হাদিসসমূহ
#4187
সুনানে ইবনে মাজাহ - Asceticism and Detachment
। আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট বসা ছিলাম। তিনি বলেনঃ তোমাদের নিকট আবদুল কায়েস গোত্রের প্রতিনিধিদল এসেছে। কিন্তুু তখনও আমাদের সামনে কাউকে দেখা যাচ্ছিলো না। এ অবস্থায় আমাদের কিছুক্ষণ অতিবাহিত হলো। ইতোমধ্যে তারা এসে পৌঁছলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট হাযির হলো, কেবল আশাজ্জ আল-আসারী তখনো পৌঁছেননি। পরে তিনি এসে পৌঁছে একটি স্থানে অবতরণ করে তার উষ্ট্রী বাঁধলেন, নিজের কাপড় একপাশে রাখলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট হাযির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ হে আশাজ্জ! তোমার মধ্যে এমন দু’টি উত্তম স্বভাব বিদ্যমান, যা আল্লাহ পছন্দ করেনঃ সহনশীলতা ও আত্মমর্যাদাবোধ। তিনি বলেন, হে আল্লাহর রাসূল! আমার মধ্যে তা কি প্রকৃতিগত না সৃষ্টিগত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ প্রকৃতিগত।
حدثنا ابو كريب، محمد بن العلاء الهمداني حدثنا يونس بن بكير، حدثنا خالد بن دينار الشيباني، عن عمارة العبدي، حدثنا ابو سعيد الخدري، قال كنا جلوسا عند رسول الله صلى الله عليه وسلم فقال " اتتكم وفود عبد القيس " . وما يرى احد فبينا نحن كذلك اذ جاءوا فنزلوا فاتوا رسول الله صلى الله عليه وسلم وبقي الاشج العصري فجاء بعد فنزل منزلا فاناخ راحلته ووضع ثيابه جانبا ثم جاء الى رسول الله صلى الله عليه وسلم فقال له رسول الله صلى الله عليه وسلم " يا اشج ان فيك لخصلتين يحبهما الله الحلم والتودة " . قال يا رسول الله اشىء جبلت عليه ام شىء حدث لي قال رسول الله صلى الله عليه وسلم " بل شىء جبلت عليه
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Asceticism and Detachment
- Hadith Index
- #4187
- Book Index
- 88
Grades
- Al-AlbaniVery Daif
- Muhammad Fouad Abd al-BaqiVery Daif
- Shuaib Al ArnautVery Daif
- Zubair Ali ZaiDaif
