হাদিসসমূহ
#4061
সুনানে ইবনে মাজাহ - Trials and Tribulations
। নাফে (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি ইবনে উমার (রাঃ)-র নিকট এসে বললো, অমুক ব্যক্তি আপনাকে সালাম জানিয়েছে। তিবি বলেন, আমি জানতে পেরেছি যে, সে নতুন জিনিস (বেদাত) উদ্ভাবন করেছে। যদি বাস্তবিকই সে নতুন কোন প্রথা উদ্ভাবন করে থাকে, তাহলে আমার পক্ষ থেকে তাকে সালাম দিও না। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ আমার উম্মাতের অথবা এই উম্মাতের মধ্যে চেহারা বিকৃতি, ভূমিধ্বস ও প্রস্তরবৃষ্টি হবে। এটা কাদারিয়া সম্প্রদায়ের মধ্যে সংঘটিত হবে।
حدثنا محمد بن بشار، ومحمد بن المثنى، قالا حدثنا ابو عاصم، حدثنا حيوة بن شريح، حدثنا ابو صخر، عن نافع، ان رجلا، اتى ابن عمر فقال ان فلانا يقرا عليك السلام قال انه بلغني انه قد احدث فان كان قد احدث فلا تقريه مني السلام فاني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " يكون في امتي - او في هذه الامة - مسخ وخسف وقذف " . وذلك في اهل القدر
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Trials and Tribulations
- Hadith Index
- #4061
- Book Index
- 136
Grades
- Al-AlbaniHasan
- Muhammad Fouad Abd al-BaqiHasan
- Shuaib Al ArnautHasan Lighairihi
- Zubair Ali ZaiIsnaad Hasan
