Loading...

Loading...
বইসমূহ
১৯ হাদিসসমূহ
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া তামীমী, মুহাম্মাদ ইবনু রুমহ ইবনু মুহাজির ও কুতাইবাহ ইবনু সাঈদ (রহঃ) ..... ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, সা'দ ইবনু উবাদাহ (রাযিঃ) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সে মানতের কথা জিজ্ঞেস করেন, যা তার মায়ের যিম্মায় ছিল, কিন্তু তিনি তা পূর্ণ করার আগেই মারা যান। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার পক্ষ থেকে তা আদায় কর। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৮৯, ইসলামিক সেন্টার)
حدثنا يحيى بن يحيى التميمي، ومحمد بن رمح بن المهاجر، قالا اخبرنا الليث، ح وحدثنا قتيبة بن سعيد، حدثنا ليث، عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله، عن ابن، عباس انه قال استفتى سعد بن عبادة رسول الله صلى الله عليه وسلم في نذر كان على امه توفيت قبل ان تقضيه قال رسول الله صلى الله عليه وسلم " فاقضه عنها
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, আমর আন্ নাকিদ, ইসহাক ইবনু ইবরাহীম, হারমালাহ্ ইবনু ইয়াহইয়া, আবদ ইবনু হুমায়দ ও উসমান ইবনু আবূ শাইবাহ্ (রহঃ) সবাই যুহরী (রহঃ) এর সূত্রে লায়স (রহঃ) এর বর্ণিত সানাদের সমার্থক হাদীস বর্ণনা করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৯০, ইসলামিক সেন্টার)
وحدثنا يحيى بن يحيى، قال قرات على مالك ح وحدثنا ابو بكر بن ابي شيبة، وعمرو الناقد واسحاق بن ابراهيم عن ابن عيينة، ح وحدثني حرملة بن يحيى، اخبرنا ابن وهب، اخبرني يونس، ح وحدثنا اسحاق بن ابراهيم، وعبد بن حميد، قالا اخبرنا عبد الرزاق، اخبرنا معمر، ح وحدثنا عثمان بن ابي شيبة، حدثنا عبدة بن سليمان، عن هشام بن عروة، عن بكر بن وايل، كلهم عن الزهري، . باسناد الليث ومعنى حديثه
যুহায়র ইবনু হারব ও ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় আমাদেরকে মানৎ করতে বারণ করতেন এবং বলতেন যে, তা (তাকদীরের) কিছুই ফিরিয়ে দেয় না। তবে এর মাধ্যমে কৃপণের হাত থেকে কিছু বের করা হয়।* (ইসলামিক ফাউন্ডেশন ৪০৯১, ইসলামিক সেন্টার)
وحدثني زهير بن حرب، واسحاق بن ابراهيم، قال اسحاق اخبرنا وقال، زهير حدثنا جرير، عن منصور، عن عبد الله بن مرة، عن عبد الله بن عمر، قال اخذ رسول الله صلى الله عليه وسلم يوما ينهانا عن النذر ويقول " انه لا يرد شييا وانما يستخرج به من الشحيح
মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ইবনু উমর (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানৎ কোন কিছুকে না এগিয়ে আনতে পারে, আর না পিছিয়ে দিতে পারে। তবে এর মাধ্যমে কৃপণ থেকে কিছু (মাল) বের করা হয়। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৯২, ইসলামিক সেন্টার)
حدثنا محمد بن يحيى، حدثنا يزيد بن ابي حكيم، عن سفيان، عن عبد الله بن، دينار عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم انه قال " النذر لا يقدم شييا ولا يوخره وانما يستخرج به من البخيل
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশশার (রহঃ) ...... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানৎ নিষেধ করেছেন। আর বলেছেন, তা কোন রকম কল্যাণ বয়ে আনে না। তবে এর মাধ্যমে কৃপণ লোকের থেকে কিছু বের করা হয়। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৯৩, ইসলামিক সেন্টার)
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا غندر، عن شعبة، ح وحدثنا محمد بن المثنى، وابن بشار - واللفظ لابن المثنى - حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن منصور، عن عبد الله بن مرة، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم انه نهى عن النذر وقال " انه لا ياتي بخير وانما يستخرج به من البخيل
মুহাম্মদ ইবনু রাফি, মুহাম্মদ ইবনু মুসান্না ও ইবনু বাশশার (রহঃ) ..... উক্ত সনদে জারীরের হাদীসের অনুরূপ বর্ণনা করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৯৪, ইসলামিক সেন্টার)
وحدثني محمد بن رافع، حدثنا يحيى بن ادم، حدثنا مفضل، ح وحدثنا محمد، بن المثنى وابن بشار قالا حدثنا عبد الرحمن، عن سفيان، كلاهما عن منصور، بهذا الاسناد نحو حديث جرير
কুতাইবাহ্ ইবনু সাঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা মানৎ করো না। কারণ, মানৎ তাকদীর থেকে কোন উপকার করে না। তার মাধ্যমে কেবল কৃপণের সম্পদই বের করা হয়। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৯৫ ইসলামিক সেন্টার)
وحدثنا قتيبة بن سعيد، حدثنا عبد العزيز، - يعني الدراوردي - عن العلاء، عن ابيه، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " لا تنذروا فان النذر لا يغني من القدر شييا وانما يستخرج به من البخيل
মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশশার (রহঃ) ...... আবূ হুরাইরাহ্ (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানৎ করতে বারণ করেছেন এবং বলেছেন, তা তাকদীরকে ফিরাতে পারে না। এর মাধ্যমে শুধুমাত্র কৃপণের থেকে কিছু বের করা হয়। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৯৬, ইসলামিক সেন্টার)
وحدثنا محمد بن المثنى، وابن، بشار قالا حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، قال سمعت العلاء، يحدث عن ابيه، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم انه نهى عن النذر وقال " انه لا يرد من القدر وانما يستخرج به من البخيل
ইয়াহইয়া ইবনু আইয়্যুব, কুতাইবাহ ইবনু সাঈদ ও আলী ইবনু হুজুর (রহঃ) .... আবূ হুরাইরাহ্ (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মানৎ এমন কোন জিনিসকে মানুষের নিকটে এনে দেয় না, যা আল্লাহ তার তাকদীরে রাখেননি। কিন্তু মানৎ যদি তাকদীরের অনুকূলে হয়ে যায় তখন এর দ্বারা কৃপণের সে মাল বের করা হয়, যা বের করতে সে ইচ্ছুক ছিল না। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৯৭, ইসলামিক সেন্টার)
حدثنا يحيى بن ايوب، وقتيبة بن سعيد، وعلي بن حجر، قالوا حدثنا اسماعيل، - وهو ابن جعفر - عن عمرو، - وهو ابن ابي عمرو - عن عبد الرحمن الاعرج، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم قال " ان النذر لا يقرب من ابن ادم شييا لم يكن الله قدره له ولكن النذر يوافق القدر فيخرج بذلك من البخيل ما لم يكن البخيل يريد ان يخرج
কুাতাইবাহ ইবনু সাঈদ (রহঃ) ...... আমর ইবনু আবূ আমর (রহঃ) এর সূত্রে উক্ত সানাদে অনুরূপ বর্ণনা করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৯৮, ইসলামিক সেন্টার)
حدثنا قتيبة بن سعيد، حدثنا يعقوب، - يعني ابن عبد الرحمن القاري - وعبد العزيز - يعني الدراوردي - كلاهما عن عمرو بن ابي عمرو بهذا الاسناد مثله
যুহায়র ইবনু হারব ও আলী ইবনু হুজর সা’দী (রহঃ) ..... ইমরান ইবনু হুসায়ন (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, সাকীফ গোত্র ছিল বানু উকায়ল গোত্রের মিত্র। সাকীফ গোত্রের লোকেরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু’জন সাহাবীকে বন্দী করে। আর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা বানু উকায়ল গোত্রের এক ব্যক্তিকে বন্দী করে এবং তার সাথে আযবা নাম্নী উষ্ট্রীকেও আটক করে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন। তখন সে বাঁধা অবস্থায় ছিল। সে ডাক দিল, ইয়া মুহাম্মাদ! ইয়া মুহাম্মাদ! রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট এলেন এবং বললেন, তোমার কী অবস্থা? সে বললো, আমাকে কী কারণে বন্দী করেছেন? আর কেনই বা হাজীদের অগ্রগামী উষ্ট্রটিকে আটক করেছেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিরাট অপরাধের কারণে। তোমার মিত্র সাকীফ গোত্রের অপরাধের জন্য তোমাকে বন্দী করেছি। এরপর তিনি তার কাছ থেকে ফিরে আসলেন। সে আবার তাকে ডেকে বললো, ইয়া মুহাম্মাদ! ইয়া মুহাম্মাদ! আর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বড়ই দয়ালু এবং নম্র স্বভাবের। তাই তিনি তার দিকে আবার এলেন এবং বললেন, তোমার কী অবস্থা? সে বললো, আমি একজন মুসলিম। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এ কথা তখন বলতে, যখন তোমার ব্যাপার তোমার অধিকারে ছিল, তবে তুমি পুরোপুরি সফল হতে। এরপর তিনি ফিরে আসলেন। সে আবারও তাকে ডাক দিয়ে বললো, ইয়া মুহাম্মাদ! ইয়া মুহাম্মাদ! তিনি পুনরায় তার কাছে এসে বললেন, তোমার কী হয়েছে? সে বললো, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দিন, এবং পিপাসিত, আমাকে পান করান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ-ই তোমার প্রয়োজন? অতঃপর তাকে সেই দু’ব্যক্তির বিনিময়ে মুক্তি দেয়া হয়। রাবী বলেন, একবার এক আনসার মহিলা বন্দী হয় এবং আযবা নাম্নী উষ্ট্রী (তাদের হাতে) ধরা পড়ে। মহিলাটি বাঁধা অবস্থায় ছিল। গোত্রের লোকদের অভ্যাস ছিল তারা তাদের পশু গৃহের সামনে রাখত। এক রাত্রে রমণীটি বন্ধন মুক্ত হয়ে পলায়ন করে এবং উটের কাছে আসে। সে যখনই কোন উটের কাছে আসতো, উট আওয়াজ করতো এবং তখন সে তাকে পরিত্যাগ করতো। অবশেষে সে ‘আযবার কাছে এসে পৌছে। ‘আযবা' কোন আওয়াজ করলো না। এ উটনী ছিল বড়ই অনুগত। সে তার পিঠের উপর বসে এবং তাকে হাকায়, আর সে চলতে থাকে। তখন তারা তার পলায়ন টের পেয়ে গেল এবং তার খোঁজে ছুটল। কিন্তু আযবা তাদেরকে ব্যর্থ করে দেয়। রাবী বলেন, মহিলাও আল্লাহর নামে মানৎ করে যে, আল্লাহ যদি এ উষ্ট্রীর সাহায্যে তাকে মুক্তি দেন, তবে সে অবশ্যই তাকে কুরবানী দিবে। তারপর যখন মহিলাটি মদীনায় আসলেন আর লোক সকল তাকে দেখাদেখি করছেন এবং বলাবলি করছেন। এ আযবা নাম্নী উষ্ট্রীটি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর। তারপর তারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে ঘটনাটি তাকে বললেন। তিনি বললেন, সুবহানাল্লাহ কী মন্দ প্রতিদান, যা সে তাকে দিয়েছে। সে আল্লাহর নামে মানৎ করেছে যে, যদি আল্লাহ তাকে এ উষ্ট্রীর উপর রক্ষা করেন তবে সে তাকেই কুরবানী করে দিবে। (জেনে রেখ) পাপের ব্যাপারে মানৎ করলে সে মানৎ পূরণ করতে নেই। আর সে বস্তুর মানৎ ও পূরণযোগ্য নয়, যার মালিক সে ব্যক্তি নয়। ইবনু হুজুর (রহঃ)-এর বর্ণনায় আছে যে, আল্লাহর নাফরমানীর বিষয়ে মানৎ সংঘটিত হয় না। (ইসলামিক ফাউন্ডেশন ৪০৯৯, ইসলামিক সেন্টার)
আবূ রাবী' আতাকী, ইসহাক ইবনু ইবরাহীম ও ইবনু আবূ উমার (রহঃ) ..... আইয়্যুব (রহঃ) এর সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। আর হাম্মদ (রহঃ) বর্ণিত হাদীসে আছে যে, আযবা ছিল উকায়ল গোত্রর কোন এক ব্যক্তির এবং হাজীদের উটের মধ্যে অগ্রগামী। তার হাদীসে আরও আছে যে, মহিলাটি একটি উষ্ট্রীর নিকট আসে, যা ছিল অনুগত ও সওয়ারীতে অভ্যস্ত। আর সাকাফীর হাদীসে আছে যে, তা ছিল একটি প্রশিক্ষণপ্রাপ্ত উষ্ট্রী। (ইসলামিক ফাউন্ডেশন ৪১০০, ইসলামিক সেন্টার)
حدثنا ابو الربيع العتكي، حدثنا حماد يعني ابن زيد، ح وحدثنا اسحاق بن ابراهيم، وابن ابي عمر عن عبد الوهاب الثقفي، كلاهما عن ايوب، بهذا الاسناد نحوه وفي حديث حماد قال كانت العضباء لرجل من بني عقيل وكانت من سوابق الحاج وفي حديثه ايضا فاتت على ناقة ذلول مجرسة . وفي حديث الثقفي وهي ناقة مدربة
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া তামীমী ও ইবনু আবূ উমার (রহঃ) ...... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বৃদ্ধকে দেখলেন যে, সে তার দু' পুত্রের উপর ভর দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর কী হলো? তারা বললো, সে হেঁটে চলার মানৎ করেছে। তিনি বললেন, এভাবে নিজেকে শাস্তি দেয়ার ব্যাপারে আল্লাহ তা'আলার কিছু আসে যায় না। অতঃপর তিনি তাকে সওয়ারিতে আরোহী হতে বলেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪১০১, ইসলামিক সেন্টার)
حدثنا يحيى بن يحيى التميمي، اخبرنا يزيد بن زريع، عن حميد، عن ثابت، عن انس، ح. وحدثنا ابن ابي عمر، - واللفظ له - حدثنا مروان بن معاوية الفزاري، حدثنا حميد، حدثني ثابت، عن انس، ان النبي صلى الله عليه وسلم راى شيخا يهادى بين ابنيه فقال " ما بال هذا " . قالوا نذر ان يمشي . قال " ان الله عن تعذيب هذا نفسه لغني " . وامره ان يركب
ইয়াহইয়া ইবনু আইয়্যুব, কুতাইবাহ ও ইবনু হুজুর (রহঃ) ..... আবূ হুরাইরাহ্ (রাযিঃ) হতে বর্ণিত যে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৃদ্ধকে তার দু'পুত্রের মাঝে তাদের উপর ভর দিয়ে চলতে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তির কী হলো? তার দু'পুত্র বললেন, হে আল্লাহর রসূল! তার উপর (হেঁটে যাওয়ার) মানত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ওহে বৃদ্ধ! তুমি বাহনে উঠ। কেননা আল্লাহ তোমার ও তোমার মানতের ব্যাপারে অমুখাপেক্ষী! এ শব্দ হল কুতাইবাহ ও ইবনু হুজুর (রহঃ) এর। (ইসলামিক ফাউন্ডেশন ৪১০২, ইসলামিক সেন্টার)
وحدثنا يحيى بن ايوب، وقتيبة، وابن، حجر قالوا حدثنا اسماعيل، - وهو ابن جعفر - عن عمرو، - وهو ابن ابي عمرو - عن عبد الرحمن الاعرج، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم ادرك شيخا يمشي بين ابنيه يتوكا عليهما فقال النبي صلى الله عليه وسلم " ما شان هذا " . قال ابناه يا رسول الله كان عليه نذر . فقال النبي صلى الله عليه وسلم " اركب ايها الشيخ فان الله غني عنك وعن نذرك " . واللفظ لقتيبة وابن حجر
কুতাইবাহ ইবনু সাঈদ (রহঃ) ...... 'আমূর ইবনু আবূ 'আমর (রহঃ) সূত্রে উক্ত সানাদে অনুরূপ বর্ণনা করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪১০৩, ইসলামিক সেন্টার)
وحدثنا قتيبة بن سعيد، حدثنا عبد العزيز، - يعني الدراوردي - عن عمرو، بن ابي عمرو بهذا الاسناد مثله
যাকারিয়্যা ইবনু ইয়াহইয়া ইবনু সালিহ মিসরী (রহঃ) ..... উকবাহ ইবনু আমির (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমার বোন খালি পায়ে হেঁটে বাইতুল্লাহ যাওয়ার মানৎ করে। সে আমাকে তার জন্যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ফাতাওয়া জানার জন্যে আদেশ করে। আমি তার কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, সে যেন পায়ে হেঁটে ও আরোহণ করে যায়। (ইসলামিক ফাউন্ডেশন ৪১০৪, ইসলামিক সেন্টার)
وحدثنا زكرياء بن يحيى بن صالح المصري، حدثنا المفضل، - يعني ابن فضالة - حدثني عبد الله بن عياش، عن يزيد بن ابي حبيب، عن ابي الخير، عن عقبة بن عامر، انه قال نذرت اختي ان تمشي، الى بيت الله حافية فامرتني ان استفتي لها رسول الله صلى الله عليه وسلم فاستفتيته فقال " لتمش ولتركب
হারূন ইবনু সাঈদ আইলী, ইউনুস ইবনু আবদুল আলা আহমাদ ইবনু ঈসা (রহ) ...… উকবাহ ইবনু আমির (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কসমের কাফফারাই মানতের কাফফারাহ। (ইসলামিক ফাউন্ডেশন ৪১০৭, ইসলামিক সেন্টার)
وحدثني هارون بن سعيد الايلي، ويونس بن عبد الاعلى، واحمد بن عيسى، قال يونس اخبرنا وقال الاخران، حدثنا ابن وهب، اخبرني عمرو بن الحارث، عن كعب بن، علقمة عن عبد الرحمن بن شماسة، عن ابي الخير، عن عقبة بن عامر، عن رسول الله صلى الله عليه وسلم قال " كفارة النذر كفارة اليمين
وحدثني زهير بن حرب، وعلي بن حجر السعدي، - واللفظ لزهير - قالا حدثنا اسماعيل بن ابراهيم، حدثنا ايوب، عن ابي قلابة، عن ابي المهلب، عن عمران بن حصين، قال كانت ثقيف حلفاء لبني عقيل فاسرت ثقيف رجلين من اصحاب رسول الله صلى الله عليه وسلم واسر اصحاب رسول الله صلى الله عليه وسلم رجلا من بني عقيل واصابوا معه العضباء فاتى عليه رسول الله صلى الله عليه وسلم وهو في الوثاق قال يا محمد . فاتاه فقال " ما شانك " . فقال بم اخذتني وبم اخذت سابقة الحاج فقال اعظاما لذلك " اخذتك بجريرة حلفايك ثقيف " . ثم انصرف عنه فناداه فقال يا محمد يا محمد . وكان رسول الله صلى الله عليه وسلم رحيما رقيقا فرجع اليه فقال " ما شانك " . قال اني مسلم . قال " لو قلتها وانت تملك امرك افلحت كل الفلاح " . ثم انصرف فناداه فقال يا محمد يا محمد . فاتاه فقال " ما شانك " . قال اني جايع فاطعمني وظمان فاسقني . قال " هذه حاجتك " . ففدي بالرجلين - قال - واسرت امراة من الانصار واصيبت العضباء فكانت المراة في الوثاق وكان القوم يريحون نعمهم بين يدى بيوتهم فانفلتت ذات ليلة من الوثاق فاتت الابل فجعلت اذا دنت من البعير رغا فتتركه حتى تنتهي الى العضباء فلم ترغ قال وناقة منوقة فقعدت في عجزها ثم زجرتها فانطلقت ونذروا بها فطلبوها فاعجزتهم - قال - ونذرت لله ان نجاها الله عليها لتنحرنها فلما قدمت المدينة راها الناس . فقالوا العضباء ناقة رسول الله صلى الله عليه وسلم . فقالت انها نذرت ان نجاها الله عليها لتنحرنها . فاتوا رسول الله صلى الله عليه وسلم فذكروا ذلك له . فقال " سبحان الله بيسما جزتها نذرت لله ان نجاها الله عليها لتنحرنها لا وفاء لنذر في معصية ولا فيما لا يملك العبد " . وفي رواية ابن حجر " لا نذر في معصية الله