হাদিসসমূহ
#3137
সুনানে ইবনে মাজাহ - Sacrifices
। রাফে ইবনে খাদীজ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তিহামার যুল-হুলাইফায় ছিলাম। আমরা (যুদ্ধে) উট ও মেষ-বকরী লাভ করি। লোকেরা (তা বণ্টনে) তাড়াহুড়া করছিল এবং তা বণ্টনের পূর্বেই আমরা চুলায় (গোশতের) হাঁড়ি তুলে দিয়েছিলাম। ইত্যবসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এলেন এবং গোশতের হাঁড়িগুলো সম্পর্কে নির্দেশ দিলে তদনুযায়ী তা উল্টে ফেলে দেয়া হয় (কারণ বণ্টনের পূর্বে গনীমতের সম্পদ ব্যবহার অবৈধ)। অতঃপর একটি উট দশটি মেষের সমান ধরা হলো।
حدثنا ابو كريب، حدثنا المحاربي، وعبد الرحيم، عن سفيان الثوري، عن سعيد بن مسروق، وحدثنا الحسين بن علي، عن زايدة، عن سعيد بن مسروق، عن عباية بن رفاعة، عن رافع بن خديج، قال كنا مع رسول الله صلى الله عليه وسلم ونحن بذي الحليفة من تهامة فاصبنا ابلا وغنما فعجل القوم فاغلينا القدور قبل ان تقسم فاتانا رسول الله صلى الله عليه وسلم فامر بها فاكفيت ثم عدل الجزور بعشرة من الغنم
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Sacrifices
- Hadith Index
- #3137
- Book Index
- 18
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
