হাদিসসমূহ
#4145
সুনানে ইবনে মাজাহ - Asceticism and Detachment
। আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিজনবর্গের কোন কোন মাস এমনভাবে অতিবাহিত হতে যে, তাদের কারো ঘরের চুলা থেকে ধোঁয়া বের হতে দেখা যেতো না। আমি (আবূ সালামা) জিজ্ঞাসা করলাম, তাদের আহার্য কী ছিলো? তিনি বলেন, দু’টি কালো জিনিসঃ খেজুর ও পানি। তবে আমাদের আনসারী প্রতিবেশীরা ছিলেন অত্যন্ত সত্যপ্রিয়। তারা বকরী পালতেন এবং বকরীর দুধ উপঢৌকন স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জন্য পাঠাতেন। রাবী মুহাম্মাদ ইবনে আমর (রাঃ) বলেন, তাঁর পরিবারবর্গ নয় ঘরে বিভক্ত ছিলো।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا يزيد بن هارون، حدثنا محمد بن عمرو، عن ابي سلمة، عن عايشة، قالت لقد كان ياتي على ال محمد صلى الله عليه وسلم الشهر ما يرى في بيت من بيوته الدخان . قلت فما كان طعامهم قالت الاسودان التمر والماء غير انه كان لنا جيران من الانصار جيران صدق وكانت لهم ربايب فكانوا يبعثون اليه البانها . قال محمد وكانوا تسعة ابيات
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Asceticism and Detachment
- Hadith Index
- #4145
- Book Index
- 46
Grades
- Al-AlbaniHasan Sahih
- Muhammad Fouad Abd al-BaqiHasan Sahih
- Shuaib Al ArnautHasan
- Zubair Ali ZaiIsnaad Hasan
