হাদিসসমূহ
#2262
সুনানে ইবনে মাজাহ - Business Transactions
। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উটের ব্যবসা করতাম। আমি রূপার পরিবর্তে সোনা, সোনার পরিবর্তে রূপা, দীনারের পরিবর্তে দিরহাম এবং দিরহামের পরিবর্তে দীনার গ্রহণ করতাম। আমি এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলে তিনি বলেনঃ যখন তুমি ঐগুলোর একটি গ্রহণ করবে এবং অপরটি প্রদান করবে, তখন তোমার সঙ্গীর সাথে লেনদেন চূড়ান্ত না করে পৃথক হবে না। (তিরমিযী, ১১৭৯) ২/২২৬২ (১)। ইয়াহইয়া ইবনে হাকীম-ইয়াকূব ইবনে ইসহাক-হাম্মাদ ইবনে সালামা-সিমাক ইবনে হারব-সাঈদ ইবনে জুবাইর-ইবনে উমার (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে।
حدثنا اسحاق بن ابراهيم بن حبيب، وسفيان بن وكيع، ومحمد بن عبيد بن ثعلبة الحماني، قالوا حدثنا عمر بن عبيد الطنافسي، حدثنا عطاء بن السايب، او سماك - ولا اعلمه الا سماكا - عن سعيد بن جبير عن ابن عمر قال كنت ابيع الابل فكنت اخذ الذهب من الفضة والفضة من الذهب والدنانير من الدراهم والدراهم من الدنانير . فسالت النبي صلى الله عليه وسلم فقال " اذا اخذت احدهما واعطيت الاخر فلا تفارق صاحبك وبينك وبينه لبس " . حدثنا يحيى بن حكيم، حدثنا يعقوب بن اسحاق، انبانا حماد بن سلمة، عن سماك بن حرب، عن سعيد بن جبير، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم نحوه
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Business Transactions
- Hadith Index
- #2262
- Book Index
- 126
Grades
- Al-AlbaniDaif
- Muhammad Fouad Abd al-BaqiDaif
- Zubair Ali ZaiHasan
