হাদিসসমূহ
#2433
সুনানে ইবনে মাজাহ - Voluntary Charity
। সা'দ ইবনুল আতওয়াল (রাঃ) থেকে বর্ণিত। তার ভাই ইনতিকাল করেন এবং তিন শত দিরহাম ও কতক অসহায় সন্তান রেখে যান। আমি সেগুলো তার সন্তানদের জন্য খরচ করতে মনস্থ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমার ভাই দেনার কারণে আটক রয়েছে। অতএব তার পক্ষ থেকে তা পরিশোধ করো। সাদ (রাঃ) বলেন, ইয়া রাসূলুল্লাহ! আমি তার পক্ষ থেকে সব দেনা শোধ করেছি, কেবল এক মহিলার দাবিকৃত দু’টি দীনার বাকী আছে। কিন্তু তার কাছে কোন প্রমাণ নেই। তিনি বলেনঃ তা তাকে দিয়ে দাও, কারণ সে সত্যবাদিনী।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا عفان، حدثنا حماد بن سلمة، اخبرني عبد الملك ابو جعفر، عن ابي نضرة، عن سعد بن الاطول، ان اخاه، مات وترك ثلاثماية درهم وترك عيالا فاردت ان انفقها على عياله فقال النبي صلى الله عليه وسلم " ان اخاك محتبس بدينه فاقض عنه " . فقال يا رسول الله قد اديت عنه الا دينارين ادعتهما امراة وليس لها بينة . قال " فاعطها فانها محقة
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Voluntary Charity
- Hadith Index
- #2433
- Book Index
- 44
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Zubair Ali ZaiDaif
