হাদিসসমূহ
#3009
সুনানে ইবনে মাজাহ - Hajj Rituals
। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে ‘নামিরা’ উপত্যকায় অবতরণ করেছিলেন। রাবী বলেন, হাজ্জাজ ইবনুয যুবায়ের (রাঃ) কে হত্যা করার পর ইবনে উমার (রাঃ) কে জিজ্ঞেস করে পাঠায় যে, আজকের এ দিনের কোন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (খোতবা দিতে মাঠের কেন্দ্রস্থলে) রওয়ানা হতেন? তিনি বলেন, সেই সময় উপস্থিত হলে স্বয়ং আমরাই রওয়ানা হবো। অতএব তিনি কখন রওয়ানা হন তা লক্ষ্য করার জন্য হাজ্জাজ একজন লোক পাঠায়। ইবনে উমার (রাঃ) যখন রওনা হওয়ার ইচ্ছা করলেন, তখন জিজ্ঞেস করলেন, সূর্য কি ঢলে পড়েছে? লোকেরা বললো, এখনও ঢলেনি। তিনি বসে রইলেন। কিছুক্ষণ পর তিনি জিজ্ঞেস করলেন, সূর্য কি ঢলে পড়েছে? তারা বললো, এখনও ঢলেনি। কিছুক্ষণ বসে থাকার পর তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, সূর্য কি ঢলে পড়েছে? তারা বললো, হ্যাঁ। তারা যখন বললো, সূর্য ঢলেছে তখন তিনি রওয়ানা হলেন।
حدثنا علي بن محمد، وعمرو بن عبد الله، قالا حدثنا وكيع، انبانا نافع بن عمر الجمحي، عن سعيد بن حسان، عن ابن عمر، ان رسول الله صلى الله عليه وسلم كان ينزل بعرفة في وادي نمرة . قال فلما قتل الحجاج ابن الزبير ارسل الى ابن عمر اى ساعة كان النبي صلى الله عليه وسلم يروح في هذا اليوم قال اذا كان ذلك رحنا . فارسل الحجاج رجلا ينظر الى ساعة يرتحل . فلما اراد ابن عمر ان يرتحل قال ازاغت الشمس قالوا لم تزغ بعد . فجلس ثم قال ازاغت الشمس قالوا لم تزغ بعد . فجلس ثم قال ازاغت الشمس قالوا لم تزغ بعد . فجلس ثم قال ازاغت الشمس قالوا نعم . فلما قالوا قد زاغت ارتحل . قال وكيع يعني راح
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Hajj Rituals
- Hadith Index
- #3009
- Book Index
- 128
Grades
- Al-AlbaniHasan
- Muhammad Fouad Abd al-BaqiHasan
- Shuaib Al ArnautDaif
- Zubair Ali ZaiDaif
