হাদিসসমূহ
#4221
সুনানে ইবনে মাজাহ - Asceticism and Detachment
। আবূ যুহাইর আস-সাকাফী (রাঃ) থেকে তার পিতার সুত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবাওয়াহ বা বানাওয়াহ নামক স্থানে আমাদের উদ্দেশে ভাষণ দেন। রাবী বলেন, নাবাওয়াহ তায়েফের একটি স্থানের নাম। তিনি বলেনঃ অচিরেই তোমরা জান্নাতী লোকেদেরকে জাহান্নামীদের থেকে পৃথকভাবে চিনতে পারবে। তারা বলেন, হে আল্লাহর রাসূল! তা কিভাবে? তিনি বলেনঃ সুপ্রশংসা ও কুপ্রশংসা দ্বারা। তোমরা যে মৃতের প্রশংসা করবে সে জান্নাতী এবং যে মৃতের দুর্নাম করবে সে জাহান্নামী। তোমরা (পৃথিবীতে) পরস্পরের বিরুদ্ধে আল্লাহর সাক্ষী।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا يزيد بن هارون، انبانا نافع بن عمر الجمحي، عن امية بن صفوان، عن ابي بكر بن ابي زهير الثقفي، عن ابيه، قال خطبنا رسول الله صلى الله عليه وسلم بالنبا او النباوة - قال والنباوة من الطايف - قال " يوشك ان تعرفوا اهل الجنة من اهل النار " . قالوا بم ذاك يا رسول الله . قال " بالثناء الحسن والثناء السيي انتم شهداء الله بعضكم على بعض
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Asceticism and Detachment
- Hadith Index
- #4221
- Book Index
- 122
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiHasan
- Shuaib Al ArnautSahih Lighairihi
- Zubair Ali ZaiIsnaad Hasan
