হাদিসসমূহ
#2596
সুনানে ইবনে মাজাহ - Legal Punishments
। ‘আমর ইবনে শু‘আইব (রহঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। মুযায়না গোত্রের এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ফল (চুরির অপরাধ) সম্পর্কে জিজ্ঞেস করলো। তিনি বলেনঃ (গাছের মাথার) গুচ্ছ থেকে নিলে তার মূল্য এবং তার সাথে তার সমপরিমাণ দিতে হবে। আর খলিয়ান থেকে নিলে এবং তার মূল্য একটি ঢালের মূল্যের সমপরিমাণ হলে হাত কাটা যাবে। আর যদি শুধু খায়, নিয়ে না যায় তবে তার উপর কিছুই (জরিমানা) ধার্য হবে না। লোকটি বললো, ইয়া রাসূলাল্লাহ! চারণভূমি থেকে বকরী নিয়ে গেলে? তিনি বলেনঃ তার মূল্য ও সাথে তার সমপরিমাণ দিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তিও হবে। আর বাথান থেকে চুরি করলে তার মূল্য যদি একটি ঢালের মূল্যের সমপরিমাণ হয় তবে হাত কাটা যাবে।
حدثنا علي بن محمد، حدثنا ابو اسامة، عن الوليد بن كثير، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، ان رجلا، من مزينة سال النبي صلى الله عليه وسلم عن الثمار فقال " ما اخذ في اكمامه فاحتمل فثمنه ومثله معه وما كان في الجران ففيه القطع اذا بلغ ذلك ثمن المجن وان اكل ولم ياخذ فليس عليه " . قال الشاة الحريسة منهن يا رسول الله قال " ثمنها ومثله معه والنكال وما كان في المراح ففيه القطع اذا كان ما ياخذ من ذلك ثمن المجن
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Legal Punishments
- Hadith Index
- #2596
- Book Index
- 64
Grades
- Al-AlbaniHasan
- Muhammad Fouad Abd al-BaqiHasan
- Shuaib Al ArnautHasan
- Zubair Ali ZaiHasan
