হাদিসসমূহ
#3322
সুনানে ইবনে মাজাহ - Food
। ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা‘আলা যখন কাউকে আহার করান তখন সে যেন বলেন, ‘‘আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়ারযুকনা খাইরাম মিনহু’’ (হে আল্লাহ! আমাদেরকে এই খাদ্যে বরকত দান করুন এবং এর চেয়েও উত্তম রিযিক দান করুন)। আর আল্লাহ যাকে দুধ পান করান সে যেন বলে, ‘‘আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া যিদনা মিনহু’’ (হে আল্লাহ! এ দুধে আমাদের বরকত দান করুন এবং এর চেয়েও বাড়িয়ে দিন)। কারণ আমি জানি না যে, দুধ ছাড়া এমন কোন জিনিস আছে কিনা যা একই সঙ্গে আহার ও পানীয় উভয়ের জন্য যথেষ্ট হতে পারে।
حدثنا هشام بن عمار، حدثنا اسماعيل بن عياش، حدثنا ابن جريج، عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله بن عتبة، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم " من اطعمه الله طعاما فليقل اللهم بارك لنا فيه وارزقنا خيرا منه . ومن سقاه الله لبنا فليقل اللهم بارك لنا فيه وزدنا منه فاني لا اعلم ما يجزي من الطعام والشراب الا اللبن
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Food
- Hadith Index
- #3322
- Book Index
- 72
Grades
- Al-AlbaniHasan
- Muhammad Fouad Abd al-BaqiHasan
- Shuaib Al ArnautDaif
- Zubair Ali ZaiDaif
