হাদিসসমূহ
#3239
সুনানে ইবনে মাজাহ - Hunting
। জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে) হারাম করেননি, কিন্তু তা অপছন্দ করেছেন। এটা পশুপালের রাখালদের খাদ্য। আল্লাহ তা‘আলা এই প্রাণীর দ্বারা অনেককে উপকৃত করেন। আমার নিকট থাকলে আমি তা অবশ্যই আহার করতাম। ৩/৩২৩৯(১)। আবূ সালামা ইয়াহইয়া ইবনে খালাফ-আবদুল আলা-সাঈদ ইবনে আবূ আরূবা-কাতাদা-সুলায়মান-জাবির (রাঃ) উমরা ইবনুল খাত্তাব (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Hunting
- Hadith Index
- #3239
- Book Index
- 40
Grades
- Al-AlbaniDaif Isnaad
- Muhammad Fouad Abd al-BaqiDaif Isnaad
- Zubair Ali ZaiDaif