হাদিসসমূহ
#3129
সুনানে ইবনে মাজাহ - Sacrifices
। ইউনুস ইবনে মাইসারা ইবনে হালবাস (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আবূ সাঈদ আয-যুরাকী (রাঃ) এর সাথে কোরবানী পশু ক্রয় করতে গেলাম। ইউনুস আরো বলেন, আবূ সাঈদ (রাঃ) একটি সামান্য কালো বর্ণের মেষের দিকে ইশারা করেন, যা খুব উঁচুও ছিলো না, বেঁটেও ছিলো না। তিনি আমাকে বলেন, এই মেষটি আমার জন্য ক্রয় করো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেষের সাথে এর একটা সাদৃশ্য আছে।
حدثنا عبد الرحمن بن ابراهيم، حدثنا محمد بن شعيب، اخبرني سعيد بن عبد العزيز، حدثنا يونس بن ميسرة بن حلبس، قال خرجنا مع ابي سعيد الزرقي - صاحب رسول الله صلى الله عليه وسلم - الى شراء الضحايا . قال يونس فاشار ابو سعيد الى كبش ادغم ليس بالمرتفع ولا المتضع في جسمه فقال لي اشتر لي هذا . كانه شبهه بكبش رسول الله صلى الله عليه وسلم
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Sacrifices
- Hadith Index
- #3129
- Book Index
- 10
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiIsnaad Hasan
