হাদিসসমূহ
#3263
সুনানে ইবনে মাজাহ - Food
। আবদুল্লাহ ইবনে বুসর (রাঃ) বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বকরী হাদিয়া দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উভয় হাঁটু উঁচু করে বসে আহার করছিলেন। এক বেদুঈন বললো, এটা কী ধরনের বসা! তিনি বলেনঃ নিশ্চয় আল্লাহ তা‘আলা আমাকে অনুগ্রহপরায়ণ ও বিনয়ী বান্দা বানিয়েছেন, হিংসুক ও অহংকারী বানাননি।
حدثنا عمرو بن عثمان بن سعيد بن كثير بن دينار الحمصي، حدثنا ابي، انبانا محمد بن عبد الرحمن بن عرق، حدثنا عبد الله بن بسر، قال اهديت للنبي صلى الله عليه وسلم شاة فجثى رسول الله صلى الله عليه وسلم على ركبتيه ياكل فقال اعرابي ما هذه الجلسة فقال " ان الله جعلني عبدا كريما ولم يجعلني جبارا عنيدا
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Food
- Hadith Index
- #3263
- Book Index
- 13
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautHasan
- Zubair Ali ZaiIsnaad Hasan
