হাদিসসমূহ
#2258
সুনানে ইবনে মাজাহ - Business Transactions
। আবুল জাওযা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে আব্বাস (রাঃ) সম্পর্কে শুনলাম যে, তিনি মুদ্রার বিনিময় (বাকিতে কম-বেশী) করার বিষয়টি অনুমোদন করছেন এবং তার বরাতে তা বর্ণনা করা হচ্ছে। অতঃপর আমি জানতে পারলাম যে, তিনি এ মত প্রত্যাহার করেছেন। তাই আমি মক্কা শরীফে তার সাথে সাক্ষাত করে বললাম, আমি অবগত হয়েছি যে, আপনি আপনার মত প্রত্যাহার করেছেন। তিনি বলেন, হ্যাঁ। সেটি ছিল আমার ব্যক্তিগত অভিমত। আর এই আবূ সাঈদ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর বরাতে বর্ণনা করেছেন যে, তিনি (বাকিতে) মুদ্রার বিনিময় নিষিদ্ধ করেছেন।
حدثنا احمد بن عبدة، انبانا حماد بن زيد، عن سليمان بن علي الربعي، عن ابي الجوزاء، قال سمعته يامر، بالصرف - يعني ابن عباس - ويحدث ذلك عنه ثم بلغني انه رجع عن ذلك فلقيته بمكة فقلت انه بلغني انك رجعت . قال نعم انما كان ذلك رايا مني وهذا ابو سعيد يحدث عن رسول الله صلى الله عليه وسلم انه نهى عن الصرف
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Business Transactions
- Hadith Index
- #2258
- Book Index
- 122
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
