হাদিসসমূহ
#3580
সুনানে ইবনে মাজাহ - Clothing and Dress
। উম্মু সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, কোন নারী তার পরিধেয় বস্ত্রের আঁচল কতখানি (নিচে) ঝুলিয়ে পরতে পারে? তিনি বলেনঃ (গোড়ালি থেকে) এক বিঘত পরিমাণ (উপরে রাখবে)। আমি বললাম, এতে তো তার পা উদাম হয়ে থাকবে। তিনি বলেনঃ তাহলে সে এক হাত পরিমাণ নিচে ঝুলিয়ে রাখবে, তার বেশি নয়।
حدثنا ابو بكر، حدثنا المعتمر بن سليمان، عن عبيد الله بن عمر، عن نافع، عن سليمان بن يسار، عن ام سلمة، قالت سيل رسول الله صلى الله عليه وسلم كم تجر المراة من ذيلها قال " شبرا " . قلت اذا ينكشف عنها . قال ذراع لا تزيد عليه
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Clothing and Dress
- Hadith Index
- #3580
- Book Index
- 31
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
