হাদিসসমূহ
#2831
সুনানে ইবনে মাজাহ - Striving in the Cause of Allah
। আবূ সা‘লাবা আল-খুশানী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে তাঁকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ! মুশরিকদের হাঁড়ি-পাতিলে কি আমরা রান্না করবো? তিনি বলেনঃ তোমরা তাতে রান্না করো না। আমি বললাম, আমরা যদি এর মুখাপেক্ষী হয়ে পড়ি এবং সেগুলো ছাড়া যদি আমরা পাত্র না পাই? তিনি বলেনঃ তাহলে তোমরা তা উত্তমরূপে ধুয়ে নাও, অতঃপর তাতে রান্না করো এবং আহার করো।
حدثنا علي بن محمد، حدثنا ابو اسامة، حدثني ابو فروة، يزيد بن سنان حدثني عروة بن، رويم اللخمي، عن ابي ثعلبة الخشني، - قال ولقيه وكلمه - قال اتيت رسول الله صلى الله عليه وسلم فسالته فقلت يا رسول الله قدور المشركين نطبخ فيها قال " لا تطبخوا فيها " . قلت فان احتجنا اليها فلم نجد منها بدا قال " فارحضوها رحضا حسنا ثم اطبخوا وكلوا
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Striving in the Cause of Allah
- Hadith Index
- #2831
- Book Index
- 79
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Zubair Ali ZaiSahih
