হাদিসসমূহ
#2850
সুনানে ইবনে মাজাহ - Striving in the Cause of Allah
। উবাদা ইবনুস সামিত (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হুনায়নের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে গনীমতের উটের পাশে নামায পড়লেন। তারপর তিনি উটের দেহ থেকে একটি পশম নিয়ে তা তাঁর দু’ আঙ্গুলের মাঝে রেখে বলেনঃ হে লোকসকল! অবশ্য এটা তোমাদের গনীমতের মাল। সুতা এবং সুঁই, আর যা পরিমাণে তার চেয়ে বেশী এবং যা তার চেয়ে কম, সবই তোমরা গনীমতের মালের মধ্যে জমা দাও। কেননা গনীমতের মাল চুরি করার ফলে কিয়ামতের দিন তা চোরের জন্য অপমান ও গ্লানি এবং জাহান্নামের শাস্তির কারণ হবে।
حدثنا علي بن محمد، حدثنا ابو اسامة، عن ابي سنان، عيسى بن سنان عن يعلى بن شداد، عن عبادة بن الصامت، قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم يوم حنين الى جنب بعير من المقاسم ثم تناول شييا من البعير فاخذ منه قردة - يعني وبرة - فجعل بين اصبعيه ثم قال " يا ايها الناس ان هذا من غنايمكم ادوا الخيط والمخيط فما فوق ذلك فما دون ذلك فان الغلول عار على اهله يوم القيامة وشنار ونار
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Striving in the Cause of Allah
- Hadith Index
- #2850
- Book Index
- 98
Grades
- Al-AlbaniHasan Sahih
- Muhammad Fouad Abd al-BaqiHasan Sahih
- Shuaib Al ArnautSahih Lighairihi
- Zubair Ali ZaiHasan
