হাদিসসমূহ
#3090
সুনানে ইবনে মাজাহ - Hajj Rituals
। ইবনে ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সা‘ব ইবনে জাসসামা (রাঃ) আমাদের অবহিত করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট দিয়ে যাচ্ছিলেন। আমি তখন আল-আবওয়া অথবা ওয়াদ্দান এলাকায় ছিলাম। আমি তাঁকে বন্য গাধার গোশত পেশ করলাম। তিনি তা আমাকে ফেরত দিলেন। তিনি আমার চেহারায় অনুতাপের লক্ষণ দেখে বলেনঃ আমরা অন্য কোন কারণে তা ফেরত দেইনি, বরং আমরা ইহরাম অবস্থায় আছি (তাই তা ফেরত দিয়েছি)
حدثنا ابو بكر بن ابي شيبة، وهشام بن عمار، قالا حدثنا سفيان بن عيينة، ح وحدثنا محمد بن رمح، انبانا الليث بن سعد، جميعا عن ابن شهاب الزهري، عن عبيد الله بن عبد الله، عن ابن عباس، قال انبانا صعب بن جثامة، قال مر بي رسول الله صلى الله عليه وسلم وانا بالابواء او بودان فاهديت له حمار وحش فرده على فلما راى في وجهي الكراهية . قال " انه ليس بنا رد عليك ولكنا حرم
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Hajj Rituals
- Hadith Index
- #3090
- Book Index
- 209
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
