Loading...

Loading...
বইসমূহ
৩২৪ হাদিসসমূহ
হাসান ইবনু রাবী' (রহঃ), আবূ বাকর ইবনু শইবাহ্ (রহঃ) ও কুতাইবাহ ইবনু সাঈদ (রহঃ) আবূ ‘আওয়ানাহ্ (রহঃ) হতে এ সনদে উপরের হাদীসের অবিকল বর্ণিত হয়েছে। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৬২, ইসলামিক সেন্টারঃ)
حدثنا حسن بن الربيع، وابو بكر بن ابي شيبة قالا حدثنا ابو الاحوص، ح وحدثنا قتيبة بن سعيد، حدثنا ابو عوانة، بهذا الاسناد نحوه
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আযান দেয়া এবং প্রথম লাইনে দাঁড়ানোর মধ্যে যে কি মর্যাদা রয়েছে তা যদি মানুষ জানতে পারত, তবে তা পাবার জন্য তারা প্রয়োজনবোধে লটারী করত। দুপুরের সালাতের যে মর্যাদা রয়েছে তা যদি তারা জানতে পারত, তবে তারা এটা লাভ করার প্রতিযোগিতায় লেগে যেত। ইশা ও ফজরের সালাতের মধ্যে (তাদের জন্য) কি মর্যাদা রয়েছে তা যদি জানতে পারত তবে তারা হামাগুড়ি দিয়ে হলেও এসে সালাতে উপস্থিত হত। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৬৩, ইসলামিক সেন্টারঃ)
حدثنا يحيى بن يحيى، قال قرات على مالك عن سمى، مولى ابي بكر عن ابي صالح السمان، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " لو يعلم الناس ما في النداء والصف الاول ثم لم يجدوا الا ان يستهموا عليه لاستهموا ولو يعلمون ما في التهجير لاستبقوا اليه ولو يعلمون ما في العتمة والصبح لاتوهما ولو حبوا
শাইবান ইবনু ফাররূখ (রহঃ) ..... আবূ সাঈদ আল খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কতিপয় সাহাবাকে প্রায়ই পিছনের লাইনে দাঁড়াতে দেখেন। তিনি তাদের বললেনঃ তোমরা সামনে এগিয়ে এসে আমার পিছনে অনুসরণ কর। তাহলে তোমাদের পূর্ববর্তীরা তোমাদের পিছনে অনুসরণ করবে। একদল লোক সবসময় দেরি করে এসে পিছনে দাঁড়ায়। আল্লাহর তাদেরকে (নিজের রহমত থেকে) পিছনে রাখবেন। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৬৪, ইসলামিক সেন্টারঃ)
حدثنا شيبان بن فروخ، حدثنا ابو الاشهب، عن ابي نضرة العبدي، عن ابي سعيد الخدري، ان رسول الله صلى الله عليه وسلم راى في اصحابه تاخرا فقال لهم " تقدموا فايتموا بي ولياتم بكم من بعدكم لا يزال قوم يتاخرون حتى يوخرهم الله
আবদুল্লাহ ইবনু আবদুর রহমান আদ দারিমী (রহঃ) ..... আবূ সাঈদ আল খুদরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদল লোককে মসজিদে পিছনের দিকে বসে থাকতে দেখলেন ..... অবশিষ্টাংশ উপরের হাদীসের অনুরূপ। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৬৫, ইসলামিক সেন্টারঃ)
حدثنا عبد الله بن عبد الرحمن الدارمي، حدثنا محمد بن عبد الله الرقاشي، حدثنا بشر بن منصور، عن الجريري، عن ابي نضرة، عن ابي سعيد الخدري، قال راى رسول الله صلى الله عليه وسلم قوما في موخر المسجد . فذكر مثله
ইবরাহীম ইবনু দীনার ও মুহাম্মাদ ইবনু হারব আল ওয়াসিতী (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমরা যদি জানতে অথবা তারা যদি জানত যে, সামনের লাইনে দাঁড়ানো কত কল্যাণকর; তাহলে তারা এটা লাভ করার জন্য লটারী করত। ইবনু হারব-এর বর্ণনায় প্রথম লাইনের উল্লেখ রয়েছে। তাতে আরো আছেঃ তারা এ লাইনে স্থান লাভ করার জন্য লটারী করত। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৬৬, ইসলামিক সেন্টারঃ)
حدثنا ابراهيم بن دينار، ومحمد بن حرب الواسطي، قالا حدثنا عمرو بن الهيثم ابو قطن، حدثنا شعبة، عن قتادة، عن خلاس، عن ابي رافع، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " لو تعلمون - او يعلمون - ما في الصف المقدم لكانت قرعة " . وقال ابن حرب " الصف الاول ما كانت الا قرعة
যুহায়র ইবনু হারব (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ পুরুষদের জন্য প্রথম লাইন উত্তম এবং শেষের লাইন মন্দ। মহিলাদের জন্য শেষের লাইন উত্তম এবং প্রথম লাইন মন্দ। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৬৭, ইসলামিক সেন্টারঃ)
حدثنا زهير بن حرب، حدثنا جرير، عن سهيل، عن ابيه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " خير صفوف الرجال اولها وشرها اخرها وخير صفوف النساء اخرها وشرها اولها
কুতাইবাহ ইবনু সা'ঈদ (রহঃ) ..... সুহায়ল (রহঃ) হতে বর্ণিত। তিনি উপরের হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৬৮, ইসলামিক সেন্টারঃ)
حدثنا قتيبة بن سعيد، قال حدثنا عبد العزيز، - يعني الدراوردي - عن سهيل، بهذا الاسناد
আবূ বকর ইবনু আবূ শাইবাহ (রহঃ) ..... সাহল ইবনু সা'দ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পিছনে পুরুষদেরকে তাদের লুঙ্গি খাটো হওয়ার কারণে বালকদের মতো কাঁধের সাথে গিট দিয়ে তহবন্দ গলায় বেঁধে পরিধান করতে দেখেছি। এক ব্যক্তি বলে উঠল, হে নারী সমাজ! পুরুষদের মাথা উঠানোর আগে তোমরা মাথা উঠাবে না। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৬৯, ইসলামিক সেন্টারঃ)
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا وكيع، عن سفيان، عن ابي حازم، عن سهل بن سعد، قال لقد رايت الرجال عاقدي ازرهم في اعناقهم مثل الصبيان من ضيق الازر خلف النبي صلى الله عليه وسلم فقال قايل يا معشر النساء لا ترفعن رءوسكن حتى يرفع الرجال
আমর আন নাকিদ ও যুহারর ইবনু হারব (রহঃ) ..... সলিম থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমাদের কারো স্ত্রী তার স্বামীর কাছে মসজিদে যাওয়ার অনুমতি চাইলে সে যেন তাকে নিষেধ না করে। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৭০, ইসলামিক সেন্টারঃ)
حدثني عمرو الناقد، وزهير بن حرب، جميعا عن ابن عيينة، - قال زهير حدثنا سفيان بن عيينة، - عن الزهري، سمع سالما، يحدث عن ابيه، يبلغ به النبي صلى الله عليه وسلم قال " اذا استاذنت احدكم امراته الى المسجد فلا يمنعها
হারমালাহ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছিঃ তোমাদের স্ত্রীরা মসজিদে যাওয়ার জন্য তোমাদের কাছে অনুমতি চাইলে তাদের বাধা দিও না। রাবী (সালিম) বলেন, বিলাল ইবনু আবদুল্লাহ বললেনঃ আল্লাহর শপথ! অবশ্যই আমরা তাদেরকে বাধা দিব। রাবী (সালিম) বলেন, আবদুল্লাহ (রাযিঃ) তার দিকে ফিরে তাকে অকথ্য ভাষায় তিরস্কার করলেন। আমি তাকে এর আগে কখনো এভাবে গালিগালাজ করতে শুনিনি। তিনি আরো বলেন, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নির্দেশ সম্পর্কে অবহিত করছি, আর তুমি বলছঃ আল্লাহর শপথ, অবশ্যই আমরা তাদেরকে বাধা দিব। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৭১, ইসলামিক সেন্টারঃ)
حدثني حرملة بن يحيى، اخبرنا ابن وهب، اخبرني يونس، عن ابن شهاب، قال اخبرني سالم بن عبد الله، ان عبد الله بن عمر، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " لا تمنعوا نساءكم المساجد اذا استاذنكم اليها " . قال فقال بلال بن عبد الله والله لنمنعهن . قال فاقبل عليه عبد الله فسبه سبا سييا ما سمعته سبه مثله قط وقال اخبرك عن رسول الله صلى الله عليه وسلم وتقول والله لنمنعهن
মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ আল্লাহর বাদীদের আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৭২, ইসলামিক সেন্টারঃ)
حدثنا محمد بن عبد الله بن نمير، حدثنا ابي وابن، ادريس قالا حدثنا عبيد الله، عن نافع، عن ابن عمر، ان رسول الله صلى الله عليه وسلم قال " لا تمنعوا اماء الله مساجد الله
ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছিঃ তোমাদের মহিলারা মসজিদে যাওয়ার জন্য তোমাদের কাছে অনুমতি চাইলে তাদেরকে অনুমতি দিও। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৭৩, ইসলামিক সেন্টারঃ)
حدثنا ابن نمير، حدثنا ابي، حدثنا حنظلة، قال سمعت سالما، يقول سمعت ابن عمر، يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " اذا استاذنكم نساوكم الى المساجد فاذنوا لهن
আবূ কুরায়ব (রহঃ) ..... ইবনু উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ মহিলাদেরকে রাতের বেলা মসজিদে যেতে বাধা দিও না। আবদুল্লাহ ইবনু উমারের (রাযিঃ) এক ছেলে (বিলাল) বলল, আমরা তাদেরকে বের হতে দিব না। কেননা লোকেরা এটাকে ফ্যাসাদের রূপ দিবে। রাবী বলেন, ইবনু উমর (রাযিঃ) তাকে ধমক দিয়ে বললেন, আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আর তুমি বলছ আমরা তাদেরকে (বাইরে যেতে) ছেড়ে দিব না! (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৭৪, ইসলামিক সেন্টারঃ)
حدثنا ابو كريب، حدثنا ابو معاوية، عن الاعمش، عن مجاهد، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تمنعوا النساء من الخروج الى المساجد بالليل " . فقال ابن لعبد الله بن عمر لا ندعهن يخرجن فيتخذنه دغلا . قال فزبره ابن عمر وقال اقول قال رسول الله صلى الله عليه وسلم وتقول لا ندعهن
‘আলী ইবনু খাশরাম (রহঃ) ..... আল আ'মাশ (রহঃ)-এর সূত্রে এ সনদে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৭৫, ইসলামিক সেন্টারঃ)
حدثنا علي بن خشرم، اخبرنا عيسى بن يونس، عن الاعمش، بهذا الاسناد . مثله
মুহাম্মাদ ইবনু হাতিম ও ইবনু রাফি (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ মহিলাদেরকে রাতের বেলা মসজিদে যাওয়ার অনুমতি দিও। আবদুল্লাহ ইবনু উমারের ছেলে ওয়াকিদ তাকে (পিতাকে) বলল, এ সুযোগকে তারা বিপর্যয়ের কারণে পরিণত করবে। রাবী বলেন, এ কথা শুনামাত্র তিনি (ইবনু উমার) ওয়াকিদ এর বুকে আঘাত করলেন এবং বললেন, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদীস (নির্দেশ) বলছি, আর তুমি বলছ- না! (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৭৬, ইসলামিক সেন্টারঃ)
حدثنا محمد بن حاتم، وابن، رافع قالا حدثنا شبابة، حدثني ورقاء، عن عمرو، عن مجاهد، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " ايذنوا للنساء بالليل الى المساجد " . فقال ابن له يقال له واقد اذا يتخذنه دغلا . قال فضرب في صدره وقال احدثك عن رسول الله صلى الله عليه وسلم وتقول لا
হারূন ইবনু 'আবদুল্লাহ (রহঃ) ..... বিলাল ইবনু আবদুল্লাহ ইবনু উমর (রহঃ) হতে বর্ণিত। তিনি (আবদুল্লাহ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ মহিলাদের মসজিদে যাওয়ার অধিকারে তোমরা বাধা দিও না। তারা যদি তোমাদের নিকট অনুমতি চায়। বিলাল বললেনঃ আল্লাহর শপথ! অবশ্যই আমরা তাদেরকে বাধা দিব। ইবনু উমার উত্তরে বললেনঃ আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নির্দেশ সম্পর্কে অবহিত করছি, আর তুমি বলছঃ তাদেরকে অবশ্যই বাধা দিব। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৭৭, ইসলামিক সেন্টারঃ)
حدثنا هارون بن عبد الله، حدثنا عبد الله بن يزيد المقري، حدثنا سعيد، - يعني ابن ابي ايوب - حدثنا كعب بن علقمة، عن بلال بن عبد الله بن عمر، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تمنعوا النساء حظوظهن من المساجد اذا استاذنوكم " فقال بلال والله لنمنعهن . فقال له عبد الله اقول قال رسول الله صلى الله عليه وسلم وتقول انت لنمنعهن
হারূন ইবনু সাঈদ আল আইলী (রহঃ) ..... সাকীফ গোত্রের যাইনাব আস্ সাকাফিয়্যাহ (রহঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমাদের (মহিলাদের) কেউ যখন ইশার সালাতে শামিল হতে চায়, ঐ রাতে সে যেন সুগন্ধি ব্যবহার না করে। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৭৮, ইসলামিক সেন্টারঃ)
حدثنا هارون بن سعيد الايلي، حدثنا ابن وهب، اخبرني مخرمة، عن ابيه، عن بسر بن سعيد، ان زينب الثقفية، كانت تحدث عن رسول الله صلى الله عليه وسلم انه قال " اذا شهدت احداكن العشاء فلا تطيب تلك الليلة
আবূ বকর ইবনু আবূ শাইবাহ (রহঃ) ..... আবদুল্লাহর স্ত্রী যাইনাব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের বললেনঃ তোমাদের কোন মহিলা যখন মসজিদে উপস্থিত হওয়ার ইচ্ছা পোষণ করে, সে যেন সুগন্ধি স্পর্শ না করে (আসে)। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৭৯, ইসলামিক সেন্টারঃ)
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا يحيى بن سعيد القطان، عن محمد بن عجلان، حدثني بكير بن عبد الله بن الاشج، عن بسر بن سعيد، عن زينب، امراة عبد الله قالت قال لنا رسول الله صلى الله عليه وسلم " اذا شهدت احداكن المسجد فلا تمس طيبا
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে কোন স্ত্রীলোক সুগন্ধি দ্রব্যের ধোয়া গ্রহণ করে, সে যেন আমাদের সাথে ইশার সালাতে শামিল না হয়। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৮০, ইসলামিক সেন্টারঃ)
حدثنا يحيى بن يحيى، واسحاق بن ابراهيم، قال يحيى اخبرنا عبد الله بن محمد بن عبد الله بن ابي فروة، عن يزيد بن خصيفة، عن بسر بن سعيد، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " ايما امراة اصابت بخورا فلا تشهد معنا العشاء الاخرة
আবদুল্লাহ ইবনু মাসলামাহ ইবনু কানাব (রহঃ) ..... 'আবদুর রহমান-এর কন্যা আমরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রী আয়িশাহ (রাযিঃ)-কে বলতে শুনেছেন। মহিলারা (সাজসজ্জার যেসব) নতুন পন্থা বের করে নিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এগুলো দেখলে বনী ইসরাঈলের মহিলাদের মতো তাদেরকেও মসজিদে আসতে নিষেধ করতেন। ইয়াহইয়া ইবনু সাঈদ বলেন, আমি আমরাহকে জিজ্ঞেস করলাম, ইসরাঈল বংশের মহিলাদের কি মসজিদে আসতে নিষেধ করে দেয়া হয়েছিল? তিনি বললেন, হ্যাঁ। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৮১, ইসলামিক সেন্টারঃ)
حدثنا عبد الله بن مسلمة بن قعنب، حدثنا سليمان، - يعني ابن بلال - عن يحيى، - وهو ابن سعيد - عن عمرة بنت عبد الرحمن، انها سمعت عايشة، زوج النبي صلى الله عليه وسلم تقول لو ان رسول الله صلى الله عليه وسلم راى ما احدث النساء لمنعهن المسجد كما منعت نساء بني اسراييل . قال فقلت لعمرة انساء بني اسراييل منعن المسجد قالت نعم