Loading...
Loading...
বইসমূহ
20 হাদিসসমূহ
রেওয়ায়ত ১. জাবির ইবন আবদুল্লাহ্ আনসারী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা বনী আনমার যুদ্ধের[1] জন্য রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের সহিত রওয়ানা হইলাম। জাবির (রাঃ) বলেন, আমরা একটি বৃক্ষের নিচে অবস্থান...
রেওয়ায়ত ২. উমর (রাঃ) বলেনঃ আমি ক্কারীগণকে (কুরআনের আলিমগণ) শুভ্ৰ পোশাকে দেখিতে পছন্দ করি।
রেওয়ায়ত ৩. উমর (রাঃ) বলিতেন, যখন তোমাদেরকে আল্লাহ সচ্ছলতা দান করিবেন, তখন তোমরাও নিজের উপর সচ্ছলতার নিদর্শন দেখাও। নিজেদের পোশাক তৈরি করিয়া লও।
রেওয়ায়ত ৪. নাফি (রহঃ) হইতে বর্ণিত, আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) গেরুয়া ও যাফরানী রঙে রঞ্জিত কাপড় পরিধান করিতেন। মালিক (রহঃ) বলেন, আমার মতে শিশুদেরকে স্বর্ণ পরান মাকরূহ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই...
রেওয়ায়ত ৫. উম্মুল মু'মিনীন আয়েশা (রাঃ) আবদুল্লাহ ইবনে যুবাইর (রাঃ)-কে একটি কাপড় পরাইয়াছেন, যাহা নিজেও পরিধান করিতেন, উহাতে পশম ও রেশম ছিল।
রেওয়ায়ত ৬. আলকামা ইবন আবি আলকামা (রহঃ)-এর জননী মারজানা হইতে বর্ণিত, তিনি বলেন, হাফসা বিনতে আবদুর রহমান (রাঃ) একটি মিহিন ওড়না পরিয়া উম্মুল মু'মিনীন আয়েশা (রাঃ)-এর নিকট গেলে আয়েশা (রাঃ) উহাকে ছিড়িয়া ফেলিলেন এবং মোট...
রেওয়ায়ত ৭. আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, কাপড় পরিহিতা উলঙ্গিনী[1] এবং পুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্টকারিণী স্ত্রীলোকগণ বেহেশতে প্রবেশ করিতে পারবে না, বরং তাহারা বেহেশতের সুগন্ধও পাইবে না। অথচ ঐ সুগন্ধ পাঁচ...
রেওয়ায়ত ৮. ইবনে শিহাব (রহঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে জাগরিত হইলেন এবং আকাশের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, আল্লাহ তা’আলা এই রাত্রে কত ধনাগার খুলিয়া দিয়াছেন এবং কত ফিতনা...
রেওয়ায়ত ৯. আবদুল্লাহ ইবন উমর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যে ব্যক্তি গর্বভরে স্বীয় কাপড় টাখনুর নিচে লটকায় কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা তাহাকে রহমতের দৃষ্টিতে দেখিবেন না।
রেওয়ায়ত ১০. আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ আল্লাহ তা’আলা কিয়ামতের দিন ঐ ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টি করবেন না, যে ব্যক্তি অহঙ্কার করিয়া নিজের কাপড় লটকায়।
রেওয়ায়ত ১১. ইবনে উমর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহ তা’আলা কিয়ামতের দিন ঐ ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টি করবেন না, যে অহঙ্কার করিয়া নিজের কাপড় নিচের দিকে লটকাইয়া দেয়...
রেওয়ায়ত ১২. আবদুর রহমান ইবনে ইয়াকুব (রহঃ) বলিয়াছেন, আমি আবু সাঈদ খুদরী (রাঃ)-কে লুঙ্গির ব্যাপারে জিজ্ঞাসা করিয়াছিলাম। তিনি বলিয়াছেন, আমার জানা আছে, আমি বলিতেছি। আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বল...
রেওয়ায়ত ১৩. উম্মুল মু'মিনীন উম্মু সালমা (রাঃ) যখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট লুঙ্গি লটকানোর কথা জিজ্ঞাসা করিতে যাইয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! নারীগণ কিরূপে কাপড় পরিধান করিবে? রাসূলুল্লাহ্ সাল্লা...
রেওয়ায়ত ১৪. আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কোন মুসলিম যেন একটি জুতা পরিধান করিয়া না হাঁটে। হয় উভয় জুতা পরিধান করিবে না হয় উভয় জুতা খুলিয়া রাখিবে।
রেওয়ায়ত ১৫. আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যখন কোন মুসলিম জুতা পরিতে ইচ্ছা করে তখন যেন সে ডান পা প্রথমে পরিধান করে। আর যখন জুতা খোলে তখন যেন বাম পা হইতে খোলে। জুতা...
রেওয়ায়ত ১৬. কাব আহবার (রহঃ) হইতে বর্ণিত, এক ব্যক্তি নিজের জুতা খুলিল, কা'ব তাহাকে বলিল, তুমি তোমার জুতা কেন খুলিয়া ফেলিয়াছ? হয়ত তুমি (إِنِّي أَنَا رَبُّكَ فَاخْلَعْ نَعْلَيْكَ إِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى)...
রেওয়ায়ত ১৭. আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই প্রকার পোশাক এবং দুই প্রকার বিক্রয় হইতে নিষেধ করিয়াছেন (ইহা উপরে বর্ণিত হইয়াছে)। আর মানুষের এমনভাবে বসা যাহাতে তাহার হাঁটু খ...
রেওয়ায়ত ১৮. আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) হইতে বর্ণিত যে, উমর (রাঃ) একখানা রেশমী কাপড় মসজিদের সম্মুখে বিক্রি হইতে দেখিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! যদি আপনি এই রেশমী কাপড়...
রেওয়ায়ত ১৯. আনাস ইবনে মালিক (রাঃ) বলেন, আমি উমর (রাঃ)-কে দেখিয়াছি যখন তিনি আমীরুল মু'মিনীন ছিলেন। আর তখন তাহার জামায় উভয় স্কন্ধের মধ্যস্থলে পর পর তিনটি তালি লাগানো ছিল।