হাদিসসমূহ
#2264
সুনানে ইবনে মাজাহ - Business Transactions
। যুহরা গোত্রের মুক্তদাস যায়েদ আবূ আইয়্যাশ (রাঃ) থেকে বর্ণিত। তিনি সাদ ইবনে আবূ ওয়াক্কাস (রাঃ) -কে যবের বিনিময়ে সাদা গম ক্রয় করা সম্পর্কে জিজ্ঞেস করেন। সাদ (রাঃ) তাকে বলেন, এ দু’টির মধ্যে কোন্টি উত্তম? তিনি বলেন, সাদা গম। সা‘দ (রাঃ) আমাকে এরূপ লেনদেন করতে নিষেধ করেন এবং বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শুকনা খেজুরের সাথে তাজা খেজুরের বিনিময় সম্পর্কে জিজ্ঞেস করতে শুনেছি। তিনি জিজ্ঞেস করেনঃ তাজা খেজুর শুকালে কি কমে যায়? লোকজন বলেন, হ্যাঁ। তিনি এ জাতীয় লেনদেন করতে নিষেধ করেন।
حدثنا علي بن محمد، حدثنا وكيع، واسحاق بن سليمان، قالا حدثنا مالك بن انس، عن عبد الله بن يزيد، مولى الاسود بن سفيان ان زيدا ابا عياش، - مولى لبني زهرة - اخبره انه، سال سعد بن ابي وقاص عن اشتراء البيضاء، بالسلت فقال له سعد ايتهما افضل قال البيضاء . فنهاني عنه وقال اني سمعت رسول الله صلى الله عليه وسلم سيل عن اشتراء الرطب بالتمر فقال " اينقص الرطب اذا يبس " . قالوا نعم . فنهى عن ذلك
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Business Transactions
- Hadith Index
- #2264
- Book Index
- 128
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautHasan Sahih
- Zubair Ali ZaiIsnaad Hasan
