হাদিসসমূহ
#2462
সুনানে ইবনে মাজাহ - Pawning
। ‘আমর ইবনে দীনার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি দাঊস (রাঃ) -কে বললাম, হে আবূ আবদুর রহমান! আপনি যদি জমি বর্গা দেয়া ত্যাগ করতেন! কারণ লোকেরা বলাবলি করে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগচাষ নিষিদ্ধ করেছেন। তিনি বলেন, হে ‘আমর! আমি লোকেদের সাহায্য করি এবং তাদের দান করি। মুআয ইবনে জাবাল (রাঃ) আমাদের উপস্থিতিতে লোকেদের সাথে এরূপ লেনদেন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগচাষ নিষেধ করেননি। বরং তিনি বলেছেনঃ তোমাদের কেউ যদি তার ভাইকে বিনা লাভে জমি দিতো তবে সেটা তার জন্য নির্দিষ্ট পরিমাণ বিনিময় গ্রহণ করে দেয়ার চেয়ে অধিক কল্যাণকর হতো।
حدثنا محمد بن الصباح، انبانا سفيان بن عيينة، عن عمرو بن دينار، قال قلت لطاوس يا ابا عبد الرحمن لو تركت هذه المخابرة فانهم يزعمون ان رسول الله صلى الله عليه وسلم نهى عنه . فقال اى عمرو اني اعينهم واعطيهم وان معاذ بن جبل اخذ الناس عليها عندنا وان اعلمهم - يعني ابن عباس - اخبرني ان رسول الله صلى الله عليه وسلم لم ينه عنها ولكن قال " لان يمنح احدكم اخاه خير له من ان ياخذ عليها اجرا معلوما
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Pawning
- Hadith Index
- #2462
- Book Index
- 27
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
