হাদিসসমূহ
#3174
সুনানে ইবনে মাজাহ - Slaughtering
। উম্মুল মুমিনীন আয়েশা থেকে বর্ণিত। একদল লোক বললো, ইয়া রাসূলাল্লাহ! কতক লোক আমাদের নিকট গোশত নিয়ে আসে। জানি না, (তা যবেহ করার সময়) আল্লাহর নাম নেয়া হয়েছে কি না? তিনি বলেনঃ তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো এবং তা খাও। এটা ছিল তাদের কুফর পরিত্যাগের নিকটবর্তী কালের বিষয়।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا عبد الرحيم بن سليمان، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة ام المومنين، ان قوما، قالوا يا رسول الله ان قوما ياتونا بلحم لا ندري ذكر اسم الله عليه ام لا قال " سموا انتم وكلوا " . وكانوا حديث عهد بالكفر
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Slaughtering
- Hadith Index
- #3174
- Book Index
- 13
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
