িশাহ (রাঃ)-এর নিকট উল্লেখ করা হলে তিনি বললেন, এ ধরণের কথা ইবনু ‘উমার কোথেকে শুনেছে। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের পাশ দিয়ে অতিক্রমকালে বললেনঃ কবরবাসীর পরিবারের লোকজনের কান্নাকাটির কারণে এ কবরের বাসিন্দাকে শাস্তি দেয়অ হচ্ছে। অতঃপর ‘আয়িশাহ (রাঃ) এ আয়াত তিলাওয়াত করলেনঃ ‘‘একের বোঝা অন্যের উপর চাপানো হবে না।’’[সূরা আল-আন‘আমঃ ১৬৪, বনী ইসরাঈলঃ ১৫, ফাতিরঃ ১৮, যুমারঃ ৩৯ এবং নাজমঃ ৩৮] হান্নাদ (রহঃ) আবূ মু'আবিয়ার সুত্রে বলেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এক ইয়াহুদীর কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলাম।
حدثنا هناد بن السري، عن عبدة، وابي، معاوية - المعنى - عن هشام بن عروة، عن ابيه، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان الميت ليعذب ببكاء اهله عليه " . فذكر ذلك لعايشة فقالت وهل - تعني ابن عمر - انما مر النبي صلى الله عليه وسلم على قبر فقال " ان صاحب هذا ليعذب واهله يبكون عليه " . ثم قرات { ولا تزر وازرة وزر اخرى } قال عن ابي معاوية على قبر يهودي
। যায়িদ ইবনু আওস (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি অসুস্থ আবূ মূসা (রাঃ)-কে দেখতে যাই, তার স্ত্রী কাঁদতে লাগলেন। আবূ মূসা (রাঃ) তাকে বললেন, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশ শুননি? তিনি বললেন, হ্যাঁ শুনেছি। বর্ণনাকারী বলেন, তিনি কান্না থামিয়ে চুপ হলেন। বর্ণনাকারী বলেন, আবূ মূসা (রাঃ) যখন মারা যান, তখন ইয়াযীদ বলেন, আমি মহিলার সাথে সাক্ষাৎ করে তাকে বললাম, আবূ মূসা আপনাকে কী বলেছিলেন? (তিনি বলেছিলেন), তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশ শুননি- অতঃপর আপনি তখন চুপ হয়েছিলেন। মহিলাটি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (মৃত্যুশোকে প্রকাশে) যে মহিলা মাথা মুড়িয়ে বিলাপ করে কাঁদে এবং কাপড় ছিঁড়ে ফেলে সে আমাদের দলভুক্ত নয়।
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا جرير، عن منصور، عن ابراهيم، عن يزيد بن اوس، قال دخلت على ابي موسى وهو ثقيل فذهبت امراته لتبكي او تهم به فقال لها ابو موسى اما سمعت ما قال رسول الله صلى الله عليه وسلم قالت بلى . قال فسكتت فلما مات ابو موسى - قال يزيد - لقيت المراة فقلت لها ما قول ابي موسى لك اما سمعت ما قال رسول الله صلى الله عليه وسلم ثم سكت قالت قال رسول الله صلى الله عليه وسلم " ليس منا من حلق ومن سلق ومن خرق
। আসীদ ইবনু আবূ আসীদ (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বাই‘আত গ্রহণকারী জনৈক মহিলার সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে যেসব সৎকাজের বাই‘আত গ্রহণ করেছিলেন তাতে এটাও ছিলোঃ ‘আমরা তাঁর অবাধ্য হবো না, মুখমন্ডল ক্ষতবিক্ষত করবো না, বুক চাপড়াবো না, ধ্বংসের আহবান করবো না, কাপড়-চোপড় ফাঁড়বো না এবং চুল এলোমেলো করবো না।
حدثنا مسدد، حدثنا حميد بن الاسود، حدثنا الحجاج، - عامل لعمر بن عبد العزيز على الربذة حدثني اسيد بن ابي اسيد، عن امراة، من المبايعات قالت كان فيما اخذ علينا رسول الله صلى الله عليه وسلم في المعروف الذي اخذ علينا ان لا نعصيه فيه ان لا نخمش وجها ولا ندعو ويلا ولا نشق جيبا وان لا ننشر شعرا
। ‘আব্দুল্লাহ ইবনু জা‘ফর (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা জা‘ফরের পরিবারের জন্য খাবার তৈরী করো। কারণ তাদের কাছে এমন দুঃসংবাদ এসেছে যা তাদেরকে ব্যস্ত রাখবে।
حدثنا مسدد، حدثنا سفيان، حدثني جعفر بن خالد، عن ابيه، عن عبد الله بن جعفر، قال قال رسول الله صلى الله عليه وسلم " اصنعوا لال جعفر طعاما فانه قد اتاهم امر شغلهم
। জাবির (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তির বুকে বা কণ্ঠনালীতে একটি তীর বিদ্ধ হলে তাতেই সে নিহত হলো। অতঃপর তার পরিহিত কাপড়েই তাকে (দাফনে) জড়ানো হলো। ‘আমরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথেই ছিলাম।
حدثنا قتيبة بن سعيد، حدثنا معن بن عيسى، ح وحدثنا عبيد الله بن عمر الجشمي، حدثنا عبد الرحمن بن مهدي، عن ابراهيم بن طهمان، عن ابي الزبير، عن جابر، قال رمي رجل بسهم في صدره او في حلقه فمات فادرج في ثيابه كما هو - قال - ونحن مع رسول الله صلى الله عليه وسلم
। ইবনু আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের ব্যাপারে নির্দেশ দিলেন যে, তাদের শরীর থেকে যুদ্ধাস্ত্র ও চামড়ার বস্ত্র খুলে নিয়ে তাদের রক্তমাখা পরিধেয় বস্ত্রসহ তাদেরকে দাফন করতে হবে।
حدثنا زياد بن ايوب، وعيسى بن يونس، قالا حدثنا علي بن عاصم، عن عطاء بن السايب، عن سعيد بن جبير، عن ابن عباس، قال امر رسول الله صلى الله عليه وسلم بقتلى احد ان ينزع عنهم الحديد والجلود وان يدفنوا بدمايهم وثيابهم
। আনাস ইবনু মালিক (রাঃ) সূত্রে বর্ণিত। উহুদ যুদ্ধের শহীদদেরকে গোসল দেয়া হয়নি। তাদেরকে রক্তরঞ্জিত দেহেই দাফন করা হয় এবং তাদের উপর জানাযা পড়া হয়নি।
حدثنا احمد بن صالح، حدثنا ابن وهب، ح وحدثنا سليمان بن داود المهري، اخبرنا ابن وهب، - وهذا لفظه - اخبرني اسامة بن زيد الليثي، ان ابن شهاب، اخبره ان انس بن مالك حدثهم ان شهداء احد لم يغسلوا ودفنوا بدمايهم ولم يصل عليهم
। আনাস ইবনু মালিক (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামযাহ (রাঃ)-এর (লাশের) পাশ দিয়ে অতিক্রমকালে দেখলেন, তার লাশ বিকৃত করা হয়েছে। তিনি বললেনঃ সাফিয়্যাহ (হামযাহর বোন) যদি কষ্ট না পেতো তাহলে আমি তার লাশ পড়ে থাকতে দিতাম এবং পশু-পাখিরা তা খেয়ে নিতো এবং কিয়ামতের দিন তাকে এদের পেট থেকেই উত্থিত করা হতো। এ সময় কাফনের কাপড় কম ছিলো, কিন্তু মৃতদেহ ছিলো অনেক। ফলে এক, দুই, এমন কি তিন ব্যক্তিকে একই কাপড়ে জড়িয়ে কাফন দেয়া হয়। কুতাইবাহর বর্ণনায় রয়েছেঃ অতঃপর তাদেরকে একই কবরে দাফন করা হয়। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেনঃ এদের মধ্যে কোনো ব্যক্তি কুরআন সম্পর্কে অধিক পারদর্শী ছিলো। তিনি তাকে (কিবলাহর দিকে (ডানে) রাখতেন।
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا زيد، - يعني ابن الحباب - ح وحدثنا قتيبة بن سعيد، حدثنا ابو صفوان، - يعني المرواني - عن اسامة، عن الزهري، عن انس بن مالك، - المعنى - ان رسول الله صلى الله عليه وسلم مر على حمزة وقد مثل به فقال " لولا ان تجد صفية في نفسها لتركته حتى تاكله العافية حتى يحشر من بطونها " . وقلت الثياب وكثرت القتلى فكان الرجل والرجلان والثلاثة يكفنون في الثوب الواحد - زاد قتيبة - ثم يدفنون في قبر واحد فكان رسول الله صلى الله عليه وسلم يسال " ايهم اكثرهم قرانا " . فيقدمه الى القبلة
। আনাস (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামযাহ (রাঃ)-এর লাশের পাশ দিয়ে অতিক্রমকালে দেখলেন, তার মৃতদেহ বিকৃত করা হয়েছে। তিনি হামযাহ (রাঃ) ছাড়া অন্য কোনো শহীদ জানাযা পড়েননি।
حدثنا عباس العنبري، حدثنا عثمان بن عمر، حدثنا اسامة، عن الزهري، عن انس، ان النبي صلى الله عليه وسلم مر بحمزة وقد مثل به ولم يصل على احد من الشهداء غيره
। জাবির ইবনু ‘আব্দুল্লাহ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের শহীদদের দু’ জনকে একই কবরে দাফনের নির্দেশ দেন এবং জিজ্ঞেস করতে থাকেনঃ এদের মধ্যে কোনো ব্যক্তি কুরআন সম্পর্কে অধিক পারদর্শী ছিলো। অতঃপর তাদের কারো প্রতি ইঙ্গিত করা হলে তাকেই তিনি প্রথম কবরে রাখতেন। তিনি বললেনঃ আমি কিয়ামতের দিন তাদের জন্য সাক্ষী হবো। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাদেরকে রক্তমাখা দেহে দাফনের নির্দেশ দেন এবং তাদের গোসল দিলেন না।
حدثنا قتيبة بن سعيد، ويزيد بن خالد بن موهب، ان الليث، حدثهم عن ابن شهاب، عن عبد الرحمن بن كعب بن مالك، ان جابر بن عبد الله، اخبره ان رسول الله صلى الله عليه وسلم كان يجمع بين الرجلين من قتلى احد ويقول " ايهما اكثر اخذا للقران " . فاذا اشير له الى احدهما قدمه في اللحد وقال " انا شهيد على هولاء يوم القيامة " . وامر بدفنهم بدمايهم ولم يغسلوا
। লাইস (রাঃ) থেকে অনুরূপ অর্থবোধক হাদীস বর্ণিত হয়েছে। তিনি বলেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উহুদ যুদ্ধের শহীদদের দু’ দু’ ব্যক্তিকে একই কাপড়ে একত্রে কাফন দেন।
حدثنا سليمان بن داود المهري، حدثنا ابن وهب، عن الليث، بهذا الحديث بمعناه قال يجمع بين الرجلين من قتلى احد في ثوب واحد
। আলী (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমার রান অনাবৃত করবে না এবং জীবিত ও মৃত কারো রানের প্রতি দৃষ্টিপাত করবে না।
حدثنا علي بن سهل الرملي، حدثنا حجاج، عن ابن جريج، قال اخبرت عن حبيب بن ابي ثابت، عن عاصم بن ضمرة، عن علي، ان النبي صلى الله عليه وسلم قال " لا تبرز فخذك ولا تنظرن الى فخذ حى ولا ميت
। আব্বাস ইবনু ‘আব্দুল্লাহ ইবনুয যুবায়র (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি ‘আয়িশাহ (রাঃ)-কে যখন সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে গোসল দেয়ার সিদ্ধান্ত নিলেন, তারা বললেন, আল্লাহর শপথ! ‘আমরা বুঝে উঠতে পারছি না, ‘আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বস্ত্র খুলে নিবো যেভাবে সাধারণ লোকের মৃতদেহ থেকে বস্ত্র খুলে নেই, নাকি তাঁর পরিধেয় বস্ত্রসহ তাঁকে গোসল দিবো? তারা এ নিয়ে মতভেদে লিপ্ত হলে মহান আল্লাহ তাদের উপর ঘুম চাপিয়ে দিলেন। ঘুমের ঘোরে তাদের প্রত্যেকের থুতনি নিজ নিজ বুকের সাথে ঠেকে গেলো। এমতাবস্থায় ঘরের এককোণ থেকে অদৃশ্য আওয়াজ আসলো। ঐ আওয়াজ কে দিলো তা জানা গেলো না। ‘‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কাপড়ে আবৃত অবস্থায়ই গোসল দাও।’’ একথা শুনে তারা জেগে উঠলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাঁর জামা পরিহিত অবস্থায় গোসল দিলেন। তারা জামার উপর পানি ঢাললেন এবং হাতের পরিবর্তে জামা দিয়ে তাঁর শরীর রগরালেন। ‘আয়িশাহ (রাঃ) বলেন, আমি যদি আগে বুঝতে পারতাম যা পরে বুঝতে পেরেছি তাহলে তাঁর স্ত্রীরাই তাঁর গোসল দিতেন।
حدثنا النفيلي، حدثنا محمد بن سلمة، عن محمد بن اسحاق، حدثني يحيى بن عباد، عن ابيه، عباد بن عبد الله بن الزبير قال سمعت عايشة، تقول لما ارادوا غسل النبي صلى الله عليه وسلم قالوا والله ما ندري انجرد رسول الله صلى الله عليه وسلم من ثيابه كما نجرد موتانا ام نغسله وعليه ثيابه فلما اختلفوا القى الله عليهم النوم حتى ما منهم رجل الا وذقنه في صدره ثم كلمهم مكلم من ناحية البيت لا يدرون من هو ان اغسلوا النبي صلى الله عليه وسلم وعليه ثيابه فقاموا الى رسول الله صلى الله عليه وسلم فغسلوه وعليه قميصه يصبون الماء فوق القميص ويدلكونه بالقميص دون ايديهم وكانت عايشة تقول لو استقبلت من امري ما استدبرت ما غسله الا نساوه
। উম্মু আতিয়্যাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কন্যা [যাইনাব (রাঃ)] মারা গেলে তিনি আমাদের কাছে এসে বললেনঃ তোমরা তাকে কুল পাতা মেশানো সিদ্ধ পানি দিয়ে তিন, পাঁচ অথবা প্রয়োজনবোধ এর চেয়ে অধিকবার গোসল করাও এবং শেষবারে কাফুর মিশিয়ে নাও। গোসল দেয়া হলে তোমরা আমাকে খবর দিবে। অতঃপর ‘আমরা গোসল দেয়া শেষ করে তাঁকে খবর দিলাম। তিনি তাঁর ব্যবহৃত একখানা কাপড় দিয়ে আমাদেরকে বললেনঃ এটা তার গায়ে পরিয়ে দাও।
حدثنا القعنبي، عن مالك، ح وحدثنا مسدد، حدثنا حماد بن زيد، - المعنى - عن ايوب، عن محمد بن سيرين، عن ام عطية، قالت دخل علينا رسول الله صلى الله عليه وسلم حين توفيت ابنته فقال " اغسلنها ثلاثا او خمسا او اكثر من ذلك - ان رايتن ذلك - بماء وسدر واجعلن في الاخرة كافورا او شييا من كافور فاذا فرغتن فاذنني " . فلما فرغنا اذناه فاعطانا حقوه فقال " اشعرنها اياه " . قال عن مالك يعني ازاره ولم يقل مسدد دخل علينا
। উম্মু আতিয়্যাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ‘আমরা তার [যয়নাব (রাঃ)] চুলগুলো তিন গোছায় ভাগ করেছিলাম।
حدثنا احمد بن عبدة، وابو كامل - بمعنى الاسناد - ان يزيد بن زريع، حدثهم حدثنا ايوب، عن محمد بن سيرين، عن حفصة، اخته عن ام عطية، قالت مشطناها ثلاثة قرون
। উম্মু আতিয়্যাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ‘আমরা তাঁর (যাইনাবের) মাথার চুল তিন গোছায় ভাগ করলাম। এরপর কপালের (একভাগ) চুল এবং মাথার দু’পাশের (দু’ ভাগ) চুল তার পিছনের দিকে ফেলে দিলাম।
حدثنا محمد بن المثنى، حدثنا عبد الاعلى، حدثنا هشام، عن حفصة بنت سيرين، عن ام عطية، قالت وضفرنا راسها ثلاثة قرون ثم القيناها خلفها مقدم راسها وقرنيها
। উম্মু আতিয়্যাহ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কন্যার (যাইনাবের) গোসল সম্পর্কে তাদেরকে বললেনঃ তোমরা তার ডান দিক থেকে এবং উযুর অঙ্গসমূহ থেকে গোসল দেয়া আরম্ভ করবে।
حدثنا ابو كامل، وحدثنا اسماعيل، حدثنا خالد، عن حفصة بنت سيرين، عن ام عطية، ان رسول الله صلى الله عليه وسلم قال لهن في غسل ابنته " ابدان بميامنها ومواضع الوضوء منها
। উম্মু আতিয়্যাহ (রাঃ) থেকে হাফসাহ (রহঃ)-ও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তাতে এও রয়েছেঃ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অথবা সাতবার বা প্রয়োজনে এর চেয়ে অধিকবার গোসল দিবে।
حدثنا محمد بن عبيد، حدثنا حماد، عن ايوب، عن محمد بن سيرين، عن ام عطية، بمعنى حديث مالك زاد في حديث حفصة عن ام عطية بنحو هذا وزادت فيه " او سبعا او اكثر من ذلك ان رايتنه
। মুহাম্মাদ ইবনু সীরীন (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি উম্মু আতিয়্যাহ (রাঃ)-এর নিকট গোসল দেয়ার পদ্ধতি শিখেছেন। মুহাম্মাদ (রহঃ) বলেন, কুলপাতা মিশানো গরম পানি দিয়ে দু’ বার এবং কর্পুর মিশ্রিত পানি দিয়ে একবার গোসল দিতে হয়।
حدثنا هدبة بن خالد، حدثنا همام، حدثنا قتادة، عن محمد بن سيرين، انه كان ياخذ الغسل عن ام عطية، يغسل بالسدر مرتين والثالثة بالماء والكافور
। জাবির ইবনু ‘আব্দুল্লাহ (রাঃ) থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুৎবা দেয়ার সময় তাতে তাঁর এক সাহাবীর কথা উল্লেখ করলেন। ঐ সাহাবী মারা গেলে লোকেরা তাকে রাতের বেলায় অপর্যাপ্ত কাপড়ে কাফন দিয়েছিল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে রাতের বেলায় কবরস্থ করাকে তিরস্কার করলেন, যেন লোকজন জানাযা শরীক হতে পারে। তবে কেউ বিশেষ কারণে রাতে কবর দিতে চাইলে তা ভিন্ন কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেনঃ তোমাদের কেউ তার ভাইকে কাফন পরালে যেন উত্তমরূপে কাফন পরায়।
حدثنا احمد بن حنبل، حدثنا عبد الرزاق، اخبرنا ابن جريج، عن ابي الزبير، انه سمع جابر بن عبد الله، يحدث عن النبي صلى الله عليه وسلم انه خطب يوما فذكر رجلا من اصحابه قبض فكفن في كفن غير طايل وقبر ليلا فزجر النبي صلى الله عليه وسلم ان يقبر الرجل بالليل حتى يصلى عليه الا ان يضطر انسان الى ذلك وقال النبي صلى الله عليه وسلم " اذا كفن احدكم اخاه فليحسن كفنه