হাদিসসমূহ
#3907
সুনানে ইবনে মাজাহ - Interpretation of Dreams
। আওফ ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ স্বপ্ন তিন প্রকার। (এক) শয়তানের পক্ষ থকে ভীতিজনক স্বপ্ন যার দ্বারা সে আদম সন্তানকে দুশ্চিন্তাগ্রস্ত করে। (দুই) মানুষ জাগ্রত অবস্থায় যা দেখলে দুশ্চিন্তাগ্রস্ত হয় স্বপ্নে তা দেখে। (তিন) স্বপ্ন হলো নবুয়াতের ছেচল্লিশ ভাগের একভাগ। অধস্তন রাবী বলেন, আমি তাকে বললাম, আপনি কি ঐ হাদীস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শুনেছেন? তিনি বললেন, এটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শুনেছি, এটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শুনেছি।
حدثنا هشام بن عمار، حدثنا يحيى بن حمزة، حدثنا يزيد بن عبيدة، حدثني ابو عبيد الله، مسلم بن مشكم عن عوف بن مالك، عن رسول الله صلى الله عليه وسلم قال " ان الرويا ثلاث منها اهاويل من الشيطان ليحزن بها ابن ادم ومنها ما يهم به الرجل في يقظته فيراه في منامه ومنها جزء من ستة واربعين جزءا من النبوة " . قال قلت له انت سمعت هذا من رسول الله صلى الله عليه وسلم قال نعم انا سمعته من رسول الله صلى الله عليه وسلم انا سمعته من رسول الله صلى الله عليه وسلم
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Interpretation of Dreams
- Hadith Index
- #3907
- Book Index
- 15
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih
