হাদিসসমূহ
#2666
সুনানে ইবনে মাজাহ - Blood Money
। আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। এক ইহূদী একটি বালিকাকে তার অলঙ্কারপত্রের লোভে হত্যা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু বালিকাকে (একজনের নামোল্লেখ করে) জিজ্ঞেস করলেনঃ তোমাকে কি অমুকে আঘাত করেছে? সে তার মাথার ইশারায় বললো, না। তিনি আবার (অন্য একজনের নামোল্লেখ করে) তাকে জিজ্ঞেস করলে সে তার মাথার ইশারায় বললো, না। তিনি তাকে (ইহূদীর নামোল্লেখ করে)। আবার জিজ্ঞেস করলে সে মাথার ইশারায় বললো, হ্যাঁ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত ইহূদীর মাথা দু’টি পাথরের মাঝখানে রেখে পিষ্ট করে হত্যা করান।
حدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، ح وحدثنا اسحاق بن منصور، حدثنا النضر بن شميل، قالا حدثنا شعبة، عن هشام بن زيد، عن انس بن مالك، ان يهوديا، قتل جارية على اوضاح لها فقال لها " اقتلك فلان " . فاشارت براسها ان لا ثم سالها الثانية فاشارت براسها ان لا ثم سالها الثالثة فاشارت براسها ان نعم فقتله رسول الله صلى الله عليه وسلم بين حجرين
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Blood Money
- Hadith Index
- #2666
- Book Index
- 52
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
