হাদিসসমূহ
#2511
সুনানে ইবনে মাজাহ - Lost Property
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের পূর্বকালে এক ব্যক্তি এক খন্ড জমি ক্রয় করে তার মধ্যে সোনাভর্তি একটি কলস পায়। সে (বিক্রেতাকে) বললো, আমি তো তোমার থেকে জমি ক্রয় করেছি, সোনা কিনিনি। বিক্রেতা বললো, আমি তোমার নিকট জমি এবং তার মধ্যকার সবকিছু বিক্রয় করেছি। অতঃপর তারা বিষয়টির মীমাংসার জন্য এক ব্যক্তির নিকট উপস্থিত হলো। লোকটি বললো, তোমাদের দু’জনের কি সন্তান-সন্ততি আছে? একজন বললো, আমার একটি পুত্র সন্তান আছে। অপরজন বললো, আমার একটি কন্যা সন্তান আছে। লোকটি বললো, তাহলে তোমরা ছেলেটির সাথে মেয়েটির বিবাহ দাও এবং এই সোনা তাদেরকে দাও, যাতে তারা এটা নিজেদের প্রয়োজনে খরচ করতে পারে এবং দান-খয়রাতও করতে পারে।
حدثنا احمد بن ثابت الجحدري، حدثنا يعقوب بن اسحاق الحضرمي، حدثنا سليمان بن حيان، سمعت ابي يحدث، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " كان فيمن كان قبلكم رجل اشترى عقارا فوجد فيها جرة من ذهب فقال اشتريت منك الارض ولم اشتر منك الذهب . فقال الرجل انما بعتك الارض بما فيها . فتحاكما الى رجل فقال الكما ولد فقال احدهما لي غلام . وقال الاخر لي جارية . قال فانكحا الغلام الجارية ولينفقا على انفسهما منه وليتصدقا
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Lost Property
- Hadith Index
- #2511
- Book Index
- 10
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiIsnaad Hasan
