হাদিসসমূহ
#3570
সুনানে ইবনে মাজাহ - Clothing and Dress
। আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি অহংকারে মত্ত হয়ে তার পরিধেয় বস্ত্র গোছার নিচে পর্যন্ত ঝুলিয়ে পরবে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না। রাবী আমাশ (রাঃ) বলেন, আমি ‘বালাত’ নামক স্থানে ইবনে উমার (রাঃ) -র সাথে সাক্ষাত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবূ সাঈদ (রাঃ) বর্ণিত হাদীসটি তার নিকট পেশ করলাম। তিনি তার দু’ কানের দিকে ইশারা করে বলেন, আমার এ দু’ কান তা শুনেছে এবং আমার অন্তর তা আত্মস্থ করেছে।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا ابو معاوية، عن الاعمش، عن عطية، عن ابي سعيد، قال قال رسول الله صلى الله عليه وسلم " من جر ازاره من الخيلاء لم ينظر الله اليه يوم القيامة " . قال فلقيت ابن عمر بالبلاط فذكرت له حديث ابي سعيد عن النبي صلى الله عليه وسلم فقال واشار الى اذنيه سمعته اذناى ووعاه قلبي
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Clothing and Dress
- Hadith Index
- #3570
- Book Index
- 21
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih Lighairihi
- Zubair Ali ZaiSahih
