হাদিসসমূহ
#3285
সুনানে ইবনে মাজাহ - Food
। সাহল ইবনে মুআয ইবনে আনাস আল-জুহানী (রাঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি আহার করে সে যেন বলে, ‘‘আলহামদু লিল্লাহিল্লাযী আত‘আমানী হাযা ওয়া রাযাকানীহি মিনগাইরি হাওলিন মিন্নী ওয়ালা কুওয়াতিন’’ (সমস্ত প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য যিনি আমাকে আমার শক্তি ও জোর ব্যতীত আহার করিয়েছেন ও রিযিক দান করেছেন), তাহলে তার পূর্বেকার গুনাহ মাফ করে দেয়া হবে।
حدثنا حرملة بن يحيى، حدثنا عبد الله بن وهب، اخبرني سعيد بن ابي ايوب، عن ابي مرحوم عبد الرحيم، عن سهل بن معاذ بن انس الجهني، عن ابيه، عن النبي صلى الله عليه وسلم قال " من اكل طعاما فقال الحمد لله الذي اطعمني هذا ورزقنيه من غير حول مني ولا قوة غفر له ما تقدم من ذنبه
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Food
- Hadith Index
- #3285
- Book Index
- 35
Grades
- Al-AlbaniHasan
- Muhammad Fouad Abd al-BaqiHasan
- Shuaib Al ArnautHasan
- Zubair Ali ZaiIsnaad Hasan
