হাদিসসমূহ
#3909
সুনানে ইবনে মাজাহ - Interpretation of Dreams
। আবূ কাতাদাহ্ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় এবং খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়। অতএব তোমাদের কেউ স্বপ্নে অপছন্দনীয় কিছু দেখলে সে যেন তার বাম দিকে তিনবার থুথু ফেলে, আল্লাহর নিকট অভিশপ্ত শয়তান থেকে তিনবার আশ্রয় প্রার্থনা করে এবং যে পাশে শোয়া ছিলো তা পরিবর্তন করে।
حدثنا محمد بن رمح، حدثنا الليث بن سعد، عن يحيى بن سعيد، عن ابي سلمة بن عبد الرحمن بن عوف، عن ابي قتادة، ان رسول الله صلى الله عليه وسلم قال " الرويا من الله والحلم من الشيطان فان راى احدكم شييا يكرهه فليبصق عن يساره ثلاثا وليستعذ بالله من الشيطان الرجيم ثلاثا وليتحول عن جنبه الذي كان عليه
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Interpretation of Dreams
- Hadith Index
- #3909
- Book Index
- 17
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
