হাদিসসমূহ
#2848
সুনানে ইবনে মাজাহ - Striving in the Cause of Allah
। যায়েদ ইবনে খালিদ আল-জুহানী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আশজাআ গোত্রের এক ব্যক্তি খায়বারে যুদ্ধের দিন মারা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা তোমার সাথীর নামায পড়ো। লোকেদের নিকট বিষয়টি খুব খারাপ লাগলো এবং এর কারণে তাদের চেহারা বিবর্ণ হয়ে গেল। তিনি তা দেখে বলেনঃ তোমাদের সাথী আল্লাহর রাস্তায় আত্মসাৎ করেছে। যায়েদ (রাঃ) বলেন, তারা তার মালপত্র তালাশ করলে তার মধ্যে ইহূদীদের দু’ দিরহাম মূল্যের আংটির পাথর বা মণি পাওয়া গেল।
حدثنا محمد بن رمح، انبانا الليث بن سعد، عن يحيى بن سعيد، عن محمد بن يحيى بن حبان، عن ابي عمرة، عن زيد بن خالد الجهني، قال توفي رجل من اشجع بخيبر فقال النبي صلى الله عليه وسلم " صلوا على صاحبكم " . فانكر الناس ذلك وتغيرت له وجوههم فلما راى ذلك قال " ان صاحبكم غل في سبيل الله " . قال زيد فالتمسوا في متاعه فاذا خرزات من خرز يهود ما تساوي درهمين
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Striving in the Cause of Allah
- Hadith Index
- #2848
- Book Index
- 96
Grades
- Al-AlbaniDaif
- Muhammad Fouad Abd al-BaqiDaif
- Zubair Ali ZaiIsnaad Hasan
