হাদিসসমূহ
#2835
সুনানে ইবনে মাজাহ - Striving in the Cause of Allah
। কায়েস ইবনে উবাদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ যার (রাঃ) কে শপথ করে বলতে শুনেছিঃ ‘‘এরা দু’টি বিবদমান পক্ষ, তারা তাদের প্রতিপালক সম্পর্কে বিবাদে লিপ্ত....’’ (সূরা হজ্জঃ ১৯) শীর্ষক আয়াত নাযিল হয় বদর যুদ্ধের দিন ছয় ব্যক্তি সম্পর্কেঃ (মুসলিমদের ) হামযা ইবনে আবদুল মুত্তালিব (রাঃ), ‘আলী ইবনে আবূ তালিব (রাঃ) ও উবায়দা ইবনুল হারিছ (রাঃ) এবং (কাফেরদের) উতবা ইবনে রবীআ, শায়বা ইবনে রবীআ ও ওয়ালীদ ইবনে উতবা সম্পর্কে। বদরের দিন তারা পরস্পর মল্লযুদ্ধে লিপ্ত হয়েছিল।
حدثنا يحيى بن حكيم، وحفص بن عمرو، قالا حدثنا عبد الرحمن بن مهدي، ح وحدثنا محمد بن اسماعيل، انبانا وكيع، قالا حدثنا سفيان، عن ابي هاشم الرماني، - قال ابو عبد الله هو يحيى بن الاسود - عن ابي مجلز، عن قيس بن عباد، قال سمعت ابا ذر، يقسم لنزلت هذه الايات في هولاء الرهط الستة يوم بدر {هذان خصمان اختصموا في ربهم} الى قوله: { ان الله يفعل ما يريد} في حمزة بن عبد المطلب وعلي بن ابي طالب وعبيدة بن الحارث وعتبة بن ربيعة وشيبة بن ربيعة والوليد بن عتبة اختصموا في الحجج يوم بدر
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Striving in the Cause of Allah
- Hadith Index
- #2835
- Book Index
- 83
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
