হাদিসসমূহ
#3124
সুনানে ইবনে মাজাহ - Sacrifices
। মুহাম্মাদ ইবনে সীরীন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে উমার (রাঃ) -র নিকট কোরবানী সম্পর্কে জিজ্ঞেস করলাম যে, তা ওয়াজিব কি না? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানী করেছেন, তাঁর পরে মুসলিমরাও কুরবানী করেছে এবং এ সুন্নাত অব্যাহতভাবে প্রবর্তিত হয়েছে। ৩/৩১২৪(১) হিশাম ইবনে আম্মার-ইসমাঈল ইবনে আইয়্যাশ-হাজ্জাজ ইবনে আরআত-জাবালা ইবনে সুহাইম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে উমার (রাঃ) এর নিকট জিজ্ঞেস করলাম .... উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন।
حدثنا هشام بن عمار، حدثنا اسماعيل بن عياش، حدثنا ابن عون، عن محمد بن سيرين، قال سالت ابن عمر عن الضحايا، اواجبة هي قال ضحى رسول الله صلى الله عليه وسلم والمسلمون من بعده وجرت به السنة . حدثنا هشام بن عمار، حدثنا اسماعيل بن عياش، حدثنا الحجاج بن ارطاة، حدثنا جبلة بن سحيم، قال سالت ابن عمر . فذكر مثله سواء
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Sacrifices
- Hadith Index
- #3124
- Book Index
- 5
Grades
- Al-AlbaniDaif
- Muhammad Fouad Abd al-BaqiDaif
- Shuaib Al ArnautDaif
- Zubair Ali ZaiDaif
