হাদিসসমূহ
#4094
সুনানে ইবনে মাজাহ - Trials and Tribulations
। আমর ইবনে আওফ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিকটবর্তী বাওনা নামক স্থান অস্ত্র সজ্জিত মুসলিমদের পদানত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। অতঃপর তিনি বলেনঃ হে আলী, হে আলী! হে আলী! আলী (রাঃ) বলেন, আমার পিতা-মাতা আপনার জন্য উৎসর্গিত হোক। তিনি বলেনঃ অচিরেই তোমরা বনু আসফারের (রোমকদের) বিরুদ্ধে যুদ্ধ করবে। তাদের বিরুদেধ তোমাদের পরবর্তী হিজাযের মুসলিমগণ ও যারা আল্লাহর ব্যাপারে কোন নিন্দুকের নিন্দায় কর্ণপাত করে না, যুদ্ধে অবতীর্ণ হবে, যতক্ষণ না তাদের কাছে ইসলামের শাশ্বত বিধান বিকশিত হয়। অতঃপর তারা তাসবীহ ও তাকবীর ধ্বনি দিয়ে কনস্টাণ্টিনোপল জয় করবে। ফলে এতো অধিক পরিমাণে গনীমতের মাল তাদের হস্তগত হবে যতোটা ইতোপূর্বে কখনো তাদের হস্তগত হয়নি। এমনকি তারা খাঞ্চা ভর্তি করে নিজেদের মধ্যে বণ্টন করবে। অতঃপর এক আগন্তুুক এসে বলবে, তোমাদের শহরে মসীহ দাজ্জালের আবির্ভাব ঘটেছে। সাবধান! সে খবরটি হবে মিথ্যা। সুতরাং এর গ্রহীতাও লজ্জিত হবে এবং আগ্রাহ্যকারীও লজ্জিত হবে।
حدثنا علي بن ميمون الرقي، حدثنا ابو يعقوب الحنيني، عن كثير بن عبد الله بن عمرو بن عوف، عن ابيه، عن جده، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تقوم الساعة حتى تكون ادنى مسالح المسلمين ببولاء " . ثم قال صلى الله عليه وسلم " يا علي يا علي يا علي " . قال بابي وامي . قال " انكم ستقاتلون بني الاصفر ويقاتلهم الذين من بعدكم حتى تخرج اليهم روقة الاسلام اهل الحجاز الذين لا يخافون في الله لومة لايم فيفتتحون القسطنطينية بالتسبيح والتكبير فيصيبون غنايم لم يصيبوا مثلها حتى يقتسموا بالاترسة وياتي ات فيقول ان المسيح قد خرج في بلادكم الا وهي كذبة فالاخذ نادم والتارك نادم
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Trials and Tribulations
- Hadith Index
- #4094
- Book Index
- 170
Grades
- Al-AlbaniMawdu
- Muhammad Fouad Abd al-BaqiMawdu
- Shuaib Al ArnautDaif
- Zubair Ali ZaiDaif
