হাদিসসমূহ
#2254
সুনানে ইবনে মাজাহ - Business Transactions
। মুসলিম ইবনে ইয়াসার ও আবদুল্লাহ ইবনে উবাইদ (রাঃ) বলেন, কোন এক গির্জায় অথবা ইহূদীদের ইবাদতখানায় উবাদা ইবনুস সামিত (রাঃ) ও মুআবিয়া (রাঃ)-র সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। উবাদা ইবনুস সামিত (রাঃ) তাদের নিকট হাদীস বর্ণনা প্রসঙ্গে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রূপার বিনিময়ে রূপা, সোনার বিনিময়ে সোনা, গমের বিনিময়ে গম, বার্লির বিনিময়ে বার্লি, খেজুরের বিনিময়ে খেজুর এবং লবণের বিনিময়ে লবণ বিক্রয় করতে নিষেধ করেছেন। তিনি আমাদেরকে গমের বিনিময়ে বার্লি এবং বার্লির বিনিময়ে গম ওজনে কম-বেশি করে যেভাবে ইচ্ছা নগদ বিক্রয় করার অনুমতি দিয়েছেন।
حدثنا حميد بن مسعدة، حدثنا يزيد بن زريع، ح وحدثنا محمد بن خالد بن خداش، حدثنا اسماعيل ابن علية، قالا حدثنا سلمة بن علقمة التميمي، حدثنا محمد بن سيرين، ان مسلم بن يسار، وعبد الله بن عبيد، حدثاه قالا، جمع المنزل بين عبادة بن الصامت ومعاوية اما في كنيسة واما في بيعة فحدثهم عبادة بن الصامت فقال نهانا رسول الله صلى الله عليه وسلم عن بيع الورق بالورق والذهب بالذهب والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر - قال احدهما والملح بالملح ولم يقله الاخر - وامرنا ان نبيع البر بالشعير والشعير بالبر يدا بيد كيف شينا
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Business Transactions
- Hadith Index
- #2254
- Book Index
- 118
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
