হাদিসসমূহ
#3834
সুনানে ইবনে মাজাহ - Supplication
। আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যাপ্ত পরিমাণে বলতেনঃ ‘‘হে আল্লাহ! আমার অন্তরকে তোমার দীনের উপর প্রতিষ্ঠিত রাখো’’। এক ব্যক্তি বলেন, হে আল্লাহর রাসূল! আমাদের ব্যাপারে আশংকা করেন? আমরা তো আপনার উপর ঈমান এনেছি এবং আপনি যা নিয়ে এসেছেন সেই বিষয়ে আমরা আপনাকে সত্যবাদী বলে স্বীকার করে নিয়েছি। তিনি বলেনঃ অন্তরসমূহ মহামহিমান্বিত করুণাময়ের দু’ আংগুলের মাঝে অবস্থিত। তিনি সেগুলোকে ওলট-পালট করেন। আ‘মাশ (রাঃ) তার দু’ আংগুল দ্বারা ইশারা করেন।
حدثنا محمد بن عبد الله بن نمير، حدثنا ابي، حدثنا الاعمش، عن يزيد الرقاشي، عن انس بن مالك، قال كان رسول الله صلى الله عليه وسلم يكثر ان يقول " اللهم ثبت قلبي على دينك " . فقال رجل يا رسول الله تخاف علينا وقد امنا بك وصدقناك بما جيت به فقال " ان القلوب بين اصبعين من اصابع الرحمن عز وجل يقلبها " . واشار الاعمش باصبعيه
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Supplication
- Hadith Index
- #3834
- Book Index
- 8
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautDaif
- Zubair Ali ZaiDaif
