হাদিসসমূহ
#2257
সুনানে ইবনে মাজাহ - Business Transactions
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) কে বলতে শুনেছি, দিরহামের বিনিময়ে দিরহাম, দীনারের বিনিময়ে দীনার (ওজনে সমান ও নগদ আদান প্রদান) হতে হবে। আমি বললাম, আমি ইবনে আব্বাস (রাঃ) কে অন্য রকম বলতে শুনেছি। আবূ সাঈদ (রাঃ) বলেন, আমি ইবনে আব্বাস (রাঃ) -এর সাথে সাক্ষাত করে বললাম, আমাকে অবহিত করুন যে, মুদ্রার বিনিময় সম্পর্কে আপনি যা বলেন, তা কি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট শুনেছেন, না আল্লাহর কিতাবে পেয়েছেন? তিনি বলেন, আমি তা আল্লাহর কিতাবেও পাইনি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকটও শুনিনি, বরং উসামা ইবনে যায়েদ (রাঃ) আমাকে অবহিত করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ধার-কর্জের ক্ষেত্রেই কেবল (কম বেশি করলে) সুদ হয়।
حدثنا محمد بن الصباح، حدثنا سفيان بن عيينة، عن عمرو بن دينار، عن ابي صالح، عن ابي هريرة، قال سمعت ابا سعيد الخدري، يقول الدرهم بالدرهم والدينار بالدينار . فقلت اني سمعت ابن عباس يقول غير ذلك . قال اما اني لقيت ابن عباس فقلت اخبرني عن هذا الذي تقول في الصرف اشىء سمعته من رسول الله صلى الله عليه وسلم ام شىء وجدته في كتاب الله . فقال ما وجدته في كتاب الله ولا سمعته من رسول الله ولكن اخبرني اسامة بن زيد ان رسول الله صلى الله عليه وسلم قال " انما الربا في النسيية
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Business Transactions
- Hadith Index
- #2257
- Book Index
- 121
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
