হাদিসসমূহ
#4198
সুনানে ইবনে মাজাহ - Asceticism and Detachment
। আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! (অনুবাদঃ) ‘‘এবং যারা তাদের প্রভুর নিকট প্রত্যাবর্তন করবে, এই বিশ্বাসে তাদের যা দান করার তা দান করে ভীত-কম্পিত হৃদয়ে’’ (সূরা মুমিনূনঃ ৬০), এর দ্বারা কি এমন ব্যক্তিকে বুঝানো হয়েছে, যে ব্যভিচার করে, চুরি করে এবং মদ্যপান করে? তিনি বলেনঃ না, হে আবূ বাকরের কন্যা, হে সিদ্দীকের কন্যা! বরং উক্ত আয়াতে এমন ব্যক্তিকে বুঝানো হয়েছে, যে রোযা রাখে, যাকাত দেয়, দান-খয়রাত করে, নামায পড়ে এবং আশংকা করে যে, তার এসব ইবাদত কবুল হলো কি না?
حدثنا ابو بكر، حدثنا وكيع، عن مالك بن مغول، عن عبد الرحمن بن سعيد الهمداني، عن عايشة، قالت قلت يا رسول الله {والذين يوتون ما اتوا وقلوبهم وجلة} اهو الرجل الذي يزني ويسرق ويشرب الخمر قال " لا يا بنت ابي بكر - او يا بنت الصديق - ولكنه الرجل يصوم ويتصدق ويصلي وهو يخاف ان لا يتقبل منه
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Asceticism and Detachment
- Hadith Index
- #4198
- Book Index
- 99
Grades
- Al-AlbaniHasan
- Muhammad Fouad Abd al-BaqiHasan
- Zubair Ali ZaiHasan
