হাদিসসমূহ
#3335
সুনানে ইবনে মাজাহ - Food
। আবদুল আযীয ইবনে আবূ হাযিম (রাঃ) বলেন, আমার পিতা আমার নিকট হাদীস বর্ণনা করে বলেন, আমি সাহল ইবনে সাদ (রাঃ) এর নিকট জিজ্ঞাসা করলাম, আপনি কি ময়দা দেখেছেন? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর ইন্তিকালের পূর্ব পর্যন্ত ময়দা দেখিনি। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে লোকেদের কি চালুনি ছিল? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের পূর্ব পর্যন্ত চালুনিও দেখিনি। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, তাহলে আপনারা চালুনি ছাড়া কিভাবে যব খেতেন? তিনি বলেন, হ্যাঁ (আমরা তা গুড়া করে) তাতে ফুঁ দিতাম এবং যা উড়ে যাওয়ার তা উড়ে যেতো এবং যা অবশিষ্ট থাকতো তা পানিতে ভিজাতাম।
حدثنا محمد بن الصباح، وسويد بن سعيد، قالا حدثنا عبد العزيز بن ابي حازم، حدثني ابي قال، سالت سهل بن سعد هل رايت النقي قال ما رايت النقي حتى قبض رسول الله صلى الله عليه وسلم . فقلت فهل كان لهم مناخل على عهد رسول الله صلى الله عليه وسلم قال ما رايت منخلا حتى قبض رسول الله صلى الله عليه وسلم . قلت فكيف كنتم تاكلون الشعير غير منخول قال نعم ننفخه فيطير منه ما طار وما بقي ثريناه
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Food
- Hadith Index
- #3335
- Book Index
- 85
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih Sahih Bukhari
