Loading...

Loading...
বইসমূহ
২২৩ হাদিসসমূহ
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা’আলা জান্নাতে যখন আদম (আঃ) এর আকৃতি সৃষ্টি করেন তখন আল্লাহ তা’আলা তাকে নিজের ইচ্ছামত ফেলে রাখলেন। আর ইবলীস তার চতুর্দিকে প্রদক্ষিণ করতো এবং দেখতে থাকতো যে, পদার্থটি কি? সে যখন দেখতে পেল তা খালী পাত্র তখন সে বুঝল যে, তাকে এমন এক স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছে, যে নিজকে আয়ত্তে রাখতে পারে না। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪১১, ইসলামিক সেন্টার)
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا يونس بن محمد، عن حماد بن سلمة، عن ثابت، عن انس، ان رسول الله صلى الله عليه وسلم قال " لما صور الله ادم في الجنة تركه ما شاء الله ان يتركه فجعل ابليس يطيف به ينظر ما هو فلما راه اجوف عرف انه خلق خلقا لا يتمالك
(…/...) আবু বাকর ইবনু নাফি (রহঃ) ..... হাম্মাদ (রহঃ) এ সূত্রে হুবহু বর্ণনা করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪১২, ইসলামিক সেন্টার)
حدثنا ابو بكر بن نافع، حدثنا بهز، حدثنا حماد، بهذا الاسناد نحوه
আবদুল্লাহ ইবনু মাসলামাহ্ ইবনু কা'নাব (রহঃ) ..... আবু হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের মাঝে কোন ভাই তার ভাই এর সাথে ঝগড়াবিবাদ করে তখন সে যেন তার মুখের উপর আঘাত করা থেকে বিরত থাকে। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪১৩, ইসলামিক সেন্টার)
حدثنا عبد الله بن مسلمة بن قعنب، حدثنا المغيرة، - يعني الحزامي - عن ابي، الزناد عن الاعرج، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا قاتل احدكم اخاه فليجتنب الوجه
‘আমর আন নাকিদ ও যুহায়র ইবনু হারব (রহঃ) ..... আবূ যিনাদ (রহঃ) থেকে এ সূত্রে হুবহু হাদীস বর্ণনা করেছেন। আর তিনি বলেছেন, তোমাদের কোন ভাই যখন অন্য ভাইকে মারে .....। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪১৪, ইসলামিক সেন্টার)
حدثنا عمرو الناقد، وزهير بن حرب، قالا حدثنا سفيان بن عيينة، عن ابي الزناد، بهذا الاسناد وقال " اذا ضرب احدكم
শাইবান ইবনু ফাররূখ (রহঃ) ..... আবু হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কোন ভাই যখন কোন ভাইয়ের সাথে ঝগড়া করে তখন সে যেন মুখমণ্ডলকে পরহেয করে (মুখমণ্ডলে প্রহার না করে)। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪১৫, ইসলামিক সেন্টার)
حدثنا شيبان بن فروخ، حدثنا ابو عوانة، عن سهيل، عن ابيه، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " اذا قاتل احدكم اخاه فليتق الوجه
উবাইদুল্লাহ ইবনু মুআয আল আম্বারী (রহঃ) ...... আবু হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মাঝে কোন ব্যক্তি যদি তার ভাইয়ের সাথে মারামারি করে তখন সে যেন তার চেহারায় চপেটাঘাত না করে। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪১৬, ইসলামিক সেন্টার)
حدثنا عبيد الله بن معاذ العنبري، حدثنا ابي، حدثنا شعبة، عن قتادة، سمع ابا، ايوب يحدث عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا قاتل احدكم اخاه فلا يلطمن الوجه
নাসর ইবনু ‘আলী আল জাহযামী ও মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আবু হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আর ইবনু হাতিম এর বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, যখন তোমাদের মধ্যে কেউ তার অন্য ভাইকে আঘাত করে সে যেন তার ভাইয়ের মুখমণ্ডলে আঘাত করা হতে বিরত থাকে। কেননা আল্লাহ তা’আলা আদম (আঃ) কে তার নিজ রূপে সৃষ্টি করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪১৭, ইসলামিক সেন্টার)
حدثنا نصر بن علي الجهضمي، حدثني ابي، حدثنا المثنى، ح وحدثني محمد بن، حاتم حدثنا عبد الرحمن بن مهدي، عن المثنى بن سعيد، عن قتادة، عن ابي ايوب، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم وفي حديث ابن حاتم عن النبي صلى الله عليه وسلم قال " اذا قاتل احدكم اخاه فليجتنب الوجه فان الله خلق ادم على صورته
মুহাম্মদ ইবনুল মুসান্না (রহঃ) ... আবূ হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে কোন ভাই যদি তার অন্য ভাইকে আঘাত করে, সে যেন তার মুখমণ্ডলে আঘাত করা হতে বিরত থাকে। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪১৮, ইসলামিক সেন্টার)
حدثنا محمد بن المثنى، حدثني عبد الصمد، حدثنا همام، حدثنا قتادة، عن يحيى، بن مالك المراغي - وهو ابو ايوب - عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا قاتل احدكم اخاه فليجتنب الوجه
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্ (রহঃ) ..... হিশাম ইবনু হাকীম ইবনু হিযাম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, তিনি একবার সিরিয়ায় কয়েকজন মানুষের কাছ দিয়ে যাচ্ছিলেন, যাদেরকে উত্তপ্ত সূৰ্যতে দাঁড় করিয়ে রাখা হয়েছিল এবং তাদের মাথার উপর গরম তেল ঢালা হচ্ছিল। তখন তিনি বললেন, এটা কী? তাকে বলা হলো যে, তাদেরকে খাযনার জন্যে সাজা দেয়া হচ্ছে। তখন তিনি বললেন, হুশিয়ার! আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, তিনি বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ তা’আলা সেসব লোকেদের সাজা দিবেন, যারা এ জগতে মানুষকে (অন্যায়) সাজা দেয়। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪১৯, ইসলামিক সেন্টার)
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا حفص بن غياث، عن هشام بن عروة، عن ابيه، عن هشام بن حكيم بن حزام، قال مر بالشام على اناس وقد اقيموا في الشمس وصب على رءوسهم الزيت فقال ما هذا قيل يعذبون في الخراج . فقال اما اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ان الله يعذب الذين يعذبون في الدنيا
আবূ কুরায়ব (রহঃ) ..... হিশাম (রাযিঃ) এর পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, একবার হিশাম ইবনু হাকীম ইবনু হিযাম সিরিয়ার কৃষকদের কাছ দিয়ে যাচ্ছিলেন। এদের কঠিন রৌদ্রে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তিনি বললেন, এদের কী হয়েছে? তারা বলল, জিযয়ার জন্যে এদেরকে গ্রেফতার করা হয়েছে। অতঃপর হিশাম বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, তিনি বলেন, নিশ্চয় আল্লাহ তা’আলা তাদের সাজা দিবেন যারা পৃথিবীতে (অন্যায়ভাবে) মানুষকে সাজা দেয়। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪২০, ইসলামিক সেন্টার)
حدثنا ابو كريب، حدثنا ابو اسامة، عن هشام، عن ابيه، قال مر هشام بن حكيم بن حزام على اناس من الانباط بالشام قد اقيموا في الشمس فقال ما شانهم قالوا حبسوا في الجزية . فقال هشام اشهد لسمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ان الله يعذب الذين يعذبون الناس في الدنيا
(…/...) আবূ কুরায়ব ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ..... হিশাম (রহঃ) থেকে এ সূত্রে হুবহু বর্ণনা করেছেন। তবে তিনি জারীর বর্ণিত হাদীসে এটুকু বর্ধিত উল্লেখ করেছেন যে, তিনি বলেছেন, সে যুগে ফিলিস্তিনে তাদের শাসক (গভর্নর) ছিলেন উমায়র ইবনু সা'দ। তিনি তার নিকট যান এবং তার সঙ্গে কথা-বার্তা বলেন। তিনি তাদের ছেড়ে দেয়ার নির্দেশ দিলে তারপর তাদেরকে ছেড়ে দেয়া হয়। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪২১, ইসলামিক সেন্টার)
حدثنا ابو كريب، حدثنا وكيع، وابو معاوية ح وحدثنا اسحاق بن ابراهيم، اخبرنا جرير، كلهم عن هشام، بهذا الاسناد وزاد في حديث جرير قال واميرهم يوميذ عمير بن سعد على فلسطين فدخل عليه فحدثه فامر بهم فخلوا
আবু তাহির (রহঃ) ..... হিশাম ইবনু হাকীম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি হিমস এলাকার একব্যক্তি (আমীর)-কে দেখতে পান যে, তিনি জিযয়াহ্ আদায়ের জন্যে কৃষকদের সুর্যের তাপে সাজা দিচ্ছেন। তখন তিনি বললেন, এ কী ব্যাপার! আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তা’আলা সেসব মানুষ সাজা দিবেন, যারা ইহজগতে মানুষকে (অন্যায়ভাবে) সাজা দেয়। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪২২, ইসলামিক সেন্টার)
حدثني ابو الطاهر، اخبرنا ابن وهب، اخبرني يونس، عن ابن شهاب، عن عروة، بن الزبير ان هشام بن حكيم، وجد رجلا وهو على حمص يشمس ناسا من النبط في اداء الجزية فقال ما هذا اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ان الله يعذب الذين يعذبون الناس في الدنيا
আবূ বাকর ইবনু আবু শাইবাহ ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ..... ‘আমর (রহঃ) থেকে বর্ণিত। তিনি জাবির (রাযিঃ) কে বলতে শুনছেন, তিনি বলেন যে, এক ব্যক্তি তীরসহ মসজিদে আগমন করল। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এর ফলার দিকটা আঁকড়ে ধরে রেখো। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪২৪, ইসলামিক সেন্টার)
حدثنا ابو بكر بن ابي شيبة، واسحاق بن ابراهيم، قال اسحاق اخبرنا وقال، ابو بكر حدثنا - سفيان بن عيينة، عن عمرو، سمع جابرا، يقول مر رجل في المسجد بسهام فقال له رسول الله صلى الله عليه وسلم " امسك بنصالها
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও আবু রাবী (রহঃ) ..... জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি খোলা তীরসহ মসজিদে প্রবেশ করেছিল। সে তীরগুলোর ফলার দিক বের করে রেখেছিল। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফলার দিক আটকে রাখার জন্যে নির্দেশ দিলেন, যাতে কোন মুসলিমের গায়ে আঘাত না লাগে। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪২৩, ইসলামিক সেন্টার)
حدثنا يحيى بن يحيى، وابو الربيع، قال ابو الربيع حدثنا وقال، يحيى - واللفظ له - اخبرنا حماد بن زيد، عن عمرو بن دينار، عن جابر بن عبد الله، ان رجلا، مر باسهم في المسجد قد ابدى نصولها فامر ان ياخذ بنصولها كى لا يخدش مسلما
কুতাইবাহ্ ইবনু সাঈদ ও মুহাম্মাদ ইবনু রুমহ (রহঃ) ..... জাবির (রাযিঃ) এর সানাদে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি মসজিদে তীর সদাকাহ করতেছিল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এর ফলার দিকটা ধরে রাখার নির্দেশ দেন। ইবনু রুমহ (রহঃ) বলেন, সে তীর (বর্শা) দান করতেছিল। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪২৫, ইসলামিক সেন্টার)
حدثنا قتيبة بن سعيد، حدثنا ليث، ح وحدثنا محمد بن رمح، اخبرنا الليث، عن ابي الزبير، عن جابر، عن رسول الله صلى الله عليه وسلم انه امر رجلا كان يتصدق بالنبل في المسجد ان لا يمر بها الا وهو اخذ بنصولها . وقال ابن رمح كان يصدق بالنبل
হাদ্দাব ইবনু খালিদ (রহঃ) ..... আবু মূসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কোন ভাই যদি তার হাতে তীর নিয়ে কোন সভায় কিংবা বাজারে গমন করে তাহলে সে যেন এর ফলাটা ধরে (আটকে) রাখে। বর্ণনাকারী বলেন, এরপর আবূ মূসা (রাযিঃ) বলেন, "আল্লাহর শপথ আমরা একে অন্যের উপর বর্শা হামলা না করা পর্যন্ত মৃত্যুকে আলিঙ্গন করব না।" (ইসলামিক ফাউন্ডেশন ৬৪২৬, ইসলামিক সেন্টার)
حدثنا هداب بن خالد، حدثنا حماد بن سلمة، عن ثابت، عن ابي بردة، عن ابي، موسى ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا مر احدكم في مجلس او سوق وبيده نبل فلياخذ بنصالها ثم لياخذ بنصالها ثم لياخذ بنصالها " . قال فقال ابو موسى والله ما متنا حتى سددناها بعضنا في وجوه بعض
আবদুল্লাহ ইবনু বাররাদ আল আশ’আরী ও মুহাম্মাদ ইবনুল আলা (রহঃ) ..... আবূ মূসা (রহঃ) এর সানাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন, তোমাদের কোন ভাই যখন হাতে বর্শা নিয়ে আমাদের মসজিদে গমন করে কিংবা আমাদের বাজারে গমন করে সে যেন এর ফলাটা নিজের হাতের মুঠ দিয়ে ধরে রাখে। নতুবা তা দ্বারা কোন মুসলিমের (শরীরে) খোঁচা লাগতে পারে। অথবা তিনি বলেছেন, সে যেন তার বর্শার ফলাটি আটকে রাখে। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪২৭, ইসলামিক সেন্টার)
حدثنا عبد الله بن براد الاشعري، ومحمد بن العلاء، - واللفظ لعبد الله - قالا حدثنا ابو اسامة، عن بريد، عن ابي بردة، عن ابي موسى، عن النبي صلى الله عليه وسلم قال " اذا مر احدكم في مسجدنا او في سوقنا ومعه نبل فليمسك على نصالها بكفه ان يصيب احدا من المسلمين منها بشىء " . او قال " ليقبض على نصالها
আমর আন নাকিদ ও ইবনু আবু উমর (রহঃ) ..... ইবনু সীরীন (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু হুরাইরাহ (রাযিঃ) কে বলতে শুনেছি, তিনি বলেন, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি (লৌহ নির্মিত) মরণাস্ত্র দ্বারা ইঙ্গিত করে সে তা পরিত্যাগ না করা পর্যন্ত ফেরেশতাগণ তাকে অভিসম্পাত করতে থাকে যদিও সে তার আপন ভাই হয়। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪২৮, ইসলামিক সেন্টার)
حدثني عمرو الناقد، وابن ابي عمر، قال عمرو حدثنا سفيان بن عيينة، عن ايوب، عن ابن سيرين، سمعت ابا هريرة، يقول قال ابو القاسم صلى الله عليه وسلم " من اشار الى اخيه بحديدة فان الملايكة تلعنه حتى وان كان اخاه لابيه وامه
আবু বকর ইবনু আবু শাইবাহ্ (রহঃ) ..... আবু হুরাইরাহ্ (রাযিঃ) এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ একটি হাদীস বর্ণনা করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪২৯, ইসলামিক সেন্টার)
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا يزيد بن هارون، عن ابن عون، عن محمد، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم بمثله
মুহাম্মাদ ইবনু রাফি’ (রহঃ) ..... হাম্মাম ইবনু মুনব্বিহ্ (রহঃ) বলেন, আবু হুরাইরাহ (রাযিঃ) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আমাদের নিকট অনেকগুলো হাদীস আলোচনা করেন। তন্মধ্যে একটি হাদীস হচ্ছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের মধ্যে কোন ভাই যেন তরবারি দিয়ে তার ভাই এর প্রতি ইঙ্গিত না করে। কেননা তোমরা জাননা, শাইতান (শয়তান) তার মধ্যে হাত রেখে টানতে থাকে তারপর সে জাহান্নামের গর্তে পড়ে যায়। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪৩০, ইসলামিক সেন্টার)
حدثنا محمد بن رافع، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن همام بن منبه، قال هذا ما حدثنا ابو هريرة، عن رسول الله صلى الله عليه وسلم فذكر احاديث منها وقال رسول الله صلى الله عليه وسلم " لا يشير احدكم الى اخيه بالسلاح فانه لا يدري احدكم لعل الشيطان ينزع في يده فيقع في حفرة من النار