হাদিসসমূহ
#2193
সুনানে ইবনে মাজাহ - Business Transactions
। ‘আমর ইবনে শু‘আইব (রাঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরবান ধরনের ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। আবূ আবদুল্লাহ (ইমাম ইবনে মাজা) বলেন, উরবান ধরনের ক্রয়- বিক্রয় এই যে, যেমন কোন ব্যক্তি একশত দীনারে একটি পশু ক্রয় করে বিক্রেতাকে বায়নাস্বরূপ দু’ দীনার দিয়ে বললো, আমি পশুটি ক্রয় না করলে দীনার দু‘টি তোমারই থাকবে। আরো বলা হয়েছে যে, ক্রেতা কোন জিনিস ক্রয় করে বিক্রেতাকে এক দিরহাম অথবা তার কম বা বেশি দিয়ে বললো, আমি তা রেখে দিলে তো ঠিক আছে, অন্যথায় দিরহামটি তোমারই। আল্লাহই ভালো জানেন।
حدثنا الفضل بن يعقوب الرخامي، حدثنا حبيب بن ابي حبيب ابو محمد، كاتب مالك بن انس حدثنا عبد الله بن عامر الاسلمي، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، ان النبي صلى الله عليه وسلم نهى عن بيع العربان . قال ابو عبد الله العربان ان يشتري الرجل دابة بماية دينار فيعطيه دينارين اربونا فيقول ان لم اشتر الدابة فالديناران لك
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Business Transactions
- Hadith Index
- #2193
- Book Index
- 57
Grades
- Al-AlbaniDaif
- Muhammad Fouad Abd al-BaqiDaif
- Shuaib Al ArnautDaif
- Zubair Ali ZaiHasan
