হাদিসসমূহ
#2459
সুনানে ইবনে মাজাহ - Pawning
। রাফে ইবনে খাদীজ (রাঃ) থেকে তার চাচা জুহায়ের (রাঃ) -র সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি কাজ থেকে বিরত থাকতে বলেন, যা ছিল আমাদের জন্য উপকারী। আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই যথার্থ। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেনঃ তোমরা তোমাদের জমি চাষাবাদের ব্যাপারে কী করো? আমরা বললাম, আমরা তা এক-তৃতীয়াংশ, এক-চতুর্থাংশ শস্য বা কয়েক ওয়াসাক যব বা গমের বিনিময়ে বর্গা দেই। তিনি বলেনঃ তোমরা তা করো না। হয় তোমরা নিজেরা তা চাষাবাদ করো অথবা অন্যকে চাষাবাদ করতে (ধার) দাও।
حدثنا عبد الرحمن بن ابراهيم الدمشقي، حدثنا الوليد بن مسلم، حدثنا الاوزاعي، حدثني ابو النجاشي، انه سمع رافع بن خديج، يحدث عن عمه، ظهير قال نهانا رسول الله صلى الله عليه وسلم عن امر كان لنا رافقا . فقلت ما قال رسول الله صلى الله عليه وسلم فهو حق . فقال قال رسول الله صلى الله عليه وسلم " ما تصنعون بمحاقلكم " . قلنا نواجرها على الثلث والربع والاوسق من البر والشعير . فقال " فلا تفعلوا ازرعوها او ازرعوها
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Pawning
- Hadith Index
- #2459
- Book Index
- 24
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
