হাদিসসমূহ
#4276
সুনানে ইবনে মাজাহ - Asceticism and Detachment
। কাসিম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়েশা (রাঃ) বলেছেনঃ আমি বললাম, হে আল্লাহর রাসূল! কিয়ামতের দিন হাশরের ময়দানে মানবজাতিকে কী অবস্থায় সমবেত করা হবে? তিনি বলেনঃ নগ্নপদে উলঙ্গ বদনে। আমি বললাম, নারীরাও? তিনি বলেনঃ নারীরাও। আমি বললাম, হে আল্লাহর রাসূল! এতে কি আমরা লজ্জিত হবো না? তিনি বলেনঃ হে আয়েশা! তখনকার অবস্থা হবে খুবই ভয়ংকর। কেউ কারো প্রতি দৃষ্টিপাত করার মত অবস্থায় থাকবে না।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا ابو خالد الاحمر، عن حاتم بن ابي صغيرة، عن ابن ابي مليكة، عن القاسم، قال قالت عايشة قلت يا رسول الله كيف يحشر الناس يوم القيامة قال " حفاة عراة " . قلت والنساء قال " والنساء " . قلت يا رسول الله فما يستحيى قال " يا عايشة الامر اشد من ان ينظر بعضهم الى بعض
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Asceticism and Detachment
- Hadith Index
- #4276
- Book Index
- 177
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
